উন্নয়ন হবে বাস্তবসম্মত ও দৃশ্যমান’—লোহাগাড়ায় ইউএনও’র স্পষ্ট বার্তা
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় আগামীর নিরাপদ বাসযোগ্য উপজেলা গঠনের লক্ষ্যে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: সাইফুল ইসলাম।সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা ধরে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের এই মতবিনিময় সভায় মুক্ত আলোচনা হয়।লোহাগাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা, দৈনিক আজাদী অনলাইন মাল্টিমিডিয়া লোহাগাড়া প্রতিনিধি এম. দলিলুর রহমান, দৈনিক বাংলাদেশ বুলেটিন লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মনির আজাদ, আনন্দ টিভি ও দৈনিক আমার দেশ লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ...










