নওগাঁয় তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির ঘরে, বইছে শৈত্যপ্রবাহ
|| নিউজ ডেস্ক ||জানুয়ারির প্রথমে তুলনামূলক তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও এক দিনের ব্যবধানে ৬ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। সকাল ৯টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গতকাল বুধবার রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও দিনভর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। সূর্য পশ্চিম দিকে গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীত। একইসঙ্গে বয়ে চলে হিমেল বাতাস।গত কয়েক দিন ধরে দিনের তা...










