রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

উদ্বোধনী খেলায় বিজয় ছিনিয়ে আনল বড়হাতিয়া ২ নং ওয়ার্ড ফুটবল একাদশ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

উদ্বোধনী খেলায় বিজয় ছিনিয়ে আনল বড়হাতিয়া ২ নং ওয়ার্ড ফুটবল একাদশ

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ড: কর্ণেল আলি আহমদ বীর বিক্রম ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।শনিবার (২৬ জুলাই) বিকেলে বড়হাতিয়া ৯ নং ওয়ার্ডের চিংগী শাহ (রা:) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।উদ্বোধনী খেলার আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।ক্রীড়া ব্যাক্তিত্ব সেলিম উদ্দীনের সঞ্চালনায় লোহাগাড়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানি, বিশেষ ছিলেন আধুনগর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, লোহাগাড়া সদর এলডিপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বিশেষ অতি...
খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সৌরবিদ্যুৎ প্রকল্পের ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ (SDGi) এবং আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তি খুলনাসহ দেশের নবায়নযোগ্য শক্তি খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করবে। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বিদেশি বিনিয়োগকারী, পরিবেশ বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন, যা প্রকল্পের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDGi চেয়ারপার্সন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন SDGi সদস্য সচিব এম এ এন শাহীন।বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের প্রফেসর ড. শেখ মাহমুদউল হাসান,খুলনা বিশ্বব...
মানিকগঞ্জে দেড়’শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দেড়’শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (২৬ জুলাই) মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের আশে পাশের এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পশু হাসপাতাল এলাকার মৃত ইয়াসিন আলীর পুত্র মোঃ রাসেল ওরফে রাশেদ (৪৫), ঘিওর বালিয়াখোড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র আলামীন, ঘোস্তা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মনির হোসেন।এসময় তাদের কাছে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।স্থানীয়রা জানান, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের ছত্র ছায়ায় তারা মাদক ব্যবসা করছে দীর্ঘ দিন ধরে।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ...
ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার (২৭ জুলাই) সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।ডিবি পুলিশ জানায়, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয়ের মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থসহ বড়ভিটা এলাকার মাদক কারবারি সাগর খান (২১) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।...
মানিকগঞ্জে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও সমাবেশ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলোতপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) উপজেলার চকমিরপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপি নেতা এস এ জিন্নাহ কবিরের নেতৃতে ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এস এ জিন্নাহ কবির ১নং ঘিওর ও দৌলোতপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। একই আসন থেকে আরও মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক চিফ হুইপ, প্রয়াত খন্দকার দেলোয়াড় হোসেনের ছেলে হামিদ ডাবলু, দলের ত্যাগী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা দাবি জনসাধারণের কাছে পৌঁছে দিতে এবং নিজেদের জনপ্রিয়তা বাড়াতে দলটির স্থানীয় নেতারা এখন প্রত্যেক গ্রাম-বাজার চষে বেড়াচ্ছে...
বেরোবি’তে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মিল্টন-মাসুক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি’তে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মিল্টন-মাসুক

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সমন্বয়ে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।এতে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের মিল্টন পুরকায়স্থ সভাপতি ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ সেশনের মাসুক আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) সকালে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্বের কমিটির সভাপতি নাওসিফ নাইম ও সাধারণ সম্পাদক রত্না রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।এছাড়াও সহ-সভাপতি পদে বিলাস রন্জন শর্মা, প্রশান্ত দাশ, বিশাল নুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে, সুমন মিয়া, শুভ দাশ, সাংগঠনিক সম্পাদক পদে মো: আরিফুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আকরাম হোসেন, অসিত তালুকদার, কোষাধ্যক্ষ পদে মোঃ সজিব আহমেদ, সহ-...
নাগেশ্বরীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত‎‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত‎‎

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (‎২৫ জুলাই) উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে উপজেলা বিএনপি আয়োজিত এ কর্মসূচি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার।‎‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–‎উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, মোজাম্মেল হক দুদু, আনিছুর রহমান আনিছ, তানজিমুল ইসলাম কিরোন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম টুটুল ...
বামনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বামনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||সারাদেশের ন্যায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” পাঠে ভারচুয়াল অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করেন বরগুনার বামনা উপজেলার সর্বস্তরের জনগণ। এক ব্যতিক্রমী ও প্রেরণাদায়ী শপথ পাঠের পর সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বামনা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বরগুনার বামনা উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান। উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ-এর প্রতিনিধি এস আই উত্তম কুমার, জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর উপজেলা সেক্রেটারি মোঃ সাইফুল মানসুর, ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সহ সভাপতি নূরহোসাইন নূরানী, উপজেল...
বদলগাছীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” অনুষ্ঠান সম্পন্ন
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” অনুষ্ঠান সম্পন্ন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||সারাদেশের নায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” পাঠে ভারচুয়াল অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করেন বদলগাছীর উপজেলার সর্বস্তরের জনগণ। এক ব্যতিক্রমী ও প্রেরণাদায়ী শপথ পাঠের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ অনন্য আয়োজন অনুষ্ঠিত হয়। যেখানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে সমাজ পরিবর্তনের অঙ্গীকারে অংশগ্রহণ করেন।উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক আহমেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন, বদলগা...
“প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ, সারাদেশ

“প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প"র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা কদমতলা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার হল রুমে সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের উপদেষ্টা, জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, "প্রিয় সলঙ্গার গল্প"র চীফ এডমিন শাহ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক, কবি সৈয়দ শামীম সিরাজী, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুব জলিল কিরন, মানবতার ফেরিওয়ালা, শাহজাদপুরের কৃতি সন্তান মামুন বিশ্বাস, মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোস্তফা জামান,...