Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে মারা গেল গর্ভের সন্তানসহ গর্ভবতী মা।শনিবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার পর বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মৃতের স্বজনরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজায় ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।মৃত রোখসানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।মৃতের ভাই সাফিউল ইসলাম বলেন, সন্তান প্রসবের ব্যাথা উঠার পর শনিবার বেলা ১১টায় বাচ্চা ডেলিভারির জন্য রোখসানাকে ক্লিনিকের নিয়ে আসা হয়। তাদের পরামর্শেই ক্লিনিকটিতে রোগী ভর্তি করা হয়। ব্যাথা উঠার পর তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, রোগীকে নিয়ে আসেন ইমিডিয়েট সিজার করিয়ে দেবো। কিন্তু রোগীকে ক্লিনিকে নেয়ার পর দেখা যায় হাসপাত...
উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)||কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশের ক্ষতি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে উলিপুরের বাকারায় মধুপুরে অবস্থিত মেসার্স জে এম এইচ ব্রিকস নামক ইটভাটাকে জরিমানা করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘন করায় এ শাস্তি প্রদান করা হয়। ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার বন্ধ করার নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে আইন লঙ্ঘন না করতে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালতে বিচারকার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক র...
বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||পারিবারিক কলহের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে মেয়ে ছকিনা বেগম (৩৫) মারা যান। আরশনিবার (১ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা আনোয়ারা বেগমের (৫৮) মৃত্যু হয়।নিহতরা সাবগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্বজনদের কাছে জানা যায়, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এটা নিয়ে রুবেলের মনে ক্ষোভ সৃষ্টি হয়।শুক্রবার দিবাগত র...
নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের লাশ উদ্ধার, অটো ছিনতাইয়ের সন্দেহ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের লাশ উদ্ধার, অটো ছিনতাইয়ের সন্দেহ

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামে একটি ধান ক্ষেতে মো. বেলাল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোচালক ছিলেন।শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার অটোটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, “মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায়...
বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে এক অপহরণকারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে এক অপহরণকারী আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার জহুরুল নগর মদিনা মসজিদ সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন অপহরণকারী আটক , মুক্তিপণের মধ্যে ৫০০০/- টাকা ও ভিক্টিম রাকিবুল ইসলাম রিফাত(২২) পিতা- আব্দুর রউফ, সাং-উত্তর পেচুল, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে উদ্ধার করা হয়।২৬/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ১.৩০ ঘটিকায়বগুড়া জলেশ্বরীতলা কালিমন্দির উত্তর পাশে নক্ষত্র কোচিং সেন্টারের সামনে।গত ইং ২৬/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ১.৩০ ঘটিকার সময় ভিক্টিম রাকিবুল ইসলাম রিফাত জলেশ্বরীতলা কালিমন্দিরের সামনে কোচিং সেন্টারে ঢোকার সময় অজ্ঞাতনামা ০৪ জন আসামী তাহার পথরোধ করিয়া টেনেহিচড়ে জোড়পূর্বক একটি অটোরিক্সায় তুলে নিয়ে বগুড়া বাদুড়তলা এলাকার এক বাড়ীতে নিয়া গিয়া একটি কক...
দুর্গাপুরে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দুর্গাপুরে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ

|| নিউজ ডেস্ক ||নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮০ বস্তা (৪ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার।জানা যায়, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে।সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালালে ওই গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এতে মোট ৪ হাজার কেজি চিনি রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, জব্দকৃত চিনিগুলো থানা হেফাজতে আনা হয়েছে এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।...
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করছে পুলিশ।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী শামীমা সীমা চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চবি ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’ এর নেতৃত্ব দিতেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, চবিতে তৃতীয় শ্রেণির চাকরি নিয়েছিলেন শামীমা সীমা। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে আর যাননি।সম্প্রতি শামীমা নগরের গোলপাহাড় এলাকার পিটুপি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বুধবার অফি...
কেরানীগঞ্জে পরকীয়া প্রেমের জেরে দায়ের কোপে প্রেমিকা নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কেরানীগঞ্জে পরকীয়া প্রেমের জেরে দায়ের কোপে প্রেমিকা নিহত

|| নিউজ ডেস্ক ||ঢাকা জেলার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকা সীমা আক্তার (৪০)-কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রেমিক ইমাম হাসান (২০)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে৷স্থানীয়রা জানান, প্রেমিক ইমাম হাসান আমবাগিচা বৌ বাজার এলাকায় ভাড়া থাকেন।। তার প্রেমিকা সীমা আক্তার আগানগর ছোট মসজিদ এলাকায় ভাড়া থাকেন। পরকীয়া সম্পর্কের জের ধরে আজ সন্ধ্যায় সীমা ইমামের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম হোসেন তার ঘড়ে থাকা দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তখন সীমা চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন পরকীয়া প্রেমিক ইমাম হোসেনকে মারধর করে আটক করে।পরে থানা পুলিশে খবর দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করলে দায়ি...
যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

|| নিউজ ডেস্ক ||রাজধানীতে মো. জাহিদ (২৫) নামে এক যুবককে গুলিতে আহত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ যুবক পোশাক এমব্রয়ডারির কাজ করেন। তিনি রাজধানীর গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা। তার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার লক্ষ্মীপুরা গ্রামে।জাহিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, যাত্রাবাড়ীর সুতি খাল এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীরা ওই যুবককে গুলি করে তার কাছে থাকা মানিব্যাগ এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। তার বাম পায়ে গুলি লেগেছে। তবে তার কাছ থেকে কত টাকা নিয়ে গেছে, সে...
বগুড়ায় নার্সের নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় নার্সের নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শাজাহানপুরে নার্সকে অস্ত্রের মূখে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছুফিয়ান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছুফিয়ান হলেন, গোহাইল ইউনিয়নের খাদাশ ওলেলপাড়া গ্রামের আফতাব হোসেনের পুত্র। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুম করিম এই তথ্য নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুরস্থ স্থানীয় ক্লিনিকে কর্মরত এক নার্সকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত ওই যুবক। যুবকের প্রেমের প্রস্তাব প্রত‍্যাখ্যান করে ভূক্তভোগী ওই নার্স।ক্ষিপ্ত হয়ে যুবক গত রবিবার দিবাগত সন্ধ্যার পরে কৌশলে নার্সের বাড়িতে অবস্থান নেয়। সারাদিন ক্লিনিকের কাজকর্ম শেষ করে নার্স বাড়িতে পৌছামাত্র ওই যুবক পিছন থেকে ঝাঁপটিয়ে ধরে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে যুবক নিজের ব‍্যবহৃত মোবাইল ফোন দিয়ে অ...