মঙ্গলবার, মার্চ ১৭

অপরাধ, আইন ও আদালত

চৌহালীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

|| চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কা...
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
অপরাধ, আইন ও আদালত, খেলাধুলা, সর্বশেষ

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

|| নিজস্ব প্রতিবেদক ||চেক ডিজঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।জানা যায়, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিবকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিব ছাড়াও আরও দুইজনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন আদালত।এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর সাকিবের নামে একটি চেক জালিয়াতির মামলা হয়। মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয়। ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। এর প্রেক্ষাপটে ১৮ ডিসেম্বর সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের...
বগুড়ায় একাধিক মামলার আসামী জিহাদ পিস্তলসহ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় একাধিক মামলার আসামী জিহাদ পিস্তলসহ গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি মোঃ জিহাদ হোসেন (২০) কে পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। সে শহরের রহমান নগর এলাকার আব্দুস সালামের পুত্র। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি এবং সাতটি বিভিন্ন সাইজের দেশি অস্ত্র উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, এক সময়ের কিশোর গ্যাং এর সদস্য জিহাদ হাতে অস্ত্র পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে শহরের রহমাননগর এলাকাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী ও নীরিহ লোকজনের নিকট থেকে চাঁদাবাজী করতো।পুলিশ সূত্র...
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অভিযানে গেলে অবৈধ বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।ইউএনও মাসুদ রানা জানান, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলন করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। এসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চরমধূয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং দুজনকে আটক করে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পরে স্পিডবোট যোগে একই এলাকার অপর একটি অবৈধ বালু মহালে অভিযানে গেলে ড্রেজ...
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস খালেদা-তারেকসহ সব আসামি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস খালেদা-তারেকসহ সব আসামি

|| নিউজ ডেস্ক ||জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াসহ অভিযুক্ত সবাইকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল ঘোষণা করা হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণ বলেছেন, প্রতিহিংসার বিচার করা হয়েছে।এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেয়ার জন্য এদিন ঠিক করেন সর্বোচ্চ আদালত।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালতে চারদিন ধরে চলে রুদ্ধশ্বাস শুনানি হয়। বেগম জিয়ার আইনজীবী, রাষ্ট্রপক্ষ, দুদক আইনজীবী ...
চৌহালীতে স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||দশম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির (৪৫) এর বিরুদ্ধে চৌহালি থানায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) রাতে বলাৎকারের শিকার ওই ছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে একমাত্র আসামী করে মামলাটি দায়ের করেছেন। চৌহালি থানার ওসি জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে। অপরদিকে বলাৎকারের শিকার ওই ছাত্র একই গ্রামের বাসিন্দা ও সম্ভুদিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র।অপরদিকে এ ঘটনায় রবিবার (১২ জানুয়ারি) রাতে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে চৌহালি উপজেলা বিএনপির পক্ষ থেকে শোকজ ও ...
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

|| নিউজ ডেস্ক ||সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন, ‘বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।’সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন।এর আগে, রিটকারীরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে আদালত তাদের আবেদন খারিজ করে দেন এবং সরকারের বৈধতার বিষয়টি নিশ্চিত করেন। তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।...
আলিয়ার মাঠে বিশেষ আদালত, উঠানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আলিয়ার মাঠে বিশেষ আদালত, উঠানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত উঠিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিডিআর বিদ্রোহের বিচারকাজের নিরাপত্তার দায়িত্ব পাওয়া পুলিশ ও এপিবিএন সদস্যদের সেখানে পৌঁছাতে বাধা দিচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পনের বছর আগের এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। আজ থেকে আলিয়া মাদরাসা মাঠে...
হত্যা মামলার আসামী যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হত্যা মামলার আসামী যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আলোকিত দৈনিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন।ওসি মঈনুদ্দীন বলেন, যুবলীগ নেতা আলহাজের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।আলহাজ শেখ তার নিজ বাড়িতেই আত্মগোপনে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।...
শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইউএনও অফিস ঘেরাও
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বারোটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি ওই কর্মসূচি পালন করা হয়।এসময় মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজন অটোরিকশা চালক জানান, বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর এই উপজেলায় চলাচলকারি প্রায় চার হাজার অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। এছাড়া অন্যান্য পরিবহন থেকেও চাঁদা আদায় বন্ধ হয়। ফলে পরিবহন চালকদের মধ্যে স্বস্থি ফিরে আসে। এভাবে সাড়ে চার মাস চাঁদা আদায় বন্ধ থাকে। কিন্তু বর্তমানে এই সেক্টরটি হাত...