স্বামীসহ গ্রেফতার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী
|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ওইদিন দুপুরে নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।জানা যায়, তারা মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৯।র্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। সেই মামলায় হেনরী ও তার স্বামী আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।...










