Sunday, October 25

Blog

দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার
শিক্ষাঙ্গন, সংবাদ

দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের উদ্যোগে "Role of plant mentioned in the holy Quran for building human civilization" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর ড. শোয়াইবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।সেমিনারে আলোচক ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শফিকুল বারী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।বাংলাদেশের কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো।...
কাল মিললেও আজ সূর্যের দেখা মেলেনি ঢাকায়, শীতের তীব্রতা বেড়েছে
জাতীয়, সংবাদ

কাল মিললেও আজ সূর্যের দেখা মেলেনি ঢাকায়, শীতের তীব্রতা বেড়েছে

ঢাকায় গতকাল টানা তিনদিন পর সূর্যের দেখা মিললেও আজ মেলেনি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই ঘন কুয়াশা আর আকাশ মেঘলা থাকার কারণে অন্ধকারে ঢেকে রয়েছে রাজধানী।তীব্র শীত ও শীতল বাতাশে হিম হয়ে যাচ্ছে হাত-পা। এতে দিনমজুরদের পাশাপাশি অফিসের আবদ্ধ ঘরেও কাজ করতে অনেক কষ্ট হচ্ছে কর্মজীবীদের।রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এতে শীতের অনুভূতি বেশি হচ্ছে।আবহাওয়া অফিস সূত্র বলছে, গতকাল রোদ ওঠার কারণে তাপমাত্রা এমনটা কমেছে। গতকাল কুয়াশা ভেদ করে সূর্যের আলোর মুখ দেখা গিয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। আজও দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আলোর মুখ দেখা যেতে পারে।তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামীকাল খুলনা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাব...
বদরপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত
জাতীয়, সংবাদ

বদরপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত

রাজিব পরিবহণ ও গ্রীন লাইন পরিবহণের মুখোমুখি সংঘর্ষে অর্ধ শতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। গত রাতে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বদরপুর ইউনিয়ন বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সংঘর্ষে অস্তিত্বহীন গাড়ি দুটি থেকে আহত যাত্রীদের উদ্বার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়েছে।...
বাণিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাণিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি

দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে আগামী ২১ জানুয়ারি (রবিবার)। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন।সোমবার (১৫ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্রে জানা গেছে, নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে থাকছে সব মিলিয়ে ৩৩০টি স্টল।প্রতিষ্ঠালগ্ন থেকে বাণিজ্যমেলা শুরুর রেওয়াজ নতুন বছরের প্রথম দিন। কিন্তু ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলার এবারের আসর পিছিয়ে যায়।মেলার আয়োজক কমিটি বলছে, স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ একেবারেই শেষ পর্যায়ে। মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হত শেরেবাংলা নগরে। কোভিড মহামারীর কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারীর বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্র...
সিরাজগঞ্জে পিকআপভ্যান থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে পিকআপভ্যান থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে একটি পিকআপভ্যান থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।.গতরাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা।গ্রেপ্তারকৃত মাদককারবারি কাওসার হোসেন (২১) কুমিল্লার দেবিদ্বার উপজেলার মির্জানগর পশ্চিমপাড়ার ইকবাল হোসেনের ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক পাচারের গোপন খবরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় একটি পিকআপভ্যান আসতে দেখে তাদের সন্দেহ হলে চালককে থামানোর নির্দেশ দেওয়া হয়। পরে ওই গাড়িতে তল্লাশি করা হলে ৫১ কেজি গাঁজা পাওয়া যায়।পরে কাওসারকে আটক ও পিকআপভ্যানটি জব্দ করা...
ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা দুজন স্বামী-স্ত্রী।সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার আদালতে এ আদেশ দেন।এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন।তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন। এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একট...
ইসরায়েলি বিমান হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক, সংবাদ

ইসরায়েলি বিমান হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা সিটির উত্তরাঞ্চলে সোমবার (১৫ জানুয়ারি) সকালে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর: আল জাজিরার।জাতিসংঘ সূত্রে জানা গেছে, উত্তর গাজায় চিকিৎসাসেবা সীমিত হয়ে গেছে। কারণ, ইসরায়েলি হামলায় একের পর এক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কোনো হাসপাতালই এখন আর পরিপূর্ণভাবে সেবা দিতে পারছে না।গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তন-ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ হাজার ৫৮২ জন।গাজা উপত্যকায় ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে টেলিযোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্...
দিনাজপুরে ‘মানব সভ্যতা বিকাশে আল কুরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সংবাদ

দিনাজপুরে ‘মানব সভ্যতা বিকাশে আল কুরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর শহরে "মানব সভ্যতা বিকাশে আল কুরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর আন-নুজুম ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজী অনুষদের সাবেক ডিন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক, প্রতিথযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।শনিবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে অবস্থিত আন-নুজুম ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।একাডেমিটির পরিচালক, ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক কৃতি সম্পন্ন সুবক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. সোয়াইবুর রহমান, কারেন্টহাট কলেজের সহকারী অধ...
উত্তরা ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী
শিক্ষাঙ্গন, সংবাদ

উত্তরা ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী

উত্তরা ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ পদে নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যা...
আমেরিকার ‘ওয়ার্ল্ড ওয়াইড উইংস’ এর প্রথম বাংলাদেশী বৈমানিক সাকিব ও আবেদুর
শিক্ষাঙ্গন, সংবাদ

আমেরিকার ‘ওয়ার্ল্ড ওয়াইড উইংস’ এর প্রথম বাংলাদেশী বৈমানিক সাকিব ও আবেদুর

আমেরিকার ক্যালিফোর্নিয়ার নামকরা ফ্লাইং ইনস্টিটিউট 'ওয়ার্ল্ড ওয়াইড উইংস' থেকে প্রথম বাংলাদেশী বৈমানিক হিসেবে স্বীকৃতি পেল সাকিব সবুর খান ও আবেদুর রহমান। গত বুধবার (১০ জানুয়ারি, ২০২৪) তারা এই ইনস্টিটিউট থেকে ফ্লাইং এ গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পায়।সাকিব ও আবেদুর দুজন ভালো বন্ধু। তারা দুজন আন্তর্জাতিক বৈমানিক হওয়ার স্বপ্ন নিয়ে গতবছর আমেরিকায় পাড়ি জমায়। ২০২৩ সালের ১০ ডিসেম্বর ফ্লাইং এর উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য ক্যালিফোর্নিয়ার নামকরা ফ্লাইং ইনস্টিটিউট 'ওয়ার্ল্ড ওয়াইড উইংস' এ যোগ দেয় এ দুই বন্ধু। আজ তারা এ ইনস্টিটিউটের গর্বিত গ্র্যাজুয়েট।এর আগে তারা বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে সকল ধাপ সফলতার সাথে সম্পন্ন করে।গতকাল রবিবার (১৪ জানুয়ারি) এ দুই কৃতি গ্র্যাজুয়েট দেশে ফিরেছে।উল্লেখ্য, সাকিব সবুর খান, প্রতিথযশা শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সবুর খানের জ্যেষ্...