সোমবার, এপ্রিল ১৩

রাজনীতি

বেতাগীতে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে সাবেক রাষ্টপ্রতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে আটটায় স্টেশন রোডে অবস্থিত উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়ে কালোব্যাজন ধারণ ও পতাকা উত্তোলনের মাধ্যমে শোকসভা ও কাঙ্গালীভোজ এর সূচনা ঘোষণা করে উপজেলা বিএনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির মল্লিক ও সদস্য সচিব জনাব গোলাম সরোয়ার রিয়াদ খান।পরে শোকসভায় উপস্থিত হয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীর মাঝে বক্তব্য রাখেন উপজেলা জেলা বিএনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব জনাব গোলাম সরোয়ার রিয়াদ, সিঃ যুগ্ন আহবায়ক জনাব অধ্যক্ষ শাহিন, পৌর সদস্য সচিব মিজানুর রহমান খান, যুগ্ন আহবায়ক মামুন পারভেজ আসাদ, কৃষকদল সভাপতি মাহমুদুল হাসান সোহাগসহ নেতৃবৃন্দ।সভাশেষে কাঙ্গালীভোজ ও দুস্থদের মাঝে খাবার বি...
নাগেশ্বরীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক সফল রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথভাবে পালন করে। আজ শুক্রবার (৩০ মে) দিবসটির সূচনা লগ্নে সকাল ৯টায় নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এদিন সকালে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি কর্মীরা উপস্থিত হলে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে দোয়া মাহফিল ও শহিদ সফল রাষ্টপতির কর্মময় জীবন এর উপর আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার। এ সময় অন্যান্যদের ...
কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের ‘স্থগিত কমিটি’ বাতিল ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের ‘স্থগিত কমিটি’ বাতিল ঘোষণা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠনের একদিন পরেই বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পাওয়ায় গঠিত কমিটি স্থগিত করার একমাস পর একটি বেসরকারি টেলিভিশন, একটি জাতীয় পত্রিকা ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরটিকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও অপপ্রচারমূলক দাবী করে সংবাদ সম্মেলন করেছেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল। সংবাদ সম্মেলনে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধাদলের স্থগিতকৃত কমিটি বাতিল করা হয়।বুধবার (২৮ মে) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা গলিতে অবস্থিত জেলা মুক্তিযাদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট অফিসে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের আয়োজনে, সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল...
বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক মহিদুল হাসান
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক মহিদুল হাসান

|| রুমান খান | বেতাগী উপজেলা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে ইমরান হোসেনকে সভাপতি ও মাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।আজ রবিবার (২৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। যেখানে ইমরান হোসেনকে সভাপতি ও মাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির বাকিরা হলেন- সিঃ সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি মো. হাসিব, আরিফুর রহমান, রুম্মান আহমেদ সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভিন আহমেদ আবির, মারজান আহমেদ রাকিব, ফারদিন কবির, নৃপেন চন্দ্র ব্যাপারী। সাংগঠনিক সম্পাদক সারুফ খান, দ...
লোহাগাড়ায় ছাত্রলীগনেতা ও বিবাহিতদের দিয়ে কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় ছাত্রলীগনেতা ও বিবাহিতদের দিয়ে কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||লোহাগাড়ায় ছাত্রলীগনেতা ও বিবাহিতদের দিয়ে বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ ওঠেছে। শনিবার (২৪ মে) সকালে আমিরাবাদ স্টেশনের একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য ঘোষিত বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বার আউলিয়া ডিগ্রী কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র মো: আবদুল করিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছি। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে দলীয় কার্যক্রমে অংশগ্রহন করতে গিয়ে অনেকবার পতিত সরকারের দমন-নিপীড়ন ও জেল জুলুমের শিকার হয়েছি। তবুও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি হতে একচুলও পিছপা হইনি। জুলাইয়ের ঐতিহাসিক ছাত্রজনতার আন্দোলনে সৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর অস...
৮ দফা দাবিতে ইসলামী মটর শ্রমিক আন্দোলনের মানববন্ধন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৮ দফা দাবিতে ইসলামী মটর শ্রমিক আন্দোলনের মানববন্ধন

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী মটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নিরাপদ সড়ক ও মোটর শ্রমিকদের অধিকার আদায়ে ৮ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে মোটর শ্রমিক নেতা মোঃ মাসুদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি সড়কে চাঁদাবাজিতে অতিষ্ঠ মটর শ্রমিকরা, চাঁদাবাজির সাথে সাথে হামলা এবং হেনস্তার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও অন্য আরেক শ্রমিক নেতা মোঃ মনির বলেন, সড়কে বিশেষ করে পুলিশের অবৈধভাবে হয়রানি বন্ধ করতে হবে, এছাড়াও মালিকপক্ষ আট ঘন্টার বেশি ডিউটি করালে ওভারটাইম নিশ্চিত করতে হবে।দফাগুলো হলো_১) বাংলাদেশের প্রতিটি সড়কে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং যেসকল স্থানে চাঁদাবাজরা মোটরচালক শ্রমিকদের ওপর হামলা ও হেনস্তা করেছে তাদের দ্রুত...
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং "আমরা বিএনপি পরিবার" এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে তিনি এই কথা বলেন।নরসিংদীর শহীদ আরমান মোল্লার পুরো দায়িত্ব "আমরা বিএনপি পরিবার" নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাড়ানোর দায়িত্ব ছিলো সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই? এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। পরে আরমান মোল্লার স্ত্রী সন্তানদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।এসময় আমরা...
‘নারী নীতিমালায় জরায়ুর স্বাধীনতাকামীদের জঘন্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে’
রাজনীতি, সর্বশেষ

‘নারী নীতিমালায় জরায়ুর স্বাধীনতাকামীদের জঘন্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে’

|| নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায়ের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নীতিমালা নির্মাণের বিভিন্ন সংস্কার কমিটির গঠন করা হয়েছে বটে, কিন্তু এই সমস্ত কমিশনের ওপর সওয়ার হয়ে বিভিন্ন মারাত্মক কুসংস্কার প্রস্তাবনা জমা হয়েছে। এ সব নীতিমালার মধ্যে তথাকথিত নারীবাদী নীতিমালা অন্যতম। এই নীতিমালায় কিছু বিকারগ্রস্ত ও জরায়ুর স্বাধীনতাকামীদের জঘন্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।তারা বলেন, ফ্যাসিবাদীদের বৃহৎ অংশকে এখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। এ জন্য প্রশাসনের ধীরগতি ও দুর্নীতি, রাজনীতিতে বিশৃঙ্খলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারী ইত্যাদি ফ্যাসিবাদী আমলের প্রচলিত অপরাধসমূহ প্রতিরোধ করা যাচ্ছে না।বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানী ঢাকায় ৫৮/১এ পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 'সংস্কার - ...
রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে বাধা নেই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে বাধা নেই

|| নিউজ ডেস্ক ||ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না।বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে, গতকাল বুধবারও (২১ মে) এ রিটের শুনানি হয়, তবে সেদিন আদালত কোনো আদেশ দেননি। পরে বৃহস্পতিবারের জন্য আদেশের তারিখ নির্ধারণ করা হয়।আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন ক...
বেতাগীতে বিএনপির মাসব্যাপী সদস্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে বিএনপির মাসব্যাপী সদস্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

|| রুমন খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগী উপজেলাধীন ০৭ টি ইউনিয়ন ও বেতাগী পৌরসভার ০৯ টি ওয়ার্ডের মাসব্যাপী বিএনপির সদস্য সংগ্রহ ফরম যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।মঙ্গলবার (২০ মে) উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দীয় বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু মাসব্যাপী এ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ, যুগ্ন আহবায়ক অধ্যাপক শাহিনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।...