মঙ্গলবার, মার্চ ২৪

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা; দগ্ধ একই পরিবারের ৪ জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা; দগ্ধ একই পরিবারের ৪ জন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার সদস্য। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের এক যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি একটি প্রাইভেটকার কিনে দেওয়ার জন্য বাবার কাছে চাপ দেন, যাতে সেটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।মুহূর্তেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে ছুটে আসেন বাবা-মা ও ভাই। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তারাও দগ্ধ হন।দগ্ধরা হলেন—▪️ শামসুল বিশ্বাস (৬৫)▪️ মাফিয়াড়া বেগম (৫৫)▪️ জনি বিশ্বাস (২৫)▪️ মাসুম বিশ্বাস (৩৫)প্রথমে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হ...
বদলগাছীতে পিয়নের বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ; স্কুল অবরোধ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে পিয়নের বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ; স্কুল অবরোধ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির এক ছাত্রীর কাছে প্রেমের প্রস্তাব দিয়ে মেসেজ পাঠানোর অভিযোগে বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।জানা যায়, উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের পিয়ন সৈকত নামে এক কর্মচারী অষ্টম শ্রেণির এক ছাত্রীর মোবাইলে প্রেমের প্রস্তাব দিয়ে একাধিক মেসেজ পাঠান বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছাত্রী ও তার সহপাঠীদের মধ্যে জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বিদ্যালয় অবরোধ করে অভিযুক্ত কর্মচারীর শাস্তির দাবি জানায়।প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত পিয়নকে মারধরও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ...
দৌলতপুরে পিতার অভিযোগে মাদক সেবনকারীর ১ বছর কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে পিতার অভিযোগে মাদক সেবনকারীর ১ বছর কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে আটকের পর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মোঃ আহসান আলম। এসময় ঘটনাস্থল থেকে নেশা দ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।জানা গেছে -অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ীর অভিযুক্ত নজরুল ইসলামের (৩৯) পিতা আবুল বাসার এর অভিযোগের প্রেক্ষিতে উক্ত এলাকায় গিয়ে দেখা যায়, তার পুত্র নজরুল ইসলাম(৩৯) নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে ও ভাঙ্গচুর করে শান্তি বিনষ্ট করায় তাকে গ্রেফতার করা হয়।এ সময় অভিযুক্ত ব্যাক্তির কাছে নেশার সরঞ্জাম (কলকি, সিরিঞ্জ ও খালি ঔষধের বোতল) পাওয়া যায় এবং অভিযোগের বিষ...
জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||'জুলাই জাতীয় সনদ'-এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।সনদটিকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।আবেদনকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত সেই গণভোটের ফল বাতিল চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে আরও একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজি...
ঘিওরে বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ- গ্রেপ্তার স্বামী ও সতীন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঘিওরে বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ- গ্রেপ্তার স্বামী ও সতীন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় পয়লা গ্রামে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতীনের বিরুদ্ধে। চুল কেটে নির্যাতনের পর বিষমিশ্রিত শরবত পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।ঘিওর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে আটক করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনা বেগমের সঙ্গে তার বিরোধ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, সোমবার রাত থেকে সখিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মাথার চুল কেটে অপদস্থ করা হয়।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সখিনা পানি পান করতে চাইলে তাকে কৌশলে বিষমিশ্রিত শরবত দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। অসুস্থ অবস্থায় হাসপাতালে ...
বগুড়ায় স্টেশন রোডে চাঁদা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় স্টেশন রোডে চাঁদা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত সুনীল শহরের সেউজগাড়ি সুইপার কলোনির বাসিন্দা সন্তোষ বাঁশফোড়ের ছেলে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীলের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন অনিক নামের এক মাদক কারবারি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনিক তাঁর কাছে থাকা চাকু দিয়ে সুনীলের পেট ও ঊরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।গুরুতর আহত অবস্থায় সুনীলকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাত...
বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ, এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, আর্মি ওয়ারেন্ট অফিসার তরুণ বিকাশ চাকমা, বেলকুচি প্রেসক্লাবের...
রূপসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রূপসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসায় একাধিক শিশু শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে একটি আবাসিক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় প্রায় দেড় বছর আগে “রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা” নামে প্রতিষ্ঠানটি চালু হয়। বর্তমানে সেখানে প্রায় ৩০ জন শিশু হিফজ বিভাগে অধ্যয়ন করছে।অভিযোগে বলা হয়, ৮ থেকে ১০ বছর বয়সী অন্তত দুই শিক্ষার্থীর সঙ্গে গত এক মাস ধরে অসদাচরণ করা হয়েছে। বিষয়টি এক শিক্ষার্থী পরিবারের সদস্যদের জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে রূপসা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে থানায় নিয়ে যায়।ভুক্তভোগী এক শি...
মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগীকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০) তার সহযোগী একই ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের মজিবুর রহমান (৩২)।বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার ৪(০২)...
খুলনায় নিষিদ্ধ দলীয় কার্যালয়ে মাল্যদান: জড়িতদের গ্রেপ্তারের দাবি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিষিদ্ধ দলীয় কার্যালয়ে মাল্যদান: জড়িতদের গ্রেপ্তারের দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ খুলনা জেলা ও মহানগর কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো ও মাল্যদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এ ধরনের কর্মকান্ড উস্কানিমূলক ও সুপরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দেয়। এটি আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল এবং নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।বিবৃতিতে জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় নগরবাসীকে সাথে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আল...