আলীমকে বিজয়ী করলে মন্ত্রী পাবেন: নিলোফার চৌধুরী মনি
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের সমর্থনে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল আড়াই টায় চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, “আপনাদের কপাল ভালো, আপনারা সোনার টুকরা ছেলে পেয়েছেন। আলীমকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনারা একজন মন্ত্রী পাবেন।”তিনি আরও বলেন, “আমি এসেছি তারেক রহমানের পক্ষ থেকে ধা...










