কলাউজান ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা সম্পন্ন
|| স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ||চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কলাউজান ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ জুন) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলাউজান ইউনিয়ন শ্রমিক দলের সংগঠক নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুন।কলাউজান ইউনিয়ন শ্রমিক দলের সংগঠক মোহাম্মদ পিয়ারু'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম জাকারিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক কোম্পানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা...










