খুলনায় দুই বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি, এলাকায় আতঙ্ক
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় দুইটি বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে এই দুটি ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।প্রথমে মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী কানা মেহেদী হাসানের বাড়িতে এবং পরে কুয়েটের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডাটা প্রসেসর মহসিন শেখ লিটুর বাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা। দুটি বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদীর বাড়িতে ৯ রাউন্ড এবং মহসিনের বাড়িতে ৬ রাউন্ড গুলি চালানো হয়। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।সিসি টিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে করে আসা মাথায় হেলমেট পরিহিত কয়েকজন যুবক মহসিন লিটুর বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়ায়। পরে তারা ফটকের ভিতরে প্রবেশ করে তার রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।...










