শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

খুলনার বটিয়াঘাটায় ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার বটিয়াঘাটায় ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামস্থ ডিজিটাল ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতের নাম দিলীপ কুমার সরদার (৪৫)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দিলীপ কুমার সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজের কাছে রাখতেন এবং সুযোগমতো বিক্রি করতেন।এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে।...
খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৭ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৭ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ১১টি টিম পৃথক তদারকিমূলক অভিযান চালিয়ে ১৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজার দর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পণ্যসম্ভার যথাযথ সরবরাহ না করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই এলাকায় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেত...
মানিকগঞ্জে নিখোঁজের ২দিন পর ডোবা থেকে ইমামের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নিখোঁজের ২দিন পর ডোবা থেকে ইমামের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মসজিদের ইমাম সাহেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রফিকুল ইসলাম (৩৮) সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানাই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় পুখুরিয়া মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।ঘিওর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কহিনুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, নিহতের স্ত্রী মোছা. মরিয়ম গত ১৫ সেপ্টেম্বর তার স্বামী রফিকুল ইসলাম নিখোঁজ উল্লেখ করে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করেন।পুলিশ সূত্রে জানা গেছে, যেখানে তার মরদেহ পাওয়া গেছে সেই পুকুরে স্থানীয় মসজিদের ইমাম রফিকুল ইসলাম নিয়মিত গোসল করত। তিনি স্থানীয় পুকু...
ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিরোধে উত্তেজনা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিরোধে উত্তেজনা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে তীব্র বিতর্ক ও চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগপত্র ও তদন্ত প্রতিবেদনে একপক্ষীয়তা এবং লিখিত জবাব সংযুক্ত না করার অভিযোগ উঠেছে, যা নিয়ে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ রোকসানা আক্তার এবং তার স্বামী জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মজিবর রহমান অভিযোগ করেন যে, সহকারী শিক্ষক মোছাঃ জেসমিন আরা বেগম বিদ্যালয়ে নানা অনিয়ম ও অসদাচরণে লিপ্ত। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি বিদ্যালয়ে অস্বস্তি ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছেন।অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মোছাঃ জেসমিন আরা বেগম এসব অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক” আখ্যা দিয়ে বলেন, “আমাকে সামাজিক, প্...
খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটিকে চুরি করা হয়।নবজাতকের মা ফারজানা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। তখন শিশুটি তার নানির পাশে শুয়ে ছিল। দুপুরে ঘুম থেকে উঠে সন্তানকে না পেয়ে চিৎকার শুরু করলে খোঁজাখুঁজি শুরু হয়। এ ঘটনায় স্বজনরা কান্নাকাটি করতে থাকেন।চারদিন আগে মোংলার সুজন-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেয় নবজাতকটি। ঘটনার পর সিসি টিভি ফুটেজে দেখা যায়, এক নারী শিশুটিকে ঢেকে দ্বিতীয় তলা দিয়ে বেরিয়ে যাচ্ছেন...
কয়রায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কয়রায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কয়রায় বিশেষ অভিযানে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।আটক ব্যক্তির নাম মিজানুর রহমান (আংটিহারা গ্রাম, কয়রা, খুলনা)।কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে স্টেশন কয়রার একটি বিশেষ দল ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ ফাঁদসহ মিজানুর রহমানকে আটক করা হয়।পরে উদ্ধারকৃত মাংস, হরিণের মাথা, শিকারের ফাঁদ ও আটককৃত ব্যক্তিকে আন্দারমানিক ফরেস্ট অফিসে আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ডের পক্ষ...
অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, জব্দ করে মাটিচাপা দিল প্রশাসন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, জব্দ করে মাটিচাপা দিল প্রশাসন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কসাই পট্টিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা চালানো হয়। স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং এক পর্যায়ে কসাই শাহিনুরকে ধরে ফেলে এলাকাবাসী। ঘটনাটি ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায়।এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু কসাই দীর্ঘদিন ধরে অসুস্থ ও দুর্বল গরু কম দামে কিনে এনে জবাই করে বাজারে মাংস বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি পড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নুর মোহাম্মদ। তারা উপস্থিত হয়ে জবাইকৃত পশুর মাংসে লাম্পি রোগের চিহ্ন দেখতে পান। সঙ্গে সঙ্গে কসাই শাহিনুরকে সতর্ক করে ঘটনাস্থলেই সমুদয় মাংস মাটিতে পুঁতে দেন।এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্...
মানিকগঞ্জ জেলা আইন-শৃঙ্খলার মিটিংয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা আইন-শৃঙ্খলার মিটিংয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জেলা আইন-শৃঙ্খলার মিটিংয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক যুগ্ন সচিব ডক্টর মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করা হয়। সভাটি পরিচালনা করেন এডিএম মোঃ নাজমুল হাসান খান।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিব, জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, জেলা বিএনপি আহবায়ক আফরোজা খানম রিতা। আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।জেলা প্রশাসক বলেন, মানিকগঞ্জের প্রত্যেকটি অঞ্চলে মাদকদ্রব্য...
খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় স্টার হোটেল নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। তিনি সুন্দরবন কলেজের সাবেক ভিপি সুমনের ছোট ভাই।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার সুদর্শন কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের স্বজনরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। কক্ষের দরজা ভিতর থেকে আটকানো থাকায় ভেঙে প্রবেশ করতে হয়। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।...
মানিকগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রাকিব গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রাকিব গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রফিক হত্যা মামলার অন্যতম আসামি ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা বেউথা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত রাকিব শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের বাসিন্দা আমজাদ মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, “রাকিব হাসনাত আওয়াল শহীদ রফিক হত্যা মামলাসহ আরও একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার ক...