Sunday, October 18

সারাদেশ

শিবালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকির নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শিবালয়ের আরিচা ফেরি ঘাটের ট্রাক টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।এ সময় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের প্রধান আলোচক ছিলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবালয় থানা শাখার আমীর হাফেজ মাওলানা হাতেম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,...
আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না: আমিরুল ইসলাম খান আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না: আমিরুল ইসলাম খান আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে”—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না। এখানে উল্লাপাড়া বা শাহজাদপুরের কোনো লোক নেই—এখানে শুধুই বেলকুচির মানুষ। এটাই আমাদের শক্তি।”তিনি আরও বলেন, “অনেক সন্ত্রাসী আজ মাঠে নেমেছে। ন...
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পানছড়িতে ৩ বিজিবির প্রেস ব্রিফিং
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পানছড়িতে ৩ বিজিবির প্রেস ব্রিফিং

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।বিজিবি জানায়, খাগড়াছড়ি জেলার মোট ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় তারা সরাসরি নির্বাচন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে রয়েছে। এর মাধ্যমে মোট ৩৭ হাজারেরও বেশি ভোটারের ভোটাধিকার সুরক্ষায় কাজ করবে বাহিনীটি।প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলার ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে নিয়মিত...
খুলনায় গুলিতে যুবক নিহত; এলাকায় আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় গুলিতে যুবক নিহত; এলাকায় আতঙ্ক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পশ্চিম টুটপাড়া এলাকার কুবা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাকিব পাশের একটি সেলুনে অবস্থান করছিলেন। হঠাৎ দুই যুবক সেখানে প্রবেশ করে তাকে টেনে বাইরে নিয়ে যায়। এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর ও লবণচরা থানার একাধিক টিম ঘটনাস্থ...
ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে সমাবেশে নেতৃবৃন্দ একটি দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাতীয় গণমাধ্যমের বর্তমান ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় র‍্যালিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আল...
সিরাজগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বিশাল শোভাযাত্রায় মুখর শহর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বিশাল শোভাযাত্রায় মুখর শহর

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ শহর ও সদর শাখার উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ-কাজীপুর রোডের মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিলটি বাসস্ট্যান্ড, জেলা জজ কোর্ট এলাকা, পৌরসভা রোড ও চৌরাস্তা প্রেসক্লাব হয়ে এস এস রোড দিয়ে রেলগেট এবং চান্দালীর মোড় ঘুরে পুনরায় কাজীপুর মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রার অগ্রভাগে নেতৃত্বে ছিলেন শহর শিবিরের সভাপতি শামীম রেজা এবং সদর শিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম।মি...
বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।র‍্যালিটি আল আমান বাহেলা খাতুন মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চালা গ্যারেজ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও সংগঠনের বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল আজিজ, সাবেক জেলা সেক্রেটারি ও বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, জেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক এরশাদ আলী, উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু, ...
চিলমারীতে ধানের শীষের জনসভা: ব্রহ্মপুত্র সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রার্থীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ধানের শীষের জনসভা: ব্রহ্মপুত্র সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রার্থীর

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট হাই স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, সিনি. যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, সাদকাত হোসেন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাহেব আলী, সামসুদ্দীন, শাহজ...
আগামীর বাংলাদেশ গঠনে ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান তথ্য অফিসার
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

আগামীর বাংলাদেশ গঠনে ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান তথ্য অফিসার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামে এ সভা আয়োজন করা হয়।গুপ্তমারী গ্রামের সাবেক প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার রায়ের বাড়ির উঠানে আয়োজিত এ সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামূল কবীর।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারের জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী সময়ে যারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি, বিশেষ করে নতুন ও নারী ভোটাররা এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবেন। ...
কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

|| শেখ শাহরিয়ার | জেলা ​প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আক্কাছ উদ্দিন পাঠান। বক্তারা শিক্ষায় গ্রন্থাগারের গুরুত্ব ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা তুলে ধরেন।আলোচনা সভা শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬-এর উদ্বোধন করেন। উদ্বোধন পর্ব শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্...