মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে ফাঁসির আদেশ, বাকি তিনজন খালাস
|| নিউজ ডেস্ক ||মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার (১৭ মে) ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুরকে ফাঁসিসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বোনের শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরকে আদালত বেকসুর খালাস দিয়েছে। সকাল সাড়ে ৯টায় মাগুরা দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ রায় দেন।এ বিষয়ে সরকারি কৌঁসুলি এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার রায়ে তারা পুরোপুরি সন্তুষ্ট নন। কারণ হিটু শেখের ফাঁসি ঠিক আছে, কিন্তু অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগুলো প্রমাণিত হলেও তারা খালাস পেয়েছেন—এটা আমরা উচ্চ আদালতে আপিল করব।’ আলোচিত এ মামলার রায় দিতে আদালত চত্বরে সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মা...










