মঙ্গলবার, মার্চ ১৭

অপরাধ, আইন ও আদালত

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল্লাহ (৪৯) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে এবং পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ীর পাশে আয়োজিত ব্যাটমিন্টন খেলা উপভোগ করছিলেন পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ছোট ছেলে সজীব।খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে সজীব ও একই এলাকার আলী হোসেনের ছেলে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বাড়িতে ফিরে যান। রাত পৌনে ১০টার দিকে আনোয়ার ও তার ১০ থেকে ১৫ অনুসারী মিলে পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ওপর হামলা চালায়।ওই সময় তাদের কিল-ঘুষি, লাথি ও টর্চলাইটের আঘাতে আহত হন তিনি। পরে...
নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজাসহ ডাকাত গ্রেফতার 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজাসহ ডাকাত গ্রেফতার 

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর বিভিন্ন স্থানে পৃথক ৩টি অভিযানে বিদেশি পিস্তল, গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের ৭ সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, শহরের সাটিরপাড়া (বকুলতলা) এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫), চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩), কুষ্টিয়ার দৌলতপুর থানার কল্যাণপুর গাইনপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (১৯), নরসিংদীর শিবপুর থানার কারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন (৩০), একই জেলার রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আলামিন আমিন (৩০) নেত্রকোনার পূর্বধলা থানার নুরুল ইসলাম শান জুগলীর ছেলে মাসুম মিয়া (৩০), একই জেলার কলমাকান্দা থানার হল্লাখালি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মাজহারুল ই...
আ.লীগ-জাপাসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট বাতিল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আ.লীগ-জাপাসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট বাতিল

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট বাতিল করা হয়েছে।রিটকারীদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।গতকাল (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন।আওয়ামী লীগ ছাড়া অন্য যেসব দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য রিট করা হয়েছিলে সেগুলো হলো—জাতীয় পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) (দিলীপ বড়ুয়া), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)।রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন...
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

|| নিউজ ডেস্ক ||আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।সোমবার (২৮ অক্টোবর) সকালে এ রিটটি দায়ের করেন তারা।জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।...
নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১

|| রাজ উদ্দিন | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদী শহরের একটি স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে অপহৃত ৪র্থ শ্রেণি পড়ুয়া ১০ বছরের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।রবিবার (২৭ অক্টোবর) সকালে মামলা হাওয়ার তিন ঘণ্টার মধ্যে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন অপহরণকারীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। আটককৃত বক্তি হলেন, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে নাসির উদ্দীন ওরফে হৃদয়।ওসি ও মামলা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমস (এনকেএম) পড়ুয়া ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া জান্নাত অনু (১০) স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরণের স্বীকার হন। অপহৃত স্কুল ছাত্রী অনুকে তার আত্মীয় স্বজন খোঁজাখুজি করে না পেয়ে অপহৃতের বাবা মোঃ মদন মিয়া ...
রাজধানী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাজধানী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী সিকদারকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।ফজলে রাব্বী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদি গ্রামের সবুজ শিকদারের ছেলে।জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যালস্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইবি শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। রাব্বী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদি গ্রামের সবুজ শিকদারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় ফজলে রাব্বী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ...
নরসিংদীতে ইয়াবাসহ আট মামলার আসামী গ্রেপ্তার 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে ইয়াবাসহ আট মামলার আসামী গ্রেপ্তার 

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীতে অভিযান চালিয়ে ৮ মামলার আসামী, চিহ্নিত মাদক কারবারি আল আমিন (৪৫) ওরফে সাটার আলামিনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।শনিবার (২৬ অক্টোবর) দিবগত রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি শহরের বাসাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ১০২ (একশত দুই) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, শনিবার বিকেলে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (পিপিএম-বার) নেতৃত্বে উপপরিদর্শক  আইয়ুব খান, উপপরিদর্শক জুয়েল রানা, আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী সদর থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার শাপলা চত্তরে খন্দকার ডিপার্টমেন্টাল ষ্টোরে...
নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার : আইজিপি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার : আইজিপি

|| নিউজ ডেস্ক ||নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে এই সংগঠনটি সম্পূর্ণ নিষিদ্ধ। ছাত্রলীগের হয়ে যদি কেউ কখনও মিছিল করে বা ছাত্রলীগ যদি মিছিল করে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা ছাত্রলীগের নেতাকর্মীরাই পরবর্তীতে বিসিএস দিয়ে বিভিন্ন মাধ্যমে পুলিশে এসে পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে। তাদেরকে পুলিশ বাহিনীতে এনে বাজে সংস্কৃতি চর্চা করা হয়েছে, সেটি দ্রুতই সংস্কার করা হবে।ময়নুল ইসলাম বলেন, অতীতে অনেক রাজনীতিবিদ পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আবার যখন ছ...
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ১ কোটি টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ১ কোটি টাকা জরিমানা

|| নিউজ ডেস্ক ||রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্ত ২৯৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।শনিবার (২৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে ২৯৫৭টি মামলা করেছে। জরিমানা করা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।এছাড়াও দুই দিনে অভিযানকালে ১২১টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।...
রায়পুরায় প্রশাসনের বাজার মনিটরিং, ১৫ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় প্রশাসনের বাজার মনিটরিং, ১৫ হাজার টাকা জরিমানা

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি | নরসিংদী ||নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাসনাবাদ বাজারের কাঁচাবাজার ও ঔষধের ফার্মেসিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিক্রি অনুমোদনহীন ঔষধের নমুনা রাখায় নয়ন ফার্মেসির মালিককে ১০ হাজার ও রাজু ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ ও জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের এডিও সহ কর্মকর্তারা।...