Sunday, October 18

সারাদেশ

সকাল থেকেই বিদ্যার দেবী সরস্বতীর পূজা, উৎসবমুখর রাজশাহী
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সকাল থেকেই বিদ্যার দেবী সরস্বতীর পূজা, উৎসবমুখর রাজশাহী

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||বাংলা বর্ষপঞ্জির মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী মা সরস্বতীর পূজা উপলক্ষে রাজশাহী মহানগরীজুড়ে ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে নগরীর শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপগুলোতে সকাল থেকেই পূজা-অর্চনা ও আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ভক্তদের উপস্থিতিতে পূজামণ্ডপগুলো মুখর হয়ে ওঠে। দেবীর আরাধনায় ধূপ-ধুনো, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণে এক পবিত্র পরিবেশের সৃষ্টি হয়। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ সরস্বতী পূজায় অংশ নিয়ে দেবীর আশীর্বাদ কামনা করছেন।সরস্বতী পূজাকে ঘিরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই চলছিল ব্যাপক প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও সাংস্...
লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপর সারে ১২টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।...
সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীদের ইশতেহার পাঠ ও আচরণবিধি পালনের অঙ্গীকার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীদের ইশতেহার পাঠ ও আচরণবিধি পালনের অঙ্গীকার

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে চলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরের সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান।অনুষ্ঠানে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা ভোটারদের সামনে নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। তারা এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রত্যেক প্রার্থীই নির্...
দুধ উৎপাদনে তিসি বীজ ও লাইভ ইস্টের সুফল
কৃষি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দুধ উৎপাদনে তিসি বীজ ও লাইভ ইস্টের সুফল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দুগ্ধজাত গাভীর দুধ উৎপাদন ও গুণগত মান বাড়াতে তিসি বীজ ও লাইভ ইস্ট কার্যকর ভূমিকা রাখতে পারে—এমন তথ্য উঠে এসেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। এ গবেষণার ফলাফল নিয়ে আজ ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র অর্থায়নে পরিচালিত এ গবেষণার শিরোনাম ছিল ‘নির্দিষ্ট পরিমাণ তিসি বীজ ও লাইভ ইস্ট খাওয়ানোর মাধ্যমে দুগ্ধজাত গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি ও মান উন্নয়ন’। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, গবেষণার ফলাফল মানুষের জীবনে সরাসরি উপকারে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষি খাতে আরও প্র...
স্কিন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

স্কিন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | আলোকিত দৈনিক ||স্কিন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন নারায়ণগঞ্জ জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। বুধবার (২১ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ সিটির চাষাড়া, রেলগেট এলাকায় ২০০ জন অসহায়, গরিব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হেলাল উদ্দিন রিপন, উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সমন্বয়ক ও সহ-সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সভাপতি নাজমুল হক খোকন, উপদেষ্টা মন্ডলের সদস্য আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, নারায়ণগঞ্জ এর সদস্যবৃন্দ ও অফিস ব্যবস্থাপক জহিরুল হক প্রমুখ।এই বিষয়ে জিজ্ঞাসা করলে নারায়ণগঞ্জ জোনের সমন্বয়ক ও সহ-সভাপতি জহিরুল ইসলাম বলেন, বিগত ক’য়েক বছর ধরেই এই সংগঠনটি শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আরও বিভিন্ন চ‍...
ঘিওরে সেলফি ও ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত ২৫
সর্বশেষ, সারাদেশ

ঘিওরে সেলফি ও ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত ২৫

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা প্রচণ্ড ঝাঁকুনিতে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে নিয়ে যান।আহতদের মধ্যে সেলফি পরিবহনের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।এদিক...
বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার
সর্বশেষ, সারাদেশ

বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সংগঠনের খুলনা জেলা শাখার সমন্বয়কারী ও জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।বাপার ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের পর ১১ জানুয়ারির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাপা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাপার সহ-সভাপতি ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. নজরুল ইসলাম।সভায় অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশকর্মী, শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী ও সামা...
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের পোশাক উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে লুট হওয়া একটি শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫। বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পরিচালিত এক অভিযানে এসব আলামত উদ্ধার করা হয়।র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।র‍্যাব সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ...
তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা: সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা: সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে পড়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভাকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকেই জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।এর আগে, তীব্র শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা জনসভাস্থলে অবস্থান নিতে শুরু করেন। আজ ভোর হওয়ার সাথে সাথে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন হাজার হাজার মানুষ। দুপুরের আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে জনস্রোত আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে।জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশের মাধ্যমেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি আসনের প্রার্থ...
খুলনা প্রেসক্লাবের সঙ্গে ইইউ এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাবের সঙ্গে ইইউ এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিনিধি দলকে স্বাগত জানান আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।ইইউ প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সোশ্যাল মিডিয়া এনালিস্ট ভয়েনা ম্যাডেলিনা, মিডিয়া এনালিস্ট অ্যাগনেস ডোকা, লিয়াজোঁ অফিসার গেরট বিন্ডার, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এলিনা সিমোনা ও রিকার্ডো রামোস্কা।সাক্ষাৎকালে খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ...