শনিবার, এপ্রিল ২৫

সারাদেশ

লোহাগাড়ায় বিষপানে যুবকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় বিষপানে যুবকের মৃত্যু

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালক মো: শহিদুল ইসলাম(২৫) নামের এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আমির খাঁন চৌধুরী পাড়ায় আত্মহত্যার ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল।নিহত ট্রাক চালক নাম মোঃ শহীদুল ইসলাম হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমির খান চৌধুরী পাড়ার আবু তাহেরের পুত্র।জানা গেছে, নিহত শহীদুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে বাড়ির পার্শ্বে একটি বাঁশ-ঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করে ছটফট করছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই দিন দুপুর ২টার দিকে চমেক হাস...
যশোর বোর্ডে এসএসসিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, কমেছে জিপিএ ৫
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যশোর বোর্ডে এসএসসিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, কমেছে জিপিএ ৫

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উদ্বেগজনক হারে কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার ৭৩.৬৯ শতাংশ। যা গত বছর ছিল ৯২.৩৩ শতাংশ। এ হিসেবে এবার পাসের হার ১৮.৬৪ শতাংশ কম। তবে এবারের ফলাফলে গড় পাশের হার ও জিপিএ ৫ এ ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে রয়েছে।গত বছর সর্বোচ্চ ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি যশোর শিক্ষাবোর্ড।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে যশোর শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।যশোর শিক্ষাবোর্ডের ফলাফলে এবারের এস এস সি তে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। গত বছরে এ সংখ্যা ছিল ২০ হাজার ৭৬১ জন। এ হিসেবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৫ হাজার ৩৪১ জন।যদিও যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম এবার...
প্রকৌশলী হওয়ার স্বপ্ন রিদা’র
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

প্রকৌশলী হওয়ার স্বপ্ন রিদা’র

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||এ প্লাস নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে জায়না বিনতে শাহরিয়ার রিদা। খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে রিদা। সে স্বপ্ন দেখে ভবিষ্যতে একজন সফল প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।দিনে ও রাতের বড় একটা অংশ পড়াশোনা করে ভাল রেজাল্ট করা ‘রিদা’ ফলাফলের পরে তার অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলে, আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে কৃতজ্ঞ এর পরে কৃতজ্ঞ আমার বাবা-মা ও আমার শিক্ষকদের কাছে। আমার বাবা-মা আমাকে পড়াশোনা চালিয়ে যেতে ভীষণভাবে সহযোগিতা করেছেন, সাথে আমার শিক্ষকরা। আমার শিক্ষকরা আমাকে সহযোগিতা না করলে আমার এত ভালো রেজাল্ট করা কষ্টসাধ্য হয়ে যেত। শিক্ষকদের নাম বলতে গেলে প্রথমেই বলতে আমা...
সৈয়দপুর-দিনাজপুর সড়কে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত
সর্বশেষ, সারাদেশ

সৈয়দপুর-দিনাজপুর সড়কে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||সৈয়দপুর-দিনাজপুর সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারী ইপিজেড কর্মী নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফতেজংপুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত ঐ মোটরসাইকেল আরোহীর নাম লিপি রানী রায়। বয়স ২১ বছর।তিনি চিরিরবন্দরের আলোকডিহি গ্রামের জীবন রায়ের স্ত্রী। দূর্ঘটনায় লিপির কোমর থেকে পা পর্যন্ত থেতলে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাগঞ্জে মারা যায়।...
রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান; ৩২ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান; ৩২ হাজার টাকা জরিমানা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় যানজটমুক্ত ও জনবান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ০২ টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর রেল গেইট ও বাজার সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মো. মাসুদ রানা। অভিযানে সহযোগিতা করেন পৌর কর্তৃপক্ষ ও আনসার বাহিনীর সদস্যরা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টির অভিযোগে ৯টি দোকান মালিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দিনের বেলায় পৌর এলাকায় ইট-বালুবাহী ট্রাক্টর চলাচলের বিধিনিষেধ ...
গাজীপুর বিএনপি নেতা সাথীর বহিষ্কার ঘিরে তৃণমূলে হতাশা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গাজীপুর বিএনপি নেতা সাথীর বহিষ্কার ঘিরে তৃণমূলে হতাশা

|| গাজীপুর প্রতিনিধি ||গত ৬ জুলাই বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে অন্যতম হলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। বহিষ্কার ও পরবর্তীতে তার গ্রেফতারকে কেন্দ্র করে গাজীপুরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও হতাশা বিরাজ করছে।সিরাজুল ইসলাম সাথী ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৩ সালে তিনি ৫৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি অবিভক্ত টঙ্গী থানা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন তবে বিপত্তি ঘটে বয়সের সমীকরণে। পরবর্তীতে ছাত্ররাজনীতি শেষে যুক্ত হন স্বেচ্ছাসেবক দলে এবং একপর্যায়ে নেতৃত্বদেন গাজীপুর মহানগর স্বে...
বগুড়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ শীর্ষ মাদক কারবারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ শীর্ষ মাদক কারবারী আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ।বগুড়া শহরের সেউজগাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৫ শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।বুধবার (৯ জুলাই) সকালে বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন মো: সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি টহল দল সেউজগাড়ি এলাকায় এই অভিযান চালায়। এলাকায় মাদক নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলো শহরের চক সুত্রাপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে ফেরদৌস (৪৫), সেউজগাড়ি পালপাড়ার মৃতঃ সালাউদ্দিনের ছেলে আলম আকন্দ (৪৫), আলম আকন্দের স্ত্রী তাসলিমা বেগম (৩৭), মেয়ে আইরিন আক্তার সোনালী এবং চকসুত্রাপুরের সিরাজ শেখ এর ছেলে শাওন শেখ (২৭)। এসময় তাদের নিকট থেকে ১১টি দেশীয় অস্ত্র, ১টি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেন্সিডিল, ২০০ গ্র...
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড. মনা
সর্বশেষ, সারাদেশ

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড. মনা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, মানুষ পরিবহন সেক্টরের নাম শুনলেই চাঁদাবাজ ও মাফিয়া সেক্টর মনে করে। জনগণের ভিতর এমন ধারণা সৃষ্টি হয়েছে, পরিবহন সেক্টর থেকে পরিবহণ নেতারা প্রতিদিন কোটি কোটি টাকা লুটপাট করছে। এ তকমা থেকে বের হয়ে আসতে হবে। পরিবহন সেক্টর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এখানে লাখ লাখ পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সকলকে শক্ত পদক্ষেপ নিতে হবে।বুধবার (৯ জুলাই) সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১১১৪) আয়োজিত বিশেষ সাধারণ সভা এবং প্রয়াত শ্রমিক পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, জুলাই-অগাস্ট’২৪ ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন এক সংগ্রামী ইতিহাস রচিত হয়েছে। উচ্চার...
খুলনায় ইপিআই, মা ও নবজাতকের সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় ইপিআই, মা ও নবজাতকের সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মহানগরীতে ইপিআই, মা ও নবজাতকের সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে ‘‘রিফ্রেশার ট্রেইনিং ফর ভ্যাক্সিনেটরস এন্ড সুপারভাইজরস অন রুটিন ইপিআই এন্ড সার্ভিল্যান্স’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৯ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ ৫ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। মহানগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত ভ্যাকসিনেটর, নার্স/প্যারামেডিক ও সুপারভাইজারগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, মানবসেবা একটি মহৎ পেশা। সেবামূলক প্রতিষ্ঠানের এই মহতী পেশা সকলের ভাগ্যে থাকে না। তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের স...
চৌহালীতে বীর-মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে বীর-মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খামারগ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মোজাম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।বুধবার (৯ জুলাই) ভোরের দিকে বার্ধক্যজনিত কারণে এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। তার তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রয়েছে।চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সন্ধ্যার দিকে খামারগ্রাম বেতিল কবরস্থান মাঠে মরহুমের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এদিকে বৈরী আবহাওয়ায় যমুনা নদী প্রচন্ড উত্তাল থাকা সত্ত্বেও বীরমুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানাতে নৌ পথে ছুটে আসায় এলাকাবাসি ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এসময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মরহুম বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের মধ্যে বিধি মোতাবেক ভাতা বন্ট...