শুক্রবার, মার্চ ২০

অপরাধ, আইন ও আদালত

বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা থেকে পড়ে শিক্ষার্থী আহত, স্কার্ফ ও ব্লেড উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা থেকে পড়ে শিক্ষার্থী আহত, স্কার্ফ ও ব্লেড উদ্ধার

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে ছয় তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে আলো সাথী (১৩) নামে এক স্কুলছাত্রী। সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বকশীগঞ্জ পৌর এলাকার জেলখানা রোডের বাসিন্দা বাবু মিয়ার মেয়ে এবং বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে বিদ্যালয়ের ছয়তলায় উঠে আলো সাথী নিচে ঝাঁপ দেন। সহপাঠীদের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার চেষ্টা হতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ব্লেড ও স্কার্ফ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তে একজন উপ-পরিদর্শককে ...
লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর বাড়ীতে দফায় দফায় হামলা ভাংচুর এবং লুটপাটের অভিযোগে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের প্রবাসী নাজিম উদ্দীনের স্ত্রী ফারজানা আক্তার বলেন,বিগত ১৮/০৭/২৫ খ্রি. আমরা পারিবারিক দাওয়াতে আত্মীয়ের বাড়িতে যাই এবং সেখানে থাকি, এই সুযোগে ১৯/৭/২৫ খ্রি. আনুমানিক সকাল ১১টার সময় আমাদের দীর্ঘদিনের শত্রুপক্ষ একই এলাকার ১।ওমর আলী, ২।আব্দুর নূর,৩। আবুল হাশেম, ৪। আবুল হাশেম, ৫। মনির আহমদ, ৬। নুরুল আমিন, ৭। হাবিবুর রহমান সর্বসাং পুটিবিলা গৌড়স্থান নয়া পাড়া, তারা সকলেই আমাদের প্রতিবেশী। উল্লেখিত সময়ে আমরা কেউ ঘরে ছিলাম না, এই সুযোগে তারা আরও ৭/৮ জন অজ্ঞাত সন্ত্রাসীসহ ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্...
নওগাঁয় বন্দিদের সঙ্গে দেখা করতে কোর্ট পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় বন্দিদের সঙ্গে দেখা করতে কোর্ট পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

|| মোঃ মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিনিধি ||নওগাঁয় জেলা জজ আদালতের গারদখানায় বন্দিদের সঙ্গে দেখা করার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত কোর্ট পুলিশের বিরুদ্ধে। এদিকে ঘটনাস্থলে গিয়ে প্রমাণও মিলেছে টাকা লেনদেনের।জেলা জজ আদালতের গারদখানায় বন্দি আসামিদের সঙ্গে কেউ দেখা করতে গেলে টাকার বিনিময়ে মিলে সাক্ষাতের সুযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা না দিলে বিভিন্ন টালবাহানা ও আইন দেখান দায়িত্বরত পুলিশ।নওগাঁ কোর্টের গারদখানায় গিয়ে দেখা যায়, বিভিন্ন মামলার আসামি আনা-নেওয়া হচ্ছে। যেসব আসামিদের কোর্টে হাজিরা রয়েছে তাদেরও আনা হয়েছে জেলা কারাগার থেকে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকা হতে আটককৃত আসামিদের প্রথমে গারদখানায় ঢোকানো হচ্ছে। বন্দি আসামিদের সঙ্গে তাদের আত্মীয়স্বজন দেখা করতে কোর্টের গারদখানায় এসেছেন অনেকে। সেখানে থাকা দায়িত্বরত পুলিশকে টাকা দিলে আসামিদের সঙ্গে দেখা করা ও বিভিন্ন খাবার দেও...
ডুমুরিয়ায় বোনের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ায় বোনের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

|| শেখ শাহরিয়ার || খুলনা প্রতিনিধি ||খুলনার ডুমুরিয়ায় প্রবাসে কর্মরত অবস্থায় মোঃ সাইফুজ্জামান সরদার কর্তৃক দেশে প্রেরিত প্রায় অর্ধকোটি টাকা আপন বোনের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) সকালে শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।লিখিত বক্তব্যে মোঃ সাইফুজ্জামান সরদার জানান, জীবীকা নির্বাহের জন্য দেশের মায়া ত্যাগ করে দীর্ঘ ১৪ বছর প্রবাসে জীবন কাটিয়েছেন তিনি। সেখানে থাকাকালীন সময় তার আপন বোন মোছাঃ সাবিনা ইসলামের ব্যাংক একাউন্টে বিভিন্ন সময় ৪১ লাখ ৩০ হাজার ৮৭৬ টাকা প্রেরণ করেন।গত ৭ মে’২৫ তারিখে ঈদের ছুটিতে বাড়িতে এসে তার পাঠানো টাকার হিসাব চাইতে গেলে বোন বিভিন্নভাবে তালবাহানা করেন। এমনকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সাইফুজ্জামানসহ তার স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার হুমকীসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি দেয়া হয়। সাইফুজ্জামান সরদার উপজেলার গ...
মানিকগঞ্জে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা তাপস গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা তাপস গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা তাপস সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) রাতে পৌর এলাকার রিজার্ভ ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তাপস সাহা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। তাপস, শহরের রিজার্ভ ট্যাংক এলাকার বাসিন্দা স্বপন সাহার ছেলে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গণমাধ্যমকে জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাপস সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”...
ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ; ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান মিন্টু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ; ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান মিন্টু

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ভিজিএফ চাল বিতরণে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার পর হাইকোর্টের স্থগিতাদেশে দায়িত্ব ফিরে পেয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। দায়িত্বে ফিরে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এবার দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) কার্ড বিতরণে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ডিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচিতে বড়ভিটা ইউনিয়নের জন্য ৮৩৫ জন দুস্থ মহিলার কার্ড বরাদ্দ হয়। তবে কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে জনপ্রতি ৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।অভিযোগে বলা হয়, টাকা নেওয়ার পরও অনেক গরিব মহিলার নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়নি। বরং অর্থের বিনিময়ে সচ্ছলদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।৬নং ওয়ার্ডের ইন্নি খাতুন বলেন, “আমরা গরিব মানুষ, ভি...
মধ্যরাতে খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মধ্যরাতে খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা রেঞ্জের ৬৪ থানায় আজ মধ্যরাত থেকে চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। রবিবার (২০ জুলাই) বিকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবা নিতে ‘Online GD’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক বলেন, আজ রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২ টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। মধ্যরাতে ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।তিনি বলেন, সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা ব...
১১ বছরের ছাত্রী ধর্ষণ: পাঁচানি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

১১ বছরের ছাত্রী ধর্ষণ: পাঁচানি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনার রূপসা উপজেলায় এক ন্যাক্কারজনক ঘটনায় পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (তুহিন) কর্তৃক এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ১০ টার পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রূপসা থানা পুলিশ। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ বছর বয়সী ওই শিশুটি পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত বুধবার, ১৬ জুলাই, বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময়ে শিশুটি বাথরুমে গেলে প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (তুহিন) বাথরুমের মধ্যে এই জঘন্য কাণ্ড ঘটান। ঘটনার পর শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার পরিবারের কাছে বিষয়টি জানায়।অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, স্থানীয়দের অ...
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযোগকারীকে হত্যার হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযোগকারীকে হত্যার হুমকি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিদে জেলা প্রশাসক (ডিসি) বরাবর এলাকাবাসীর পক্ষে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন মো. সিদ্দিক মিয়া নামে একজন সচেতন নাগরিক। অভিযোগ দেয়ার পর থেকেই তাকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। হুমকিদাতাদের ভয়ে বাড়ি ছাড়া হয়ে বর্তমানে অন্যত্র অবস্থান করছেন সেই অভিযোগকারী।জানা যায়, উপজেলার প্রভাবশালী একটি মহল অনেকদিন যাবৎ যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যার ফলে নদী ভাঙ্গন শুরু হয়েছে। এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করার জন্য অনেক চেষ্টা করার পরেও বন্ধ করছে না। শেষমেষ দিশা হারিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য ডিসি মহাদয়ের নিকট এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দেন সিদ্দিক মিয়া। কিন্তু বালুখোররা অভিযোগকারীকে হত্যার হুমকি-দামকি দিচ্ছে। তাদের ভয়ে অভিযোগকার...
খুলনায় অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু!

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই।মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং তোতা (৬০)।মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশংকাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।পুলিশের অপর একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মে...