খুলনায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবানা জানাজা
|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং চলমান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা খুলনার বিপ্লবী ছাত্রজনতার আয়োজনে নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কর্মসূচিটি শুরু হয়।মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। সেখানে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ আয়াতুল্লাহ ওসমানী।বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না খুলনা, খুলনা, খুলনা’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’সহ নানা স্লোগান দেন।সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আ...










