Sunday, October 25

Blog

জামিন পেলেন ড. ইউনূস
জাতীয়, সংবাদ

জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।রবিবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে আপিল আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী।এ বিষয়ে সকালে আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। খালাস চেয়ে আপিল করবেন আজ।শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ই...
শৈত্যপ্রবাহ বইছে দেশের ৪৮ জেলায়
সংবাদ, সারাদেশ

শৈত্যপ্রবাহ বইছে দেশের ৪৮ জেলায়

সারাদেশে তীব্র আকার ধারণ করেছে শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের ৪৮ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।রবিবার (২৮ জানুয়ারি) দেশের ৪৮ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত ক্রমে কমতে পারে।রবিবার (২৮ জানুয়ারি) সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।এছাড়া সোমবার ও মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে...
জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ
জাতীয়, সংবাদ

জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। পাশাপাশি কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন।রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসায় এক সভার আয়োজন করেন তিনি। এ সময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।...
ইসলামে পরিবারের গুরুত্ব
ধর্ম ও দর্শন

ইসলামে পরিবারের গুরুত্ব

|| মুহাম্মাদ আসাদুল্লাহ ||মহান আল্লাহ মানুষকে সহজাত প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন। রক্তে-মাংসে গড়া মানুষ তার প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য সদা উদগ্রীব থাকে। যদি সে তার মনোদৈহিক চাহিদা পূরণের অবকাশ না পায়, তাহলে হতচকিত-বিচলিত হয়ে পড়ে এবং পাপের পথে ধাবমান হয়। এ ক্ষেত্রে বিয়েই একমাত্র কার্যকর ব্যবস্থা, যা তার দেহ-মনের চাহিদা পূরণ করে তাকে আত্মিক প্রশান্তি ও অনাবিল সুখানুভূতিতে অবগাহন করিয়ে ব্যভিচারের পথ থেকে নিবৃত্ত করে।এদিকে ইঙ্গিত করে মহান আল্লাহ বলেন, ‘আর আল্লাহর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল জাতির জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।’ (সুরা : আর রুম, আয়াত : ২১)আসুন, পরিবারের প্রতি নজর দেই। পারিবারিক বন্ধন দৃঢ়...
নামাজের সময়সূচি: ২৮ জানুয়ারি ২০২৪_রবিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২৮ জানুয়ারি ২০২৪_রবিবার

আজ রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৫ মিনিট।জোহর- ১২:১৫ মিনিট।আসর- ৪:০৫ মিনিট।মাগরিব- ৫:৪৫ মিনিট।এশা- ৭:০১ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৪১ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৩ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউআইটিএস। আজ শনিবার (২৭ জানুয়ারি'২৪) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।.অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।.মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভালো আইনজীবী হওয়ার জন...
শহিদ হাফেজ তিতুমীরের ২৪২তম জন্মদিন আজ
ইতিহাস ও ঐতিহ্য

শহিদ হাফেজ তিতুমীরের ২৪২তম জন্মদিন আজ

আজ শনিবার (২৭ জানুয়ারি) শহিদ তিতুমীরের ২৪২তম জন্মদিন। ১৭৮২ সালের আজকের এই দিনে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন মহাবীর তিতুমীর। তিনি ছিলেন একজন ব্রিটিশবিরোধী বিপ্লবী নেতা। নীলকর জমিদার ও ব্রিটিশদের বিরূদ্ধে বীরবিক্রমে লড়াই করেছেন তিতুমীর। তাঁর বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন তিনি।তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তাঁর পিতার নাম মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রোকেয়া খাতুন। তিতুমীরের প্রাথমিক শিক্ষা হয় তাঁর গ্রামের বিদ্যালয়ে।পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন। ১৮ বছর বয়সে তিতুমীর কোরানে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। ১৮২২ সালে তিতুমীর মক্কায় হজ্জব্রত পালনের উদ্দেশ্যে যান।তিনি সেখানে স্বাধীনতার অন্য...
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

এই চুক্তির মাধ্যমে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশীপ সুবিধা পাবেন ।ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের (পিকেএফএসসি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ ও পিকেএফএসসি অধ্যক্ষ জনাব মু. নুরুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন, প...
উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীন শিক্ষার্থীদের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরাই মূখ্য তাই অনুষ্ঠানে প্রথাগতভাবে কোন প্রধান অতিথি রাখা হয়নি তবে ৬ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে যাদের মধ্যে ৪ জন এই দেশের স্বনামধন্য সংস্কৃতি কর্মী। এরা হলেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাস, অভিনেত্রী শাহনাজ খুশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদের সহকারি অধ্যাপক তামান্না রহমান ও দিব্য জ্যোতি এবং অন্য ২ জন বিশ্ববিদ্যালয়ের এলমনাস বিটিআরসি’র উর্ধ্বতন সহকারি পরিচালক তৌসিফ শাহরিয়ার ও প্রথম আলোর সিনিয়র ফটোজার্নালিষ্ট সাবিনা ইয়াসমিন ।অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে বক...
নামাজের সময়সূচি: ২৭ জানুয়ারি ২০২৪_শনিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২৭ জানুয়ারি ২০২৪_শনিবার

আজ শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:আজ সূর্যোদয়- ৬:৪১ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৩ মিনিট।ফজর- ৫:২৫ মিনিট।জোহর- ১২:১৫ মিনিট।আসর- ৪:০৪ মিনিট।মাগরিব- ৫:৪৫ মিনিট।এশা- ৭:০০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...