Sunday, October 25

Blog

ভোটের দিন অন্য এলাকায় গেলে শনাক্ত করবে র‍্যাবের বিশেষ ডিভাইস
জাতীয়, সংবাদ

ভোটের দিন অন্য এলাকায় গেলে শনাক্ত করবে র‍্যাবের বিশেষ ডিভাইস

নির্বাচন উপলক্ষে বিশেষ ধরনের ডিভাইস চালু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ভোটের দিন এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে ওই যন্ত্র তাকে শনাক্ত করবে।শনিবার (৬ জানুয়ারি) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে আলাপকালে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।র‍্যাবের মহাপরিচালক বলেন, এক এলাকার মানুষ যাতে অন্য এলাকায় ভোট দিতে বা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে র‍্যাব তৎপর থাকবে। যৌক্তিক কোনো কারণ ছাড়া এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারবেন না। নির্বাচন কমিশনের অনুমোদন নেওয়া ব্যক্তিরাই শুধু মোটরসাইকেল চালাতে পারবেন।এম খুরশীদ হোসেন বলেন, বিএনপি-জামায়াতসহ কিছু দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। মানুষের ব্যক্তিগত অধিকার রয়েছে ভোট দেওয়া কিংবা না দেওয়া। কিন্তু তারা যদি ভোট দিতে বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করেন, সেটা হবে স...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩ দফায় ৭টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।শনিবার (৬ জানুয়ারি) রাত সাতটা থেকে রাত আটটার মধ্যে চানখারপুল, কার্জন হল ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে এসব বিস্ফোরণ ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।সূত্র জানায়, আজ রাত আটটা পাঁচ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের সামনের রাস্তায় কে বা কারা পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে ৩টি বিস্ফোরিত হয় এবং ১টি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খ...
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পদমর্যাদার বৈষম্য নিরসন সময়ের দাবি
অভিমত

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পদমর্যাদার বৈষম্য নিরসন সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বেসরকারি উচ্চমাধ্যমিক (আলিম মাদ্রাসা ও ইন্টারমিডিয়েট কলেজ) প্রতিষ্ঠানে ও সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের পদমর্যাদায় বিরাট বৈষম্য বিরাজমান।ইতিপূর্বে কলেজের প্রভাষকগণ, চাই সেটা সরকারি বা বেসরকারি, কলেজ বা মাদ্রাসা, উচ্চমাধ্যমিক বা ডিগ্রী পর্যায়ে হোক না কেন মোট শিক্ষকের ৫:২ সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেতেন।কিন্তু বর্তমানে বেসরকারি উচ্চমাধ্যমিক (আলিম মাদ্রাসা ও ইন্টারমিডিয়েট কলেজ) প্রতিষ্ঠানে ও সরকারি প্রতিষ্ঠানের প্রভাষকদের পদমর্যাদায় বিরাট বৈষম্য বিরাজমান।এসব প্রতিষ্ঠানে প্রভাষক এরপর সিনিয়র প্রভাষক নামে পদ সৃষ্টি করা হয় এবং সহকারী অধ্যাপক পদটি বিলুপ্ত করা হয়। অথচ এসব স্তরের সরকারি প্রতিষ্ঠানেপ্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকের পদ বিরাজমান আছে।একই দেশে এ বৈষম্য শিক্ষা ক্ষেত্রে এক নেতিবাচ...
আল কুরআন ও মানব দর্শন
ধর্ম ও দর্শন

আল কুরআন ও মানব দর্শন

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||আল কুরআন ও মানব দর্শন বিষয়টি দেখে আমরা প্রথমে চমকে উঠব। আল কুরআন তো একটি ধর্মীয় গ্রন্থ । এখানে আবার মানব দর্শনের কি আছে?এ ধরনের প্রশ্ন হওয়া অস্বাভাবিক কিছু নয়। কারণ, আমরা যারা ধর্মকে শুধু বিশেষ কোনো অনুষ্ঠান, কোনো পার্বণ, নির্দিষ্ট কোনো স্থানে গমন, আনন্দ উদযাপনকে বুঝে থাকি, তাহলে তাদের কাছে ইসলাম ধর্মকে নিছক অন্যান্য ধর্মের মতই মনে হবে।কিন্তু ইসলাম ধর্ম তো অন্যান্য ধর্মের মত নিছক কোনো ধর্মের নাম নয়; এটি একটি জীবন ব্যবস্থার নাম। আর জীবন ব্যবস্থা হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব মানুষের জন্য। ধর্মও তাদের জন্যই।তাই আল কুরআনের আলোচ্য বিষয় মানুষ হবে এটাই স্বাভাবিক।মানুষ পরিচিতি:বাক ও বোধসম্পন্ন দু'পা বিশিষ্ট প্রাণীই মানুষ। আর মানতিক তথা ইসলামী তর্কশাস্ত্রে মানুষকে হায়ওয়ান নাতিক বা বাকসম্পন্ন জীবকে মানুষ হ...
ঢাবিতে ভর্তির সুযোগ নেই স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীদের
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবিতে ভর্তির সুযোগ নেই স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ‘ট্রান্সজেন্ডার বা হিজড়া’ কোটায় ‘স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তনকারীরা’ ভর্তি হতে পারবেন না। তবে জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা এ কোটায় ভর্তি হতে কোনো বাধা নেই।গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে ভর্তি বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি বাতিলের দাবি জানিয়ে আসছিলো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সে পরিপ্রেক্ষিতে ‘ট্রান্সজেন্ডার/হিজড়া’ কোটার ব্যাখ্যা দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থীর গত ২১ ডিসেম্বরের পত্রের পরিপ্রেক্ষিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তি বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।এ বিভ্রান্তি নিরসনের লক্...
সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ সন্ধ্যায়
জাতীয়, সংবাদ

সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ সন্ধ্যায়

আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোটারদের ভোট দেয়াসহ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়তা প্রদানে আহ্বান জানাবেন প্রার্থীদের।এর আগে, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ওইদিন আগারগাঁওয়ে নির্...
ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
জাতীয়, সংবাদ

ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৫ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।প্রধানমন্ত্রী এ অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি-না তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।...
বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ শনি ও রবিবার
জাতীয়, সংবাদ

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ শনি ও রবিবার

শনি ও রবিবার (৬ ও ৭ জানুয়ারি) বেনাপোল এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।শুক্রবার (৫ জানুয়ারি) রাতেবাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়, সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ৬-৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়া...
জয়ার ইরানি সিনেমা ‘ফেরেশতে’ চলতি মাসেই
বিনোদন, সংবাদ

জয়ার ইরানি সিনেমা ‘ফেরেশতে’ চলতি মাসেই

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত নতুন সিনেমা ‘ফেরেশতে’। আগামী ২০ জানুয়ারি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে।আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে ‘ফেরেশতে’ এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। ২০ জানুয়ারি বিকেল ৪টায় রয়েছে উৎসবের উদ্বোধনী আয়োজন, ঠিক এর পরই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উপস্থিত দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় ‘ফেরেশতে’ সিনেমাটি গত বছর নভেম্বরে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। এই সিনেমায় জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরও আছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। সিনেমায় বাংলা...
বিএসসি’র শেষ পরীক্ষা দিন ইউআইটিএস’র শিক্ষার্থী জুবায়ের হাসানের অনুভূতি প্রকাশ
অভিমত, শিক্ষাঙ্গন

বিএসসি’র শেষ পরীক্ষা দিন ইউআইটিএস’র শিক্ষার্থী জুবায়ের হাসানের অনুভূতি প্রকাশ

বিএসসি প্রোগ্রামের শেষ পরীক্ষা দিয়ে অনুভূতি ব্যক্ত করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস'র শিক্ষার্থী মো. জুবায়ের হাসান। তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থী। সদ্য বিএসসি প্রোগ্রামের থিসিস ডিফেন্স শেষ করে "আলোকিত নাবা"র সাথে কথা বলেছেন জুবায়ের।.জুবায়ের হাসান বলেন, উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান-১ম পত্র পরীক্ষাটা একটু খারাপ হওয়ায় ওইদিনই সিদ্ধান্ত নেই যে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেবো না। সেই অনুযায়ী মেডিকোতে ভর্তি হই মেডিকেল কোচিং করার জন্য। ভালো মতোই চলছিলো কোচিং, পড়াশোনা; কিন্তু মেডিকেল পরীক্ষার ঠিক কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই। আবার হোঁচট খেতে হয়, সিদ্ধান্ত নিতে হয় মেডিকেল হচ্ছে না। কিন্তু সময় নষ্ট করার মানসিকতা আমার ছিলো না।ছোট থাকতে শুনতাম কম্পিউটার সাইন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইরকম কিছু শব্দ না বুঝেও ভাবতাম ...