সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা মরহুম আব্দুল মজিদ সরকারের স্মরণসভা অনুষ্ঠিত
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখা'র সাবেক সভাপতি মরহুম আব্দুল মজিদ সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের ই.বি রোডস্থ ভাসানী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে সকালে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, কবর জিয়ারত করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখা'র ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্...










