পানছড়িতে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে প্রোগ্রাম এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপি "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারন অধিদপ্তর পানছড়ির আয়োজনে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" এ উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোঃ বাছিরুল আলম উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কফিল উদ্দিন, কৃষি সম্প্রসারন কমর্কর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাক...










