রাজশাহীর দুর্গাপুরে অবৈধ অ্যালকোহলসহ এক মাদক কারবারি গ্রেফতার
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ ও প্রাণনাশক অ্যালকোহলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সিপিএসসি ইউনিট।র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকায় কানপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে, একটি আমবাগানের শেষ প্রান্তে ও ইটখামার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ক্ষিদ্রখলসি গ্রামের বাসিন্দা।অভিযানকালে তার হেফাজত থেকে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ ...










