Wednesday, July 22

সারাদেশ

বেলকুচি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সর্বশেষ, সারাদেশ

বেলকুচি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের হলরুমে আগামী ৭ জানুয়ারি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক এম এ মুসা, সাংবাদিক রাজ্জাক বাবু, সবুজ সরকার, ফারুক সরকার, খন্দকার মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, সেরাজুল ইসলাম, আল আমিন, টুটুল শেখ প্রমুখ।...
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক: রাজশাহীতে প্রথম দিন নীরবতায় অতিবাহিত
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক: রাজশাহীতে প্রথম দিন নীরবতায় অতিবাহিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) থেকে সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। শোকের প্রথম দিনে রাজশাহী নগরীসহ জেলার সর্বত্র ছিল শোকাবহ ও নিস্তব্ধ পরিবেশ।রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক পালন করা হয়।নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, উপশহর, শালবাগান, কোর্ট এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে মাইকের মাধ্যমে নিয়মিত শোকবার্তা প্রচার করা হয়। এসব ঘোষণায় দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় অবদানের কথা তুলে ধরা হয়।শোক পালন উপলক্ষে রাজশাহীর সরকারি ও বেসরকারি বহু দপ...
নওগাঁয় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ছয়জন নেতা। কোনো কোনো আসনে দলীয় প্রার্থীর বাইরে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনে থাকলে ভোটে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন নেতা-কর্মীরা। তবে একাংশের দাবি, মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।নওগাঁয় ১১টি উপজেলা নিয়ে মোট ছয়টি সংসদীয় আসন আছে। এর মধ্যে নওগাঁ-২ ও নওগাঁ-৪ আসন ছাড়া বাকি চারটিতেই দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন নেতা। প্রার্থী হওয়া ছয় নেতার দাবি, কর্মী-সমর্থকদের চাপে তাঁরা প্রার্থী হয়েছেন।১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্...
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই নৌরুটে ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। শেষ রাতের দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। ফলে চালকরা দিক নির্ণয়ে সমস্যায় পড়েন এবং নিরাপত্তার কথা বিবেচনা করে ভোর সাড়ে ৪টায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা কমে দৃষ্টিসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ছোট-বড় ৫টি ফেরি পন্টুনে নোঙর...
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক

|| ​নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||​সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি পরিবার। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর এই প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন শোকবার্তা দিয়েছেন।​এক শোকবার্তায় লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।তাঁরা উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশে...
খুলনায় ইপিআই কার্যক্রম আরও জোরদারের তাগিদ
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ইপিআই কার্যক্রম আরও জোরদারের তাগিদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ বলেছেন, একটি সুস্থ শিশু জাতির সবচেয়ে বড় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সক্ষম করে গড়ে তুলতে সরকার মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শেরে বাংলা রোডে অবস্থিত নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত ইপিআই কোয়ার্টার রিভিউ সভায় (তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেসিসি প্রশাসক। দাতা সংস্থা ইউনিসেফের সহযোগিতায় খুলনা মহানগর এলাকায় ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহফুজা খানম...
ব্যারিস্টার রুমিন ফারহানা ও আ: খালেকসহ বিএনপির একাধিক নেতা বহিষ্কার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ব্যারিস্টার রুমিন ফারহানা ও আ: খালেকসহ বিএনপির একাধিক নেতা বহিষ্কার

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এসব নেতাকে দলটির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আব্দুল খালেক। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যা...
রায়পুরায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ০৬.৫৫ ঘটিকায় রায়পুরা থানাধীন মির্জাপুর ইউপির মাহমুদাবাদ সাকিনস্থ লিজা জর্দ্দা কোম্পানীর সামনে পাঁকা রাস্তার উপর হতে রায়পুরা থানার এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালীন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারপূর্বক তার দখল হতে ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করেন।গ্রেফতারকৃত আসামীর নাম- মহিন উদ্দিন (২৬), পিতা-মোঃ আবুল কাশেম, গ্রাম- কাশিনগর (রেল ষ্টেশন সংলগ্ন), থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা রুজু করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।...
নওগাঁর ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল সম্পন্ন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল সম্পন্ন

​|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শেষ হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব জানান, জেলায় মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং ৪১ জন প্রার্থী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে তা দাখিল করেছেন। আসনভিত্তিক মনোনয়ন দাখিলকারী ও সংগ্রহকারীদের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:​নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার):এই আসনে মোট ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন এবং ৮ জনই দাখিল করেছেন। প্রার্থীরা হলেন— মোহাঃ মাহবুবুল আলম (জামায়াত), মোঃ মোস্তাফিজুর রহমান (বিএনপি), মোঃ ছালেক চৌধুরী (বিএনপি), মোঃ সোহরাব হোসেন (স্বতন্ত্র), মোঃ নুরুল ইসলাম (বিএনপি), মোঃ আব্দুল হক শাহ্ (আইএবি), মোঃ আকবর আলী (জাপা) এবং মাহমুদুস সালেহীন (বিএনপি)।​নওগাঁ-২ (ধামইরহাট, পত্নীতলা):এ আ...
বোর্ড পরীক্ষার ফল প্রকাশ: আয়ুর্বেদিক শিক্ষায় সাফল্যের পথে প্রফুল্ল সিংহ মেডিকেল কলেজ
বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বোর্ড পরীক্ষার ফল প্রকাশ: আয়ুর্বেদিক শিক্ষায় সাফল্যের পথে প্রফুল্ল সিংহ মেডিকেল কলেজ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||বাংলাদেশ বোর্ড অফ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক বোর্ডের ২০২৫ সালের কোয়ালিফাইং পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে ১০১ জন শিক্ষার্থী অংশ নেন।কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেন ফলাফল প্রসঙ্গে জানান, কলেজের শিক্ষার্থীদের সাফল্যের হার অত্যন্ত ভালো হবে বলে তিনি প্রত্যাশা করছেন। অনলাইনে ফলাফল প্রকাশিত হওয়ায় এখনো আনুষ্ঠানিক ফলাফলের কপি হাতে না পেলেও শিক্ষার্থীদের প্রস্তুতি ও অধ্যবসায় তাকে আশাবাদী করেছে।অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেন আরও বলেন, কলেজের শিক্ষকরা নিরলস পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন। পাঠদান, দিকনির্দেশনা ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।প্রাকৃতিক উপাদানভিত্তিক ট...