Sunday, October 25

Blog

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাথে ইউনিভার্সিটি অব আলগারভ, পর্তুগালের সমঝোতা চুক্তি
শিক্ষাঙ্গন, সংবাদ

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাথে ইউনিভার্সিটি অব আলগারভ, পর্তুগালের সমঝোতা চুক্তি

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদশ (ইবিএইউবি) ও ইউনিভার্সিটি অব আলগারভ, পর্তুগাল-এর মধ্যে “Memorandum of Understanding (MoU)” হয়েছে। সম্প্রতি উচ্চশিক্ষা ও গবেষণায় মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দুটির মাঝে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।আলগারভ বিশ্ববিদ্যালয় হলো পর্তুগালের একটি সরকারী বিশ্ববিদ্যালয়। যা পর্তুগালের দক্ষিণ অংশে অন্যতম পর্যটন অঞ্চলে অবস্থিত। শিক্ষা এবং গবেষণায় বিশ্ববিদ্যালয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদশ (ইবিএইউবি)-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এবং University of Algarve, Portugal-এর পক্ষে স্বাক্ষর করেন Professor Dr. Paulo Aguas, Rector, University of Algarve, Portugal এবং Professor Dr. Efigenio Rebelo, Dean, Faculty of Economics , University...
সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান
শিক্ষাঙ্গন, সংবাদ

সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান

সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।আজ বুধবার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য পাওয়া গেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি ও আচার্য অধ্যাপক শামীম আরা হাসানকে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছরের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) এর উপাচার্য পদে নিয়োগ প্রদান করেন।জানা গেছে, অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকে ০৮ (আট) বছর স্থাপত্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়...
চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ করলো ব্র্যাক ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ করলো ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। দিবসটিতে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।বুধবার (২০ ডিসেম্বর) সকালে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজের নেতৃত্বে বনানী কবরস্থানে স্যার ফজলের সমাধি জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে স্যার ফজলে হাসান আবেদের জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন দিক এবং দর্শন আলোচিত হয়। আলোচকবৃন্দ শিক্ষা ও সমাজ উন্নয়নে স্যার ফজলের উল্লেখযোগ্য অবদান তুলে ধরেন।আলোচনা অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ ছাড়াও ছিলেন ব্র্যাক ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়ে...
ভোটের পক্ষে দেশের মানুষ, হরতাল চায় না: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

ভোটের পক্ষে দেশের মানুষ, হরতাল চায় না: প্রধানমন্ত্রী

দেশের মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ ভোটের পক্ষে, তারা মাঠে নেমে নির্বাচনী প্রচারণায় আসতে চায়। আর মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি।কিন্তু তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড প্রশ্রয় দেয়া হবে না। যারা অগ্নিসন্ত্রাসে জড়িত ও মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই।বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, তারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষকে ভোট দিতে দেবে না। কিন্তু মানুষ ভোটের পক্ষে। মানুষতো তাদের হরতালে সাড়া দিচ্ছে না, মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। তারপরেও কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড? সেটাই আমার প্রশ্ন।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে জনগণের উন্নয়ন হ...
শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক ইসলামী আন্দোলনের
জাতীয়, সংবাদ

শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক ইসলামী আন্দোলনের

একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচির ঘোষণা দেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানোর একতরফা নির্বাচনের নামে নাটক করছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে।দলটির আমির আরো বলেন, সরকার নির্বাচনের আগে ঠিক করছে কে বিরোধী দল হবে। এভাবে নির্বাচনের নামে জাতিকে ধোঁকা দিচ্ছে অবৈধ সরকার।পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের একগুয়েমির কারণে দেশ ভয়াবহ ...
আবারও মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিসি
আন্তর্জাতিক, সংবাদ

আবারও মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিসি

আবদেল ফাতেহ আল-সিসি টানা তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে সিসি ৮৯.৬ শতাংশ ভোট পেয়েছেন।১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট সিসি ৩জন প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই করে বিজয়ী হয়েছেন। তারা হলেন রিপাবলিকান পিপলস পার্টির নেতৃত্ব দেওয়া হাজেম ওমর, মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফরিদ জাহরান এবং আবদেল-সানাদ ইয়ামামা।এদের মধ্যে হাজেম ওমর ৪.৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এরা কেউই মিসরের রাজনীতিতে তেমন প্রভাবশালী নয় তারপরেও সিসি বিরুদ্ধে তাদের অভিযোগ নির্বাচনী প্রচারণার সময় তাদের সমর্থকদের নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে।মিসরের নির্বাচন অফিস বলছে এবারের নির্বাচনে ৬৬.৮ শতাংশ মিসরীয় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে যা অভূতপূর্ব।আগামী এপ্রিল থেকে সিসি তৃতীয় এবং শেষ মেয়াদে দায়িত্ব শুরু করবেন।আগে মি...
আজ সিলেট থেকে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
জাতীয়, সংবাদ

আজ সিলেট থেকে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর তিনি নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে সরাসরি দেশের বিভিন্ন জেলা সফর করবেন এবং ভার্চুয়ালি বিভিন্ন জেলায় সংযুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।আজ সিলেট সফরের শুরুতে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের করবেন শেখ হাসিনা। এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ প্রধান এবং সে জনসভা থেকেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, আগামী ২১ ডিসেম্বর বিকাল তিনটায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।আগামী ২৯ ডিসেম্বর...
নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বেলকুচি-চৌহালীর নৌকার মাঝি মমিন মন্ডল
জাতীয়, সংবাদ

নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বেলকুচি-চৌহালীর নৌকার মাঝি মমিন মন্ডল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল (১৮ ডিসেম্বর) দলীয় নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের প্রার্থী ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বর্তমানে তিনি এ আসনের সাংসদ। ২০১৮ সনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কাণ্ডারী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে আসনটির স্বতন্ত্রপ্রার্থী-সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানান নৌকার প্রার্থী মমিন মন্ডল। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আমি এই মুহূর্ত থেকে আমার প্রচারণা শুরু করলাম। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।.তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক-স্বচ্ছ দেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। ...
চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত
আন্তর্জাতিক, সংবাদ

চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ২২০ জনের মতো আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।দ্য ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ১ মাত্রার। এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর থেকে ১০২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯, যদিও শুরুতে ৬ মাত্রার কথা বলা হয়েছিল। তবে সিনহুয়া বলছে, এ মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের পর কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।সিনহুয়া জানিয়েছে, গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্প...
রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন, মা–শিশুসহ ৪জন নিহত
জাতীয়, সংবাদ

রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন, মা–শিশুসহ ৪জন নিহত

রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে মা-শিশুসহ ট্রেনের চার যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন নেভায়।তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তারা চিৎকার করতে শুরু করেন। পরে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।আগুন নেভানো ও মরদেহ উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা ম...