শুক্রবার, এপ্রিল ১০

রাজনীতি

মানিকগঞ্জে জামায়াতের ফ্রি চক্ষু সেবা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে জামায়াতের ফ্রি চক্ষু সেবা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পইনের মাধ্যমে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবগ্রাম ইউনিয়ন অফিসে ঢাকা দৃষ্টি আই হাসপাতাল থেকে আগত অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার দ্বারা এই সুচিকিৎসা দেওয়া হয়।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মানিকগঞ্জ ৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলয়ার হোসেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রত্যেক মানুষের পাশে থাকে, আপনার সুখে দুঃখে পাশে পাবেন, একজন অসুস্থ রোগীকে দেখলে ফেরেস্তা সারাদিন দোয়া করতে থাকে, তাই আপনারা চিকিৎসা নিন, আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হোন।এতে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানা আমির মাওলানা মোঃ ফজলুল হকসহ ইউনিয়ন নেতৃবৃন্দ। সবার সুস্থতা ও দীর্ঘ আয়ুর জন্য আল্লাহ নিকট মোনাজাত করা হয়।...
নবুওয়াতি ধারার সঠিক পদ্ধতি থেকে ইসলামী ঐক্য আন্দোলনকে কেউ বিচ্যুত করতে পারবে না: গাইবান্ধায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নবুওয়াতি ধারার সঠিক পদ্ধতি থেকে ইসলামী ঐক্য আন্দোলনকে কেউ বিচ্যুত করতে পারবে না: গাইবান্ধায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

|| নিজস্ব প্রতিবেদক ||গাইবান্ধায় দায়িত্বশীলদের বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী রাজনীতিতে, যে নবুওয়াতি ধারার রাজনীতি শুরু করেছে; তা সত্যিই স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। কারণ, সবাই ব্যস্ত প্রচলিত গণতান্ত্রিক জোট-ভোটের রাজনীতিতে। আসন ভাগাভাগির যে ঐক্য, তা থেকে অনেক দূরে ইসলামী ঐক্য আন্দোলন। ইসলামী ঐক্য আন্দোলন বিশ্বাস করে, প্রচলিত গণতান্ত্রিক জোট-ভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। ইসলামের বিজয় ঘটাতে হলে অবশ্যই তা হতে হবে কুরআন-সুন্নাহ অনুমোদিত পথ, পন্থা, পদ্ধতি ও প্রক্রিয়ায়। আর তা হল নবুয়াতি ধারার সুন্নাত পদ্ধতি।নেতৃবৃন্দ আরো বলেন, দুনিয়ার সকল নবী- রাসূলগণের ইতিহাস, বিপ্লবের ইতিহাস; মানবীয় নির্বাচনের নয়। দীর্ঘদিন যাবত ইসলামী ঐক্য আন্দোলন এই নবুয়াতি ধারায় দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছ...
দুর্নীতির বিরুদ্ধে লড়তে বিএনপির পরিকল্পনা জনালেন তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

দুর্নীতির বিরুদ্ধে লড়তে বিএনপির পরিকল্পনা জনালেন তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে শক্তভাবে লড়তে বিএনপির নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ফেরিভায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।এতে তারেক রহমান লিখেছেন, ‘দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান। হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কীভাবে ভোগান্তিতে পড়ে, সেটা শুনুন। অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুস দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন।’তা...
নির্বাচনের দিনই গণভোট মেনে নিল আন্দোলনরত ৮ দল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নির্বাচনের দিনই গণভোট মেনে নিল আন্দোলনরত ৮ দল

|| নিউজ ডেস্ক ||দেশের বৃহত্তর প্রেক্ষাপটে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে ইসলামী সমমনা ৮টি দল। এই দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছিল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নেতারা।সংবাদ সম্মেলনে আট দলের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, গণভোটে 'হ্যাঁ' জয়ী করার লক্ষ্যে ডিসেম্বর মাসজুড়ে প্রচারণার কাজ করবে প্রতিটি দল।তিনি আরও জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও তাদের তিনটি প্রধান দাবি এখনও বহাল আছে:১. জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।২. ফ্যাসিস্ট অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা।৩. ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্য...
পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা দায়িত্বশীলদের তা’লীম ও তারবিয়াত অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা দায়িত্বশীলদের তা’লীম ও তারবিয়াত অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা দায়িত্বশীলদের নিয়ে "দ্বীন প্রতিষ্ঠার সুন্নাত পদ্ধতি" শীর্ষক তা'লীম ও তারবিয়াত ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) পঞ্চগড় জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদের।তা'লীম ও তারবিয়াত ক্যাম্পের আলোচক ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক।বর্তমান সময়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সুন্নাত পদ্ধতি অনুসরণের গুরুত্বারোপ করে নেতৃবৃন্দ বলেন, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত মানুষের মন মতো বানানো পদ্ধতি-প্রক্রিয়ায় করলে তা ইবাদত হবে না। অবশ্যই তা আল্লাহ রাব্বুল আলামীনের বলা ও রাসূলুল্লাহ (সা:)-এর দেখানো পথ-পদ্ধতি ও প্রক্রিয়া অনুযায়ীই হতে হবে। তবেই তা ই...
পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জামায়াতের বিকল্প নাই: এ্যডভোকেট ইয়াকুব আলী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জামায়াতের বিকল্প নাই: এ্যডভোকেট ইয়াকুব আলী

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যডভোকেট ইয়াকুব আলী চৌধুরী গণসংযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।সোমবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার সিনিয়র মাদ্রাসা, মডেল উচ্চ বিদ্যালয়, বাজার উচ্চ বিদ্যালয়, পুজগাং উচ্চ বিদ্যালয় ও সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং সদর ইউনিয়নের মোহাম্মদপুর ও দমদম এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন।এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জামায়াতের কোন বিকল্প নাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করা হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ কায়েম-এর জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করার আহবান জানান।অন্যান্যদের মধ্যে, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশন'র ...
বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১ কোটি মা–বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১ কোটি মা–বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: আলীম

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সেন ভাঙ্গাবাড়ী কেন্দ্র বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।তার বক্তব্যে তিনি বলেন—“সমাজকে বাঁচাতে হলে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বেলকুচি–চৌহালী গড়ে তুলতে হবে। আমার নেতা তারেক রহমান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১ কোটি মা–বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডে...
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সব বিভেদ ভুলে একযোগে কাজ করতে হবে: আমীর এজাজ খান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সব বিভেদ ভুলে একযোগে কাজ করতে হবে: আমীর এজাজ খান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, “দলের সকল বিভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ব্যক্তিগত ও দলগতভাবে আমার কাছে সকল সম্প্রদায়ের মানুষ সমান।”আজ শনিবার বিকাল তিনটায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে যোগ্য প্রার্থীকে ধানের শীষে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়।উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মোঃ মাসুদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান।অনুষ্ঠানে প্রধান ...
এনায়েতপুরে বিএনপির মহিলা সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে বিএনপির মহিলা সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এনায়েতপুর থানা মহিলা দলের উদ্যোগে খামারগ্রাম ডিগ্রী কলেজ চত্বরে এ সমাবেশ হয়।সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম আলীম।এসময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মন্জু সিকদার, বেলকুচি বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, সানোয়ার হোসেন ব্যাপারি, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল প্রমুখ।এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ...
মানিকগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন ঘিরে অসন্তোষ; রাস্তা অবরোধ ও মশাল মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন ঘিরে অসন্তোষ; রাস্তা অবরোধ ও মশাল মিছিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-১ আসনে এ এস এ জিন্নাহকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন পুত্র বাবলু সমর্থকরা। সম্প্রতি আয়োজিত এই মিছিলের কারণে রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়। এতে মানুষ ভোগান্তিতে পড়ে।অবরোধকারীরা বলেন, জিন্নাহ হলো একজন চাঁদাবাজ, ও বালু খেকো। তার দুর্নীতির কোনো অভাব নাই এবং সে আওয়ামীলীগের সাবেক এমপি দুর্জয়ের আত্মীয়। এজন্য আমরা তার মনোনয়ন প্রত্যাখ্যান করি। অবিলম্বে এরকম একজন দুর্নীতিবাজের মনোনয়ন বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রার্থী করার দাবি জানান অবরোধকারীরা।...