রমজানে স্বস্তির খবর: খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য খেজুরের দাম নাগালের মধ্যে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং উচ্চমূল্য নিয়ন্ত্রণে আনতে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজানে খেজুরের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। গত কয়েক মাস ধরে আমদানিকৃত এই ফলের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। আমদানিকারকরা দীর্ঘদিন ধরে শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এবং রমজানে ন...










