সোমবার, এপ্রিল ১৩

রাজনীতি

ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা ও আদর্শ শিক্ষক পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার যৌথ উদ্যোগে "রমজানের গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) ফুলবাড়ী মডেল মসজিদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের মাস। এ মাসে আল্লাহর নৈকট্য অর্জন ও আত্মগঠনের মাধ্যমে সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলা শাখার বাইতুল মাল বিষয়ক সেক্রেটারি বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা শাখা...
সিরাজগঞ্জে জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীদের নিয়ে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে তিনটায় শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক, সদর থেকে এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সদর থানা আমির এডভোকেট নাজিম উদ্দিন।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হচ্ছে নিজেরা রোজা পালনের মাধ্যমে ক্ষুধার্ত মানুষের যে বেদনা সেটা বোঝা। এর মধ্য দিয়ে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং রমজানের শিক্ষা নিয়ে বাকি ১১ টি মাস যেন আমরা গ...
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানিয়ে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির বগুড়া জেলা শাখা।মিছিলটি সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন শহর সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব, শহর সেক্রেটারি খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ।সমাবেশে প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ই...
ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। আজ শুক্রবার (২১ মার্চ) শহরের স্থানীয় বাজার স্টেশন চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজাসহ শহর শাখার নেতৃবৃন্দ।নেতারা জাতিসংঘ মহাসচিবের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনতা ছাত্রদেরকে আহ্বান জানান।...
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) জুম'আর নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে আগত মুছল্লীরা নাগেশ্বরী বাজার মসজিদ প্রাঙ্গণে একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এই বিক্ষোভের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী থানা শাখা।প্রতিবাদ মিছিলটি বাজার মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও’, ‘মুসলিম নিপীড়ন বন্ধ করো’, ‘গণহত্যা বন্ধ করো’, ‘জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ ইত্যাদি স্লোগান দেন।বক্তারা ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর চালানো নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও ভারতের নাগপুরে মুসলিমদের...
রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২

|| সাদ্দাম উদ্দীন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে।আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। ঘটনার সততা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।রিপোর্ট লেখা পর্যন্ত আমিন মিয়ার লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।অন্য জনের লাশ হাসপাতালে আনা হচ্ছে। দুই জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।জানা যায়, আধিপত্য বিস্তারকে ...
চিলমারীতে ছাত্র আন্দোলনে হামলা: সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ছাত্র আন্দোলনে হামলা: সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় সাবেক ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা ফয়জার রহমান (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বছরের ২ আগস্ট চিলমারীর রমনা ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।পরে আহতদের মধ্যে সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে চিলমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে ৫০ জন এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।বুধবার (১৯ মার্চ) দুপুরে চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশাহেদ খান জানান, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফয়জার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পা...
বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক! 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক! 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়র দশটায় স্থানীয় সোহাগপুর শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিমসহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বেলকুচির গণমাধ্যম কর্মীরা এবং অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুকুন্দগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমীন, সাবেক যুগ্ম ...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের বদর দিবস পালন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের বদর দিবস পালন

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী ঐক্য আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে "ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা, বর্তমান মুসলিম উম্মাহ" শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার আমির মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন দলটির নায়েবে আমির মো: সাইফুল ইসলাম সায়েম, আব্দুল আউয়াল হাক্কানি এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম মুক্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বদরের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। ১৭ রমজানই হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে এবং বৈপ্লবিক চিন্তার সঞ্চারণ করেছে। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কো...
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

|| নিউজ ডেস্ক ||যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় দখলদার ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনির শাহাদাতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।তারা ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুসহ সব ইসরাইলি যুদ্ধাপরাধী নেতাকে গ্রেফতার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ থেকে এসব দাবি জানানো হয়।এ বিক্ষোভের আয়োজন করে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও মিত্র দলগুলো নিষিদ্ধের দাবিতে ৩৪ দিন ধরে গণঅবস্থানকারী ছাত্রজনতা।বিক্ষোভ থেকে ‘রমজানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও’, ‘যুদ্ধবিরতিতে হামলা কেন, ইসরাইল জবাব দাও’, ‘গাজায় হামলা কেন, আমেরিকা জবাব দাও’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে ...