শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

খুলনায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ছিনতাইকারী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে (২৯ সেপ্টেম্বর) হাজী মালেক কলেজ এলাকায় ছিনতাই করার সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ দলের সদস্যরা তাকে ধরে ফেলে কয়েক রাউন্ড গুলি চালায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ ব্যক্তি নগরীর লবণচরা থানা এলাকার চানমারি খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা মো. মুন্না, যিনি বহুল পরিচিত ‘কাটিং মুন্না’ নামে। তিনি খুলনার কুখ্যাত ‘আশিক গ্রুপ’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।টুটপাড়া, চানমারি ও লবণচরা এলাকায় তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে এবং বিভিন্ন থানায় মামলা রয়েছে।লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “রাত সাড়ে ১২টার দিকে হ...
খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিবৃতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিবৃতি

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও অস্থিতিশীলতা ছড়ানোর পেছনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং এর অঙ্গসংগঠনগুলো জড়িত।বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউপিডিএফ বিভিন্ন স্থানে সংঘর্ষ সৃষ্টি করে। সেই ঘটনার এক বছর পূর্তিতে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসজুড়ে তারা আবারও প্রতিবাদ মিছিল, অবরোধ ও সহিংসতার চেষ্টা চালায়।২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন শয়ন শীলকে গ্রেফতার করে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ। এরপরও ইউপিডিএফ-এর অঙ্গসংগঠন পিসিপি নেতা উখ্যানু মারমার নেতৃত্বে বিক্ষোভ, মানববন্ধন ও হরতালের ডাক দেওয়া হয়। অনলাইনে প্রবাসী ব্লগার ও কিছু দায়িত্বশীল ব্য...
মানিকগঞ্জে ব্যাবসায়ীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ব্যাবসায়ীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর পৌরসভার সেওতা এলাকার শিক্ষানবীশ আইনজীবী ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেকের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারী আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহত মালেকের পরিবারের সদস্যসহ অর্ধসহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুলের কাছে মালেক মিয়া পাওনা টাকা চাইতে যান। এক পর্যায়ে আরিফুল টাকা দিতে অস্বীকার করে, পরে তর্কাতর্কির এক পর্যায়ে ব্যবসায়ী মালেককে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত মালেককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।...
খাগড়াছড়িতে দুস্কৃতিকারীদের হামলায় নিহত ৩, আহত সেনা-পুলিশসহ ১৬
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে দুস্কৃতিকারীদের হামলায় নিহত ৩, আহত সেনা-পুলিশসহ ১৬

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় উপজাতীয় দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্য ও পুলিশসহ ১৬ জন ছাড়াও সাধারণ মানুষ অনেকেই আহত হয়েছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া পরিস্থিতি শান্ত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে থাকার আহবান জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। সংশ্লিষ্টদের সহযোগিতা কামনাও করা হয়েছে।খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ খাগড়াছড়ি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা গুইমারা থেকে আনা হয়েছে, তবে এখনও ত...
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জুনায়েদ হোসেন বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে উঠানে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরি...
মানিকগঞ্জে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাদেবপুর ইউনিয়নের একটি কালীমন্দিরে দু’টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭, সেপ্টেম্বর) স্থানীয় সূত্রে এই ঘটনা জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে কে বা কারা মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া কালীমন্দিরে দু’টি প্রতিমার মাথা ও হাত ভেঙ্গে রেখে যায়। পরে শনিবার সকালে স্থানীয়রা ভাঙচুরের বিষয়টি লক্ষ্য করে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাসকে খবর দেয়।এ বিষয়ে রঞ্জন বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা আমাকে প্রতিমা ভাঙচুরের বিষয়ে খবর দিলে আমি দ্রুত মন্দিরে ছুটে যাই। দেখি দুটি মূর্তির মাথা ও হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। আমাদের এই মন্দিরটি গ্রামের নির্জন স্থানে অবস্থিত হওয়ায় সেটি অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ কাজটি করেছে।তিনি আরো বলেন, আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস কর...
নাগেশ্বরীতে ধর্মান্তর ইস্যুতে আলেম সমাজের সংবাদ সম্মেলন‎
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধর্মান্তর ইস্যুতে আলেম সমাজের সংবাদ সম্মেলন‎

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাজারহাটের দুই হিন্দু মেয়ের ইসলাম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে স্থানীয় আলেম সমাজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাগেশ্বরী পৌর শহরের বাসস্ট্যান্ড মসজিদের দ্বিতীয় তলার ক্যাডেট মাদরাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করে।‎‎সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ধর্মান্তর ইস্যুকে কেন্দ্র করে হাফেজ ফেরদৌসের বাড়িতে পুলিশ তল্লাশি চালানোর সময় নারীদের পর্দা ভঙ্গ করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আলেম সমাজ বলেন, প্রশাসনের এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং ধর্মীয় মূল্যবোধকে আঘাত করেছে।‎‎সাংবাদিকদের একাধিক প্রশ্নে হাফেজ ফেরদৌসের ভূমিকা আলোচনায় উঠে আসে। অভিযোগ রয়েছে, তিনি দুই হিন্দু মেয়ের ইসলাম ধর্ম গ্রহণের আগে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ ...
খুলনায় নিখোঁজ যুবকের লাশ মিলল চিলেকোঠায়
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিখোঁজ যুবকের লাশ মিলল চিলেকোঠায়

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর ট্যাংক রোডের একটি বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩০) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, সবুজকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের বোন জানান, ট্যাংক রোডের ওই বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে খুলনা সদর থানায় মামলা রয়েছে। প্রায়ই সবুজকে মারধর করতেন তারা। বুধবার থেকে সবুজ নিখোঁজ ছিলেন। শনিবার খুঁজতে গিয়ে ওই বাড়ির চিলেকোঠায় তার অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া যায়।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্র...
পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

|| সেলিম হোসেন মায়া || খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমানগর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে হাবিলদার মোহাম্মদ ইউনুছ আলী'র নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৪১ ঘনফুট কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ৫২,০০০ টাকা।বিজিবি সূত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।এলাকাবাসীরা জানায়, পাহাড়ে অবৈধভাবে বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি'র এমন উদ্যোগ প্রসংশনীয়।...
মানিকগঞ্জে তনুরত্ন দোকান থেকে চুরি হওয়া ১৩৩ বস্তা চাল উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে তনুরত্ন দোকান থেকে চুরি হওয়া ১৩৩ বস্তা চাল উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||মানিকগঞ্জ জেলা শহরের খালপাড়ে তনুরত্ন নামের একটি চালের দোকান থেকে চুরি হওয়া ১৩৩ বস্তা চাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।পুলিশের একটি টহল টিমের তৎপরতা এবং প্রায় ৪০ মিনিটের অভিযানের পর জরিনা কলেজ মোড় থেকে চালসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে একদল দুষ্কৃতিকারী শহরের খালপাড়ে অবস্থিত তনুরত্ন চালের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা একটি পিকআপ ভ্যানে করে ১৩৩ বস্তা চাল নিয়ে যায়। এসময় সদর থানার নিয়মিত টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দোকান খোলা দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়া...