বৃহস্পতিবার, মার্চ ১৯

অপরাধ, আইন ও আদালত

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা মাদক ব্যবসা : টাকা আসে ডিডির বিকাশে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা মাদক ব্যবসা : টাকা আসে ডিডির বিকাশে

|| সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উর্ধতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে জেলায় সকল মাদক ব্যবসা। জেলায় ৮টি মাদক নিরাময় কেন্দ্র, মাদক ব্যবসায়ী ও লাইসেন্স নবায়নে প্রতিমাসে ডিডির বিকাশে পাঠাতে হয় টাকা তা না হলে চলে অভিযান। দির্ঘদিন যাবৎ সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে চলছে নানা অপকর্ম। ডিডির নিজস্ব বিকাশ হিসাবের মাসিক তালিকা এখন প্রতিকেদকের হাতে।মহাসড়কে মাদক অভিযানের নামে সোর্সদের দিয়ে তল্লাসী। লুট হয় যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা। এ নিয়ে কয়েকটি গণমাধ্যেমে সংবাদ প্রচারের পর তদন্ত করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রধান কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। এরপরেও জেলায় সকল মাদক ব্যবসায়ীরা প্রতিমাসে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিচালক মো: রুহুল আমিনের নিজস্ব বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা। বিষয়টি নিয়ে কথা বলা হয় বেশ কিছু মাদ...
চুনতি অভয়ারণ্য রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগ গ্রহন করতে হবে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চুনতি অভয়ারণ্য রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগ গ্রহন করতে হবে

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||স্থানীয় প্রশাসন, বনবিভাগ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় মানুষের সমন্বিত উদ্যোগে রক্ষা পেতে পারে চুনতি অভয়ারণ্য। এছাড়াও অভয়ারণ্যের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার চিহ্নিতকরণ, উন্নয়নের নামে বনভূমি ধ্বংশের হাত থেকে রক্ষা করতে স্থানীয় প্রশাসনকে আরো তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৩০ এপ্রিল) লোহাগাড়া উপজেলার স্থানীয় এক হোটেলে আয়োজিত সভায় একথা বলেন বক্তারা।সঞ্চালক ছিলেন বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন। সভায় বক্তারা বলেন, বনকে রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অভিশাপ দিবে। চুনতি অভয়ারণ্য থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড়ের মাটি কাটা, বনভূমি দখল যারা করছে তাদের প্রতি যেন জিরো টলারেন্স প্রদর্শন করা হয়। এছাড়া বনের ভেতর হাইব্রীড গাছ না লাগিয়ে বন্যপ্রাণীদের খাবার উপযুক্ত ফলদ গাছ লাগানো হয়। সভায় বক্তারা বলেন, চুনতি বনের আ...
মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আবদুল গণি ( ৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার সিংবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শিশুটির মা বাদি হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবদুল গণির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ওসিকে এজাহার গ্রহণের আদেশ দেন।আসামি আবদুল গণি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং এর মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আবদুল গণি ও ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা। ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী শিশুটি অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় আসামি আবদুল গণি ‘মজা ওয়েফার’ কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটির বাড়ীর সামনে রাস্তার উত্তর পাড়ে ঝো...
বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় অটোরিকশা চালক আজগর আলী পিয়াল হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ও আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালত -২ এর বিচারক মো: আবু হানিফ এই দণ্ডাদেশ দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল হান্নান এবং একই এলাকার দুলু খানের ছেলে রাশেদ খান। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া এলাকার নুরুন্নবী মুন্নাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।পুলিশের এই কর্মকর্তা জানান, বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ার মহিদুল ইসলাম খোকার ছেলে পিয়াল ২০২০ সালের ২১ মার্চ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখ...
পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলে প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুর বারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় বক্তারা উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, রিডিং অতিরিক্ত বিদুৎ বিল , ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসন, মাদকদ্রব্য ও অবৈধ দ্রব্যাদি পাচার রোধ সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, খাদ্য কর্মকর্তা মোঃ কফিলউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ কবির আহম্মেদ, থানার এসআই সুকান্ত সাহা, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামি আন্দোলন এর স...
ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নেই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। একইসাথে, ‘ইম্পাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় আইনি পরামর্শ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ফুলবাড়ীর উদ্যোগে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ফুলবাড়ী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সকল প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ। সভায়...
নওগাঁয় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ২জনকে পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ২জনকে পুলিশে সোপর্দ

|| নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর সদর উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ২জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (২৭ এপ্রিল) সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।জানা যায়, নওগাঁর সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ডে মরা গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে দুই ব্যক্তি। এসময় স্থানীয় জনগণ তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হাতেনাতে মরা গরুর মাংসসহ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
বেলকুচিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে আজমীর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় স্কুল ছাত্রীর বাবা ফেরদৌস হোসেন বাদী হয়ে থানায় হামলা দায়ের করেছেন। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজমীর বেলকুচি পৌর এলাকার চালা সাত রাস্তার মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।স্কুল ছাত্রীর বাবা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে (স্কুল ছাত্রী) তার ভাতিজাকে মাদ্রাসায় রাখতে যায়। এসময় পার্শ্ববর্তী আজমীর জোরপূর্বক আমার মেয়েকে পাশে যমুনা নদীর কাশবনে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে আজমীর। এসময় আমার মেয়ে চিৎকার করলে আমার পুত্রবধু ঘটনাস্থলে ছুটে গেলে আজমীর পালিয়ে যায়। পরে স্থানীয় ল...
বদলগাছীতে র‍্যাব ৫ এর হাতে ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেট-সহ ২ মাদক কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে র‍্যাব ৫ এর হাতে ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেট-সহ ২ মাদক কারবারি আটক

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ । ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে বদলগাছী উপজেলার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত মোঃ আসাদুল ইসলাম (৫২), পিতা-মোঃ বাবুল মন্ডল, গ্ৰাম-বিশপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ এবং মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭), পিতা-মৃত আক্কাজ আলী সর্দার, গ্ৰাম-চৌধুরীপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট।২৫ এপ্রিল (শুক্রবার) সকালে জয়পুরহাট র‍্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত আসাদুল ও আব্দুল মজিদ হিরা দুজন চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব এর একটি গোয়...
যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।হাসপাতাল সূত্রে জানা যায়, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি টয়লেট রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। ওইদিন রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন টয়লেট পরিষ্কার করার সময় একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসিফ নেওয়াজ জানান, খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তা দ্রুত সেখানে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে আনেন। এখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ...