শনিবার, মার্চ ৭

অপরাধ, আইন ও আদালত

সাংবাদিক এস এম শাহরিয়ারের পারিবারিক কবরস্থানে আগুন, দখলের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক এস এম শাহরিয়ারের পারিবারিক কবরস্থানে আগুন, দখলের অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় দৈনিক নিউজ বাংলাদেশের বিভাগীয় ব্যুরো প্রধান ও আলোকিত দৈনিকের খুলনা জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম শাহরিয়ারের পারিবারিক কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে রনি নামের এক দূর্বৃত্তের বিরুদ্ধে। কবরস্থানটি দখলের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই কবরস্থানটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল রনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে কবরস্থানের ভেতরে আগুন দেওয়া হয়। এতে কবরস্থানের ভেতরে থাকা গাছপালা ও আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।জানা গেছে, ওই কবরস্থানে সাংবাদিক শাহরিয়ারের দাদী, চাচা, চাচাতো বোনসহ পরিবারের অন্তত ৭–৮ জন আত্মীয়ের মরদেহ সমাহিত রয়েছে।সাংবাদিক এস এম শাহরিয়ার বলেন, তাদের পারিবারিক কবরস্থানটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু স্থানীয় রনি নামের এক ব্যক্ত...
ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা ঘিরে দৌলতপুরে উত্তেজনা; শিক্ষককে শোকজের সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা ঘিরে দৌলতপুরে উত্তেজনা; শিক্ষককে শোকজের সিদ্ধান্ত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ডাক বিভাগের ‘মেইল ক্যারিয়ার’ পদে নিয়োগ পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ঘিরে বিতর্কের জেরে দৌলতপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দৌলতপুর মুহসিন মহিলা কলেজ কেন্দ্রে।প্রত্যক্ষদর্শী পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় হল নম্বর ৫০৮-এ দায়িত্বে ছিলেন কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. হাফিজুর রহমান। অভিযোগ ওঠে, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে তিনি হল সুপারের কাছ থেকে একটি প্রশ্নপত্র নিয়ে কক্ষের বাইরে যান। তাকে পরে সিঁড়ির কাছে প্রশ্নপত্র হাতে দেখা যায় বলেও কয়েকজন পরীক্ষার্থী দাবি করেন।এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। পরীক্ষা শেষে তারা কেন্দ্র সচিব ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দেন এবং ক্যাম্পাসে অবস্থান নিয়ে...
মানিকগঞ্জে বিএনপি নেতা রাজা মিয়ার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি নেতা রাজা মিয়ার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নে তরা গ্রামের এক বৃদ্ধ ও তার স্ত্রীর ওপর হামলা, মারধর এবং বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রাজা মিয়ার বিরুদ্ধে। সম্প্রতি সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী হারেজ আলী অভিযোগ করেছেন যে, পূর্ব বিরোধের জেরে রাজা মিয়া ও তার অনুসারীরা অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। হামলায় বৃদ্ধ হারেজ আলীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং ঘরে থাকা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করা হয়।ঘটনার খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা আহত হারেজ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা রা...
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপি প্যানেলের ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপি প্যানেলের ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত প্যানেল) ১৫টি পদের মধ্যে ১৪টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শুধু সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপি সমর্থিত দুই প্রার্থীর মধ্যে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এম শফিউল আজম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আজাদ হোসেন খান পেয়েছেন ১০৭ ভোট।নির্বাচনে মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অর্থাৎ ১৫৫ জন আইনজীবী ভোট প্রদানে অংশ নেননি। প্রদত্ত ভোটের মধ্যে ৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়।নবনির্বাচিতরা হলেন, সভ...
বানারীপাড়ায় সরকারী ব্রিজের মালামাল পাচারকালে ছাত্রদল নেতাসহ আটক ২
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় সরকারী ব্রিজের মালামাল পাচারকালে ছাত্রদল নেতাসহ আটক ২

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় সরকারি ব্রিজের বিপুল পরিমাণ মালামাল চুরির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও তার সহযোগী মো. সানি (২২)।পুলিশ জানায়, উপজেলার গাভা এলাকায় একটি পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। বুধবার রাতে ওই ব্রিজের চারটি লোহার রেলপাটি, ডিজেল ইঞ্জিন ও অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম একটি ট্রলারে করে পাচার করছিল একদল চোর। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা নদীর মোহনায় ওত পেতে থাকেন। ট্রলারটি সেখানে পৌঁছাল...
ক্যাচমেন্ট জালিয়াতি ও বাণিজ্যের বিষবাষ্পে দগ্ধ মানিকগঞ্জের প্রাথমিক শিক্ষা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ক্যাচমেন্ট জালিয়াতি ও বাণিজ্যের বিষবাষ্পে দগ্ধ মানিকগঞ্জের প্রাথমিক শিক্ষা

শিক্ষার কফিনে শেষ পেরেক: প্রাথমিক শিক্ষার ‘ব্ল্যাক হোল’ মানিকগঞ্জের ৮৮ নং স্কুল|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক ভয়াবহ ক্যান্সার বাসা বেঁধেছে। যে সরকারি স্কুল হওয়ার কথা ছিল সবার জন্য সমান সুযোগের আধার, সেখানে একটি প্রতিষ্ঠান এখন দুর্নীতির এক বিশাল ‘ব্ল্যাক হোল’-এ পরিণত হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা আর রাষ্ট্রের অর্থ ব্যবহার করে একদল শিক্ষক ও অসাধু সিন্ডিকেট গড়ে তুলেছে দুর্নীতির এক অপরাজেয় দুর্গ।বিভিন্ন জালিয়াতি, শিক্ষার্থী এক স্কুলে কুক্ষিগত করা, অবাধ কোচিং বাণিজ্য এবং এর আড়ালে লুকিয়ে থাকা চরম সামাজিক অবক্ষয়ের চিত্র দেখে আঁতকে উঠেছেন খোদ শিক্ষা সংশ্লিষ্টরাই।শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন আর কোনো বিদ্যাপীঠ নয়, বরং এটি পরিণত হয়েছে একটি ‘...
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রির বিষয়টি জাসনের কাছে ক্ষোভের কারণ ছিল। এর জেরে গত মঙ্গলবার জাসন শাহিন ইসলামকে মারধরও করেছিলেন। পরের দিন বুধবার...
খুলনায় নিখোঁজ সুজনের সন্ধান মেলেনি ৫ দিনেও; উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিখোঁজ সুজনের সন্ধান মেলেনি ৫ দিনেও; উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে তারাবির নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫)। ঘটনার পাঁচ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। পরিবার বলছে, রহস্যজনক এই নিখোঁজের ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।নিখোঁজ সুজন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান–এর জামাতা।পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে নিজ বাসায় ইফতার শেষে বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তিনি নগরীর পুলিশ লাইনস জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন। নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর মসজিদ থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এরপর থেকেই তার আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি।পরিবারের দাবি, আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হলেও অনেক ক্যামেরা অচল থাকা...
বেলকুচিতে ব্যাংক কর্মকর্তাদের তৎপরতায় দুই প্রতারক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ব্যাংক কর্মকর্তাদের তৎপরতায় দুই প্রতারক গ্রেফতার

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র শাখায় প্রতারণা করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বেলকুচি শাখা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী এলাকার ৭০ বছর বয়সী মো. দুলাল হোসেন এবং বেড়া উপজেলার ৫০ বছর বয়সী মো. রফিকুল ইসলাম।ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকালে ব্যাংক খোলার কিছুক্ষণের মধ্যেই ওই দুই ব্যক্তি ভেতরে প্রবেশ করেন। তাদের সন্দেহজনক ঘোরাঘুরি ও গতিবিধি দেখে কর্মকর্তাদের মনে খটকা লাগে। পরে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন যে, এর আগেও এই শাখায় তারা প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের আটক করে বেলকুচি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আসন্ন ঈদকে সামনে রেখে জনাকীর্ণ...
বগুড়ায় নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু; নির্যাতনের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বগুড়ায় নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু; নির্যাতনের অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরের একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে শারীরিক নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। নিহত সামিউল জনতা ব্যাংক এর দুপচাঁচিয়া শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রটির এক কর্মীকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গত ১৩ ফেব্রুয়ারি শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সংলগ্ন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। ভর্তির ১১ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ট...