শনিবার, জুন ২০

অপরাধ, আইন ও আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামি খালাস
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামি খালাস

|| নিউজ ডেস্ক ||বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায় বাতিল করে এই রায় দেওয়া হয়।রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশ গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় আপিলে খালাস পেলেন তারা।এর আগে সকাল ১১টায় বহুল আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার। অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎ...
বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে জামিন দিয়েছে আদালত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে জামিন দিয়েছে আদালত

|| নিউজ ডেস্ক ||জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে মানহানির মামলায় জামিন দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বাদীপক্ষ তার জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত এ মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে, গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন ...
আত্মসমর্পণ করেছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই উর্মি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

আত্মসমর্পণ করেছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই উর্মি

|| নিউজ ডেস্ক ||বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।এর আগে, গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম উর্মি শুধু শহিদ আবু সাঈদ ...
হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কে তাদের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনা কবলিত গাড়িতে হাসনাত ও সারজিস কেউ ছিলেন না।ওইদি রাতে এ বিষয়ে ফেসবুকে নিজেদের ফেরিফায়েড আইডিতে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তারা পোস্টে লেখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো, শহীদেরা মরে না।’এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাচেষ্টা, তা নিয়ে নানা ধরণের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।এ ঘটনায় চট্টগ্রামের লোহাগারা থানায় একটি জিডিও করা হয়েছে।লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কীভাবে এই ...
একদিনে দুটি করে মামলায় খালাস পেলেন খালেদা-তারেক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

একদিনে দুটি করে মামলায় খালাস পেলেন খালেদা-তারেক

|| নিউজ ডেস্ক ||বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিনে দুটি করে মামলায় খালাস পেয়েছেন। এর মধ্যে খালেদা জিয়া খালাস পেয়েছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায়। আর তারেক রহমান একটি কর ফাঁকির মামলায় এবং আরেকটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন।বুধবার (২৭ নভেম্বর) পৃথক পৃথক আদালত বিএনপির শীর্ষ দুই নেতাকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এই মামলায় খালাস পাওয়া অপর দুই আসামি হলেন-প্রয়াত হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।...
আইনজীবী হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আইনজীবী হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসময় শিক্ষার্থীরা সাইফুল হত্যাকে জাতীয় নিরাপত্তা ও বিচার ব্যবস্থার জন্য চরম হুমকি বলে অভিহিত করেন।সমাবেশে বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, আমরা সম্প্রীতি নিয়ে এদেশে বসবাস করতে চাই। কিন্তু একটি পরাজিত শক্তি দিল্লিতে বসে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্ত করছে। আমার ভাই সাইফুলকে চট্টগ্রামের আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জ...
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক প্রধান বিচারপতি।সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।...
আইজিপি’র দায়িত্ব নিলেন বাহারুল আলম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

আইজিপি’র দায়িত্ব নিলেন বাহারুল আলম

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে এ নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।বাহারুল আলম ২০০৭-০৮ সালে এসবি প্রধানের দায়িত...
হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেড আই খান পান্না
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেড আই খান পান্না

|| নিজস্ব প্রতিবেদক ||সুযোগ পেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।জেড আই খান বলেন, সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে লড়বো। গণহারে মামলার সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইনজীবী পান্না বলেন, আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি। সে যেই হোক না কেন। যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যেকোনো জায়গায় হোক।তিনি বলেন, আগে ছিল গণ-গ্রেপ্তার, এখন হচ্ছে গণ-মামলা। তো গণ-মামলা হলে পরে গণ-গ্রেপ্তারও হবে। এটার ভিক্টিম একসময় আমিও ছিলাম। তবে অকল্পনীয়ভাবে গণ-মামলা চলছে। এমন এর আগে কখনো হয়নি। একই স্ক্রিপ্ট- চোখ নষ্ট ...
বেলকুচিতে রাসেল হত্যার একমাস পেরিয়ে গেলেও আটক হয়নি আসামী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে রাসেল হত্যার একমাস পেরিয়ে গেলেও আটক হয়নি আসামী

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে রাসেল হোসেন (৩০) হত্যার একমাসে পেরিয়ে গেলেও এখনো এই হত্যাকান্ডের সাথে জড়িত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে ভুক্তোভোগী স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।এদিকে রাসেল হত্যার ঘটনায় ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) সকালে বেলকুচি থানার সামনে ভুক্তোভোগীর স্বজন ও গাড়ামাসি গ্রামের কয়েকশত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। উক্ত মানববন্ধনে দ্রুত আসীমীদের গ্রেফতারের দাবি জানানো হয়।চলতি বছরের গত ১২ অক্টোবর সকালে ঢাকার আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার একটি ভবনের ৩য় তলা থেকে কোপানো ও রক্তাক্ত অবস্থায় রাসেল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাসেল হোসেন সিরাজগঞ্জের বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে। এ হত্যাকান্ডের ঘটনায় রাসেল সরকারের বাবা বাবুল সরকার প...