রবিবার, মার্চ ২২

অপরাধ, আইন ও আদালত

ওলামালীগের নাম ভাঙিয়ে প্রতারণা ও জমিদখলের অভিযোগ : বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ওলামালীগের নাম ভাঙিয়ে প্রতারণা ও জমিদখলের অভিযোগ : বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গী, কাশিমপুর, কলেজগেট এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে প্রতারণা, চাঁদাবাজি, জমি দখল, ব্ল্যাকমেইল ও নারী হয়রানির অভিযোগে একই ব্যক্তির নাম সামনে আসছে—নিজেকে “বাংলাদেশ ওলামালীগ”-এর সভাপতি পরিচয়দানকারী মাওলানা ইসমাইল। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের আড়ালে তিনি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক হত্যা মামলার অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তারবিহীন।ধর্মীয় পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ :স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের বরিশপুরের বাসিন্দা ইসমাইল দীর্ঘদিন ধরে ধর্মীয় পোশাক ও “মাওলানা” উপাধি ব্যবহার করে নিজেকে ধর্মীয় নেতার পরিচয়ে পরিচিত করে তুলেছেন। বিভিন্ন এলাকায় “সভাপতি” পরিচয়ে ছোট ছোট কমিটি গঠন করে সমাজসেবার নামে অনুদান ও চাঁদা সংগ্রহ করতেন তিনি।গাজীপুরের কলেজগেট এলাকার ...
“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতের ফ্যাসিস্ট আমলে পুলিশের ওপর যে কলঙ্ক ও অবিশ্বাসের বোঝা চেপে বসেছে, তা কাটাতে সময় লাগবে। তবে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী।শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর বয়রায় পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, “নির্বাচন ঠেকানো যাবে না। ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে যদি ৫০০ কেন্দ্র বন্ধও হয়, বাকিগুলোতে ভোট হবে। মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি।”তিনি আরও জানান, সাধারণ মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং ভোট নিয়ে উদ্দীপনা বাড়ছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমের সহযোগিতায় নির্বাচনের পূর্ববর্তী নাশকতা বা বিশৃঙ্খলা দমন সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।আই...
মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি পরিবারের। ফরিদপুর থেকে তাকে আটক করা হয়েছে বলে তার পরিবার দাবি করছে।হরিরামপুর থানার ওসি মজিবুর রহমান জানান, আটকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।পরিবারের দাবি যে গতকাল তাকে ফরিদপুর থেকে সাদা পোশাকধারী ৬/৭ জন লোক গোয়েন্দা পরিচয়ে তুলে নিয়ে যায়।...
ভুরুঙ্গামারীতে আদালতের নির্দেশে দীর্ঘ ৭ বছর পর ফিরল বৈধ মালিকদের জমির দখল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে আদালতের নির্দেশে দীর্ঘ ৭ বছর পর ফিরল বৈধ মালিকদের জমির দখল

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সহকারী জজ আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জজ আদালতের নায়েব নাজির মোঃ গোলাম রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ, ভূমি অফিস এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ টিম অংশ নেয়।মামলার নথি অনুযায়ী জানা যায়, মৃত অছিমুদ্দিনের পুত্র মোঃ আব্দুল মজিদ গং-এর মালিকানাধীন ১ একর ৪৯ শতক জমির মধ্যে ২২ শতক জমি দীর্ঘদিন ধরে দখল করে বসতবাড়ি নির্মাণ করেছিলেন চরসতিপুরী গ্রামের মৃত উজির সেখের পুত্র আফাজ উদ্দিন এবং সোহরাব আলীর পুত্র মন্টু মিয়া। পরে ২০১৮ সালের ২৬ জুন উক্ত জমির মালিকানা দাবি করে তারা দলিল বাতিল মামলা (নং-৩৭/১৮) দায়ের করেন।তবে মামলার শুনানি চলাকালে বাদীপক্ষ জমির প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থ...
পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কাঠালতলা সীমান্তে ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিক জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় নায়েব সুবেদার মোঃ ইমদাদুল হক এর নেতৃত্বে নিয়মিত টহল দল এই সকল পণ্য জব্দ করে।বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোপন সংবাদ ও বিশেষ টহল এর মাধ্যমে এই অভিযান চালানো হয়।...
কুড়িগ্রামে নাশকতারোধে বিশেষ অভিযান: ৩ দিনে গ্রেফতার ৫১ জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নাশকতারোধে বিশেষ অভিযান: ৩ দিনে গ্রেফতার ৫১ জন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশ টানা বিশেষ অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৫১ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।জেলা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন গ্রুপের সদস্যরা নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি, পূর্বের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, পরিকল্পিত সহিংসতা এবং অন্যায় কার্যক্রমে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ লিটন মিয়া, কু...
নাগেশ্বরীতে দেহব্যবসী স্থানিয়দের হাতে আটক ‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দেহব্যবসী স্থানিয়দের হাতে আটক ‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামের টিএনটি মোর এলাকায় জনৈক আলমের নিজের বসত বাড়িতে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। এক পর্যায়ে একলাকাবাসী একত্রিত হয়ে ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দেহব্যবসী আলম তার নিজ বাড়িতে একজন নাবালিকা মেয়েকে নিয়ে এসে দেহ ব্যাবসা করার সময় ক্ষিপ্ত এলাকাবাসী আলমকে হাতেনাতে আটক করে।পরে  উত্তম-মধ্যম দিয়ে আর কখনো অসামাজিক কার্যকলাপ করবে না মর্মে মুসলেকা দিয়ে এলাকাবাসীর হাত থেকে মুক্ত হয়। একইভাবে আটক নাবালিকা মেয়েটিকে অভিভাবকের হতে দেয়া হয়।১২ নভেম্বর বুধবার রাতে দুইজন দেহ ব্যাবসায়ীকে একই বাড়ি থেকে  আটক করে। এসময় সুচতুর আলম পালিয়ে যায়। আটককৃত মেয়েদের বয়স অপ্রান্ত হওয়ায় উভয়ের অভিভাবককে ডেকে তাদের হাতে তুলে দেয়া হয়। অত্র এলাকায় অসাম...
নাশকতা চেষ্টার অভিযোগে নাগেশ্বরীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাশকতা চেষ্টার অভিযোগে নাগেশ্বরীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক ও পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আসাদুজ্জামান বাচ্চু (৫০), সভাপতি, কৃষকলীগ রায়গঞ্জ ইউনিয়ন শাখা।আমিনুল ইসলাম (৪৮) সভাপতি, আওয়ামী যুবলীগ ৬নং ওয়ার্ড, নাগেশ্বরী পৌর শাখা।মোঃ শাহ আলম (৪২), বাংলাদেশ আওয়ামী লীগ, নেওয়াশী ইউনিয়ন শাখা। মোঃ মিঠুন রায়হান ওরফে লিটন মিয়া (২৬),সক্রিয় সদস্য, ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখা।নাগেশ্বরী থানা সূত্রে আরও জানা যায়, ধৃত আসামিদের “নাগেশ্বরী থানার এফআইআর নং-১৪, তারিখ ১৭ অক্টোবর ২০২৫; জি.আর. নং-২০১, তারিখ ১৭ অক্টোবর ২০২৫; সময় সকাল ০৭টা ১৫ ম...
ভাড়াটিয়ার দখলে খুলনার নিক্সন মার্কেটের দোকান, অসহায় মালিক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভাড়াটিয়ার দখলে খুলনার নিক্সন মার্কেটের দোকান, অসহায় মালিক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীর অন্যতম বাণিজ্য কেন্দ্র নিক্সন মার্কেটের একটি দোকান ঘর দখল নিয়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, মেয়াদোত্তীর্ণ ভাড়াটিয়া এখন রাজনৈতিক আশ্রয়ে থেকে (আগে শেখবাড়ির, এখন মহিলা দল নেত্রীর আশ্রয়ে) দোকান ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন। এতে অসহায় অবস্থায় পড়েছেন দোকানের প্রকৃত মালিক পরিবারটি।বুধবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিক্সন মার্কেটের ১২৩ নম্বর হোল্ডিংয়ের দোকান মালিক তৈয়েবুর রহমানের স্ত্রী সুরাইয়া বেগম অভিযোগ করেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার নয় মাস পার হলেও ভাড়াটিয়া মোহাম্মদ জানু দোকান ছাড়ছেন না। উল্টো তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।সুরাইয়া বেগম জানান, হাজী মহসিন রোডের বাসিন্দা মোহাম্মদ জানু দীর্ঘদিন ধরে তাদের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন। প্রথমে দুই দফা চুক্তিতে দোকান ভ...
খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে আগুন; পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে আগুন; পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ভর্তি বোতল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে অফিসের কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু জানান, রাত ৩টার দিকে আগুনের শিখা দেখে তিনি পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত আসে। “দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে,” বলেন তিনি।নান্নুর দাবি, দুর্বৃত্তরা অফিসের পেছনের গ্রিল দিয়ে দুটি পেট্রোলভর্তি বোতল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকেই ওই দুটি বোতল উদ্ধার করেছে পুলিশ।টুটপাড়া ফায়...