Sunday, October 25

Blog

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে ইসলামিক ইকোনমিক্স এন্ড ব‍্যাংকিং বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর'২৩) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের ল‍্যাংগুয়েজ ল‍্যাবে এ সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।.বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ড. সৈয়দ রাগীব আলী বলেন, আজকে যে প্রোগ্রামে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভ করেছেন, তা দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পারিবারিক, সামাজিক এবং কর্মজীবনকে নতুন ...
এউবি ভিসি কর্তৃক উপস্থাপিত ‘বিশ্ববিদ্যালয় গবেষণা ইকোসিস্টেম’ বিষয়ক কর্মশালা
শিক্ষাঙ্গন, সংবাদ

এউবি ভিসি কর্তৃক উপস্থাপিত ‘বিশ্ববিদ্যালয় গবেষণা ইকোসিস্টেম’ বিষয়ক কর্মশালা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)-এ ‘ইউনিভার্সিটি রিসার্চ ইকোসিস্টেম’ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর'২৩) এইউবি সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।.কর্মশালাটি উপস্থাপন করেন AUB এর মাননীয় ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। প্রফেসর খান গবেষণা ইকোসিস্টেমের অনেক দিক কভার করেছেন এবং জোর দিয়েছিলেন যে, যে কোনো সফল এবং উৎপাদনশীল গবেষকের গবেষণা বাস্তুতন্ত্রের মৌলিক বিষয়গুলি জানা প্রয়োজন।তিনি অনলাইন রিসার্চ টুলস এবং রিসোর্সের কিছু মূল বিষয়ের উপর ফোকাস করেছেন, যার মধ্যে রয়েছে গবেষকের অনন্য পরিচয় (ORCID), Researcher ID, প্রকাশনা শনাক্তকারী (ODI), Q1 এবং D1 জার্নাল সহ জার্নালের গুণমান মূল্যায়ন, প্রকাশনা শেয়ার করার জন্য রিসার্চ গেট এবং arX...
দেশে প্রথম ব্লকচেইনভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট যাচাইকরণ ব্যবস্থা চালু করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

দেশে প্রথম ব্লকচেইনভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট যাচাইকরণ ব্যবস্থা চালু করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সবসময়ই বাংলাদেশে উদ্ভাবনের অগ্রভাগে থাকে। বিশ্ববিদ্যালয়টি এবার একটি ব্লকচেইনভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট যাচাইকরণ ব্যবস্থা চালু করে ভবিষ্যতের দিকে আরও একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। এই সিস্টেমটি ডিআইইউ গ্র্যাজুয়েটদের তাদের একাডেমিক সার্টিফিকেটের ডিজিটাল কপি ডাউনলোড এবং শেয়ার করার জন্য একটি সুবিধাজনক এবং নিরাপদ উপায় প্রদান করবে এবং ডিজিটাল কপিগুলির সত্যতা নিশ্চিত করবে।আজ শনিবার (৩০ ডিসেম্বর, ২০২৩) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম হলে সিস্টেমটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ ইসমাইল জবিউল্লাহ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলীসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।...
আজ প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন
জাতীয়, সংবাদ

আজ প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এদিন দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় সড়ক পথে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।প্রধানমন্ত্রীর এ জনসভাকে ঘিরে কোটালীপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। সবজায়গায় বইছে উৎসবের আমেজ।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জনসভার মঞ্চ ও বিশাল প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি, এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যাতায়াতের সড়কের দুপাশে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন, তৈরি হয়েছে তোরণ। তবে প্রত...
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দিকীয়া দরবার শরিফের জামে মসজিদের নির্মাকাজ উদ্বোধন
ধর্ম ও দর্শন, সংবাদ

বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দিকীয়া দরবার শরিফের জামে মসজিদের নির্মাকাজ উদ্বোধন

বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দিকীয়া দরবার শরীফের ৯ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। ফুরফুরা সিলসিলাভুক্ত এ দরবারের গদ্দীনিশীন পীর, দেশবরেণ্য আলেমে দ্বীন, মুহাম্মাদ আলহাজ্ব ড. মুফতী ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী অতিথিবৃন্দ ও ভক্ত-মুরিদানদের সাথে নিয়ে এ নির্মানকাজ উদ্বোধন করেন।শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বগুড়া পৌরসভার বারোবাকপুর (বারোপুর) মৌজায় অবস্থিত দরবার শরীফ প্রাঙ্গণে নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বগুড়া-৬ (সদর) আসনের সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, বর্তমানে স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।অনুষ্ঠানে পীর সাহেব হুজুর উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, আ...
১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ : ২৩ হাজার ৯৮৫ জন উত্তীর্ণ
শিক্ষাঙ্গন, সংবাদ

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ : ২৩ হাজার ৯৮৫ জন উত্তীর্ণ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন চাকরি প্রার্থী। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক এ ফলাফল প্রকাশ করা হয়।এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd থেকে এ ফলাফল দেখা যাবে। তাছাড়া আবেদনের সময় প্রার্থীদের দেয়া মোবাইল নম্বরে এসএমএস করেও টেলিটকের পক্ষ থেকে ফলাফল জানানো হবে।এদিন রাত সাড়ে ৮টার দিকে এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষা দেয়া প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ২৩ হাজার ৯৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।...
কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলছে ৩১ ডিসেম্বর, সব স্টেশনে থামবে মেট্রোরেল
জাতীয়, সংবাদ

কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলছে ৩১ ডিসেম্বর, সব স্টেশনে থামবে মেট্রোরেল

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আগামী ৩১ ডিসেম্বর থেকে খুলে দেয়া হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল'র সভাকক্ষে তিনি এ কথা জানান।স্টেশন দুটি খুলে দেয়ার পর থেকে এখানে নিয়মিত মেট্রোরেল থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলাচল করবে। এর মাধ্যমে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হবে।বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।...
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা : ভোট বর্জনে আরও দু’দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ
জাতীয়, সংবাদ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা : ভোট বর্জনে আরও দু’দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে আরও দু’দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার এবং শনিবার সারাদেশে এ কর্মসূচি পালন করবে দলটি।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেন, বিএনপির তিন দিনের ঘোষিত কর্মসূচি আজ শেষ হচ্ছে। আগামীকাল শুক্র ও শনিবার আবার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।এর আগে দু’দফায় পাঁচ দিন গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ অন্যান্য দল।...
বাণিজ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের চুক্তি ইরান ও রাশিয়ার
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি

বাণিজ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের চুক্তি ইরান ও রাশিয়ার

ইরান ও রাশিয়া বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করেছে। রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইইইউ) এর সদস্যরা ২৫ ডিসেম্বর ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ অবাধ বাণিজ্যের জন্য এ চুক্তি করে।রাশিয়ায় দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যে বৈঠক চলাকালে চুক্তিটি চূড়ান্ত হয় বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে বুধবার (২৭ ডিসেম্বর)।ইরান ও রাশিয়া, উভয় দেশের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা জারি আছে।ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলেছে, “ব্যাংকগুলো ও বাণিজ্য কুশীলবরা এখন থেকে সুইফটভুক্ত (এসডব্লিউআইএফটি) নয় এমন আন্তঃব্যাংক ব্যবস্থাসহ অবকাঠামোগুলো ব্যবহার করে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে পারবে।”লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষ...
অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের আরও ১৮ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত
শিক্ষাঙ্গন, সংবাদ

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের আরও ১৮ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত

সম্প্রতি বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আগের অন্তর্ভুক্ত বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও ১৮টি যুক্ত হয়েছে বলে জানিয়েছে কমিশন।এ অন্তর্ভুক্তির ফলে এসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা আদান-প্রদান সহজ হবে। এতে আন্তর্জাতিক শিক্ষা মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।এবার ৫টি সরকারি ও ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হলো। এগুলো হচ্ছে- খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব...