সোমবার, এপ্রিল ১৩

রাজনীতি

সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি'র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ) বিকেল চারটায় সিরাজগঞ্জ পৌর এলাকার ঘুড়কা মহাশ্মশান সংলগ্ন হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পাড়ে বিশাল যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপি'র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এবং সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ...
আঃ লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচারের দাবি  আল্লামা মামুনুল হকের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আঃ লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচারের দাবি  আল্লামা মামুনুল হকের

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের বিচার করার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌরএলাকার মাসুমপুর ফুটবল খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিচার শেষে যদি কোনো আওয়ামীলীগ নেতাকর্মী বেঁচে থাকে, তবেই তাদের রাজনীতির সুযোগ দেওয়া যেতে পারে। তবে তার বিশ্বাস, সঠিক বিচার হলে আওয়ামীলীগ পরিচালনা'র মতো কেউ অবশিষ্ট থাকবে না। মামুনুল হক বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধা...
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। আহত রিয়াদ হাসান বর্তমানে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসাধীণ রয়েছে।রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই ঘটনা ঘটে।মারধরের শিকার রিয়াদ হাসান জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।এদিকে অভিযুক্ত সিফাত বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান আলতাফুন্নেছা খেলার মাঠে আড্ডা দিচ্ছিলো। এসময় সিফাত ও রিয়াদ তর্কে জড়ায়। তর্কের একপর্যায়ে সিফাত হাত দিয়ে র...
পানছড়িতে জামায়াতে ইসলামীর জনসংযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর জনসংযোগ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংযোগ করা হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলা সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রচার ও প্রসারের জন্য এ আয়োজন করা হয়েছে।এসময় তারা "সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই" স্লোগানটি জনসাধারণের মাঝে পৌঁছে দেন।অন্যান্যদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ মজ্নু মিয়াসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।...
সিরাজগঞ্জে ‘মাহমুদ যুগান্তর সংসদ’ এর উদ্যোগে ফুটবল লীগ উদ্বোধন করলেন সাইদুর রহমান
খেলাধুলা, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ‘মাহমুদ যুগান্তর সংসদ’ এর উদ্যোগে ফুটবল লীগ উদ্বোধন করলেন সাইদুর রহমান

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ পৌরএলাকার মাহমুদপুরে "মাহমুদ যুগান্তর সংসদ" এর ফুটবল লীগ -২০২৫ খ্রি. উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল চারটায় মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। মাহমুদ যুগান্তর সংসদ, সিরাজগঞ্জের আয়োজনে ফুটবল লীগের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মাহমুদপুর কাকলী একাদশ বনাম গয়লা প্রবাহ একাদশ। এ ফুটবল লীগে মোট ১৬টি টিম ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট, জেলা স...
রায়পুরার চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরার চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে হয়ে আসা রক্তক্ষয়ী ও মরননেশা টেঁটা যুদ্ধ বন্ধের দাবিতে এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে চরাঞ্চলের সর্বস্তরের জনগণ। চর এলাকায় মেঘনা সেতু নির্মাণ, ৬ ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক থানা ঘোষণা ও বৈষম্যমুক্ত রায়পুরা গড়াসহ বিভিন্ন দাবিতে বিশাল জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশর নেতৃবৃন্দরা।শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলার দক্ষিণ শাখার আয়োজনে সমাবেশে দাবি উপস্থাপন করেন বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এর নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান।ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলী সায়দাবাদীর সভাপতিত্বে বক্তারা বলেন, রায়পুরার চরাঞ্চলে প্রায়ই টেঁটা যুদ্ধ ল...
ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||“মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জন”—এ মহান ভিশনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভাঙ্গামোড় ও বড়ভিটা ইউনিয়ন শাখার উদ্যোগে ফুলবাড়ী, কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো সহযোগী সদস্য সম্মেলন-২০২৫। শনিবার (২৬ এপ্রিল) সকাল আটটায় রাবাইতারী এস.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আমীর, প্রভাষক আব্দুস সাত্তার সাজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী (২৬, কুড়িগ্রাম-২) ও সভাপতি এ্যাড. ইয়াসিন আলী সরকার। তিনি বলেন:“এই দেশ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালিত হওয়ার কথা, অথচ আজও তা প্রতিষ্ঠিত হয়নি। এটা আমাদের জন্য লজ্জার, ব্যর্থতার। যারা আল্লাহর আইনকে মানে না, তারা এই দেশে নেতৃত...
আওয়ামীলীগ শুধু ফ্যাসিবাদি সরকারই ছিল না এরা ইতিহাসকে মুছে দিতে ছিল পারদর্শী : টুকু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আওয়ামীলীগ শুধু ফ্যাসিবাদি সরকারই ছিল না এরা ইতিহাসকে মুছে দিতে ছিল পারদর্শী : টুকু

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামীলীগ শুধু ফ্যাসিবাদি সরকারই ছিল না; এরা ইতিহাসকে মুছে দিতে ছিল পারদর্শী। গত ১৭ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। ওরা মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে ছিল। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কাজিপুর উপজেলা মাঠে আয়োজিত উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, সারা দেশের ন্যায় কাজিপুরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সিরাজগঞ্জ ও কাজিপুরকে গড়তে যারা অবদান রেখেছিল, সেই প্রয়াত আসাদুল্লাহ সিরাজী, আব্দুল্লাহ আল-মামুন, কাজিপুরের ইউনুস তালুকদার, আব্দুল খালেককে তারা হত্যা করেছিল। আওয়ামীলীগের হাত পূর্ব থেকেই রক্তে রঞ্জিত। তারা ৭১-এর আগে ও পরের ইতিহাস মানুষকে জানতে দেয়নি।জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  ...
সিরাজগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সিরাজগঞ্জ শহরের একটি হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সংগঠনটির সিরাজগঞ্জ শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। তিনি সকল কর্মীদেরকে নৈতিক মান উন্নয়নের জন্য গুরুত্বসহকারে রিপোর্ট রাখা, কোরআন-হাদিস নিয়মিত পড়া ও দাওয়াতী কাজ করার উপরে গুরুত্বারোপ করেন। শিক্ষা বৈঠকে প্রায় তিন শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।...
পানছড়িতে বিএনপি’র ফ্যাসিস্টবিরোধী বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিএনপি’র ফ্যাসিস্টবিরোধী বিক্ষোভ মিছিল

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি'র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আাবসার'র সভাপতিত্বে মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে জিয়া স্কোয়ারে এসে সমাবেশে রুপ নেয়।সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কোন নেতাকর্মী আওয়ামী লীগের কোন ব্যাক্তিকে কোন প্রকার আশ্রয় দিলে দল থেকে বহিষ্কার করা হবে। এবং সকল আওয়ামী লীগের নেতাদের সতর্ক করে বলেন পানছড়ি উপজেলায় কোন প্রাকার নৈরাজ সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে।এসময়, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, ছ...