হাসপাতাল থেকে ফিরেই ধানের শীষের প্রচারে ব্যস্ত বিএনপি নেতা আফছার উদ্দিন
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||শারীরিক অসুস্থতা জয় করে হাসপাতাল থেকে ফিরেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপি নেতা আফছার উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে বিজয়ী করতে দিনরাত প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার, সুতাহাটি বাজার, চৈত্রহাটি বাজার, মাহমুদপুর বাজার ও অলিদহ বাংলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন।গণসংযোগকালে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে তিনি আশ্বাস দেন যে, ধানের শীষের প্রার্থী এম আকবর আলী নির্বাচিত হলে অত...










