কুড়িগ্রামের দুধকুমারের পানি বিপদসীমার ৬ সে.মি. উপরে; তীব্র ভাঙনে মানুষ দিশেহারা
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। এর ফলে নদের অববাহিকার নিচু এলাকায় বন্যার পানি ঢুকতে শুরু করেছে, যদিও এখনো কোনো ঘর-বাড়িতে পানি প্রবেশ করেনি।পানি বৃদ্ধির সাথে সাথে দুধকুমার, তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন শুরু হয়েছে। দুধকুমারের ভাঙনে সদর উপজেলার কচাকাটার ধনিরামপুর,শৌলমারী, নারায়নপুরের বালারহাট, কালারচরসহ অন্তত ৩০টি পয়েন্টে নদীভাঙন চলছে। গত এক সপ্তাহের ভাঙনে প্রায় শতাধিক ঘর-বাড়ি, মসজিদ ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও শত শত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে।ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা জানান, ভাঙনরোধে ব্যবস্...










