মঙ্গলবার, মার্চ ১৭

অপরাধ, আইন ও আদালত

বেলকুচিতে সীমানা দখলকে কেন্দ্র করে বৃদ্ধ আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে সীমানা দখলকে কেন্দ্র করে বৃদ্ধ আহত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবেশীর সাথে জমির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে হবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার আজুগড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত হবিবুরকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের এনায়েতপুর থানাধীন আজুগড়া চরের মৃত জাকারিয়ার ছেলে। এ ঘটানায় উভয়পক্ষের আরও কয়েকজন আহত হয়েছে।স্থানীয়রা জানায়, পূর্ব থেকেই তাদের মধ্যে জমির সীমানা নিয়ে দ্বন্দ চলছিল। শুক্রবার সকালে হবিবুর রহমানের জমির মধ্যে রাজমত আলীর জনবল নিয়ে সীমানা বেড়া দেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পরে। রাজমত গং এর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হবিবুর রহমানকে আঘাত করলে সেসহ কয়েকজন আহত হয়। এর মধ্যে হবিবুর রহমান গুরুতর আহত অবস্থায় বেলকুচি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।হবিবুরের ভাতিজা রবিউল ইসলা...
নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্রগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেছেন মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্রগ্রাম যাচ্ছিল ।নরসিংদী রেলওয়ে ফাড়ির উপ পরিদর্শক মো: শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বুধবার সাইদুর ঢাকা থেকে নরসিংদীতে শুশুর বাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়ি নরসিংদীতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এই জের ধরে স্বামী গতরাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্ন...
ডিএমপির ৫ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ডিএমপির ৫ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা

|| নিউজ ডেস্ক ||ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে বদলি করা হয়েছে। থানাগুলো হলো- ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী। এছাড়াও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলিপূর্বক থানাগুলোতে নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।ওয়ারীর শ্যামপুর থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসাইন নিরস্ত্র ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি), হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম আজমকে শেরে বাংলানগর থানার ওসি, ডিএমপি সদর দফতরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সদর দফতর ও প্রশাসন বিভাগ) মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৈয়বুর রহমানকে মিরপুরের কাফরুল থানার ওসি এবং ডিবি তেজগাঁওয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিমকে কোতয়...
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

|| নিউজ ডেস্ক ||জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত।আজ সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।একইসঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত...
রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

|| নিউজ ডেস্ক ||আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।রবিবার (১০ নভেম্বর) সকালে এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানিয়েছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এরপর থেকে সেভাবে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি। তবে নূর হোসেন দিবস উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর...
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা উন্নয়নে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে একটি প্রাণবন্ত নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহম্মেদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা এবং চুরি প্রতিরোধে আরও বেশি সচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “চুরির প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।” বাড়ির নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সচল রাখার জন্য বাড়ির মালিকদের গুরুত্ব দিয়ে অনুরোধ করেন তিনি।বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে মাদক মামলা তদন্তে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তাঁরা বলেন, প্রতিটি তদন্ত প্রক্রিয়া যেন আইন মেনে ও স্বচ্ছ...
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করা হবে কি না- তা এখন বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত, যেভাবেই হোক এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে। সোমবার (৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের শান্তি রক্ষায় সীমান্তে যেন কোনো ছাড় দেওয়া না হয় এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। কোনো অন্যায় আদেশ যেন পালন না করা হয় এ কথা জানিয়ে তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিজিবিকে।এদিকে পিলখানায় বিডিআর হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন হয়েছে কিনা তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।বিজিবিকে এক গুচ্ছ নির্দেশনা দেয়ার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জনগণের সঙ্গে একটা সৌহার্দপ...
ইলিশ ধরার সময় ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জেলে আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ইলিশ ধরার সময় ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জেলে আটক

|| নিউজ ডেস্ক ||চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। নিষেধাজ্ঞার শেষ সময়ে আটক হয় তারা।রবিবার (৩ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে চালানো অভিযানে তাদের আটক করা হয়।নৌ পুলিশ সুপার সুপার জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি জেলে নৌকা থেকে সাত জনকে আটক করা হয়। ওই নৌকা থেকে কৃষি ব্যাংকের চাঁদপুর শাখার এজিএম কাইয়ুম খানকেও আটক করা হয়। এ ছাড়া প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার এবং ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এই অভিযানে আটক ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।...
এনায়েতপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশ উত্তোলনে স্বজনদের অনিহা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশ উত্তোলনে স্বজনদের অনিহা

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ৩ নিহত শহিদদের লাশ কবরস্থান থেকে উত্তোলনে অনিহা প্রকাশ করা হয়েছে। এজন্য লাশ উত্তোলন না করার দাবি জানিয়ে সংবাদ সন্মেলনও করেছে নিহতদের স্বজনরা।রবিবার (৩ নভেম্বর) সকালে খুকনী ইউনিয়নস্থ নিহত ইয়াহিয়ার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সন্মেলনে এই দাবি করেন ইয়াহিয়ার স্ত্রী শাহানা খাতুন। এছাড়াও একই দাবিতে নিজ নিজ বাড়িতে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেনের বাবা আব্দুল কদ্দুস ও কলেজ ছাত্র শিহাব হোসেনের মা শাহনাজ বেগমও সংবাদ সম্মেলন করেন।এ সময় নিহত ইয়াহিয়া'র স্ত্রী শাহানা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার স্বামী ইয়াহিয়া পুলিশের গুলিতে শহিদ হন। এই ঘটনায় আমি মামলা করতে ইচ্ছুক ছিলাম না কিছু লোক এসে আমাদের পুরো পরিবার ও সংসারের দায়িত্ব নেন তারপর তারা আমার...
নরসিংদীতে অস্ত্রসহ হত্যা মামলার পলাতক আসামী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে অস্ত্রসহ হত্যা মামলার পলাতক আসামী আটক

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন। আটকৃত ব্যক্তি হলেন, শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)।পুলিশ সূত্রে জানা যায়, সে নরসিংদী মডেল থানার একটি হত্যা মামলার পলাতক আসামী। পলাতক অবস্থায় সে নরসিংদীসহ আশপাশ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহ...