Sunday, October 25

Blog

ফিলিস্তিনিদের সমর্থনে হুথির মূল টার্গেট যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক, সংবাদ

ফিলিস্তিনিদের সমর্থনে হুথির মূল টার্গেট যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে লোহিত সাগারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেখানে এই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে হামলা-পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে।হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু।ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর এখন পর্যন্ত অন্তত নয়বার হামলা চালিয়েছে বাইডেন প্রশাসন। এতে বৈশ্বিক শিপিং ইন্ডাস্ট্রিতে একটি সংকট তৈরি হয়েছে। কাজে আসছে না মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্সও। হুথি বিদ্রোহীদের দাবি, ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই হ...
কৃষক_কবিতা
কবিতা, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

কৃষক_কবিতা

|| মো. আব্দুল বাকী, নারায়ণগঞ্জ ||চৈত্রের খরতাপে,মাটি চৌচির ম্যাপের মত আঁকা বাকা।কৃষক হাল চাষ করে ফসল ফলাবে বলে।সে কি জানতো, এতো কষ্টের পরেও শহরেরশিক্ষিতরা তাকে গালি দিবে তুই একটা চাষা, ক্ষ্যাত।কৃষক হাসিয়া বলে, বলুক তাতে দুঃখ নাই।মানুষের জন্যই কষ্ট করে যাবো।বলব এটা হীন নাহি কাজ।মাথা উঁচু করে চলব।বলব আমরা মুর্খ। নই কো দুর্নীতিবাজ ।লেখক: চাকুরীজীবী, নারায়ণগঞ্জ।...
গাজায় বাড়ছে লাশের মিছিল, নিহত প্রায় ২৭ হাজার
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় বাড়ছে লাশের মিছিল, নিহত প্রায় ২৭ হাজার

গাজায় লাশের মিছিল দিন দিন বেড়েই চলেছে। নিত্যই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। সেখানে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আল-আমাল হাসপাতালে তীব্র হামলা চালিয়েছে।গাজায় নিযুক্ত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার পরিচালক টমাস হোয়াইট বলেছেন, আমরা একটি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রধান আশ্রয়কেন্দ্র হারিয়েছি। খান ইউনিসের বহু মানুষ ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানেও ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লোকজন পালাতে বাধ্য হচ্ছে।এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী পদক্ষেপ বাস্তবায়নের জন্য গাজায় একটি যুদ্ধবিরতি প্রয়োজন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবিও বলেছেন যে, যুদ্ধ...
বগুড়ায় প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে ১ জন খুন
সংবাদ, সারাদেশ

বগুড়ায় প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে ১ জন খুন

বগুড়ার গাবতলীতে বাড়ির উঠানে বেঁধে রাখা ভেড়ার পালের দড়ি খুলে দেওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার লাঠিমারা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আমজাদ ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও পেশায় একজন কৃষক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রায় ১৫ দিন আগে লাঠিমারা গ্রামে ববিতা বেগমের বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখা ভেড়ার পালের বাঁধন অজ্ঞাত কেউ খুলে দেয়। কয়েকঘণ্টা পর পালে থাকা ৮টি ভেড়া তিনি খুঁজেও পান। তিনি নিহত আমজাদের মেয়ে ফাতেমাকে দড়ির বাঁধন খুলে দেওয়ার জন্য সন্দেহ করেন ও উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। আজ বিকেলে আবারও ভেড়ার পালের দড়ি খুলে দেওয়ার জের ধরে ববিতা তার ব...
নামাজের সময়সূচি: ১ ফেব্রুয়ারি ২০২৪_বৃহস্পতিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ১ ফেব্রুয়ারি ২০২৪_বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৪ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:০৮ মিনিট।মাগরিব- ৫:৪৮ মিনিট।এশা- ৭:০৪ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৯ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৬ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
বাংলাদেশে আরবি ভাষা ল্যাব স্থাপনে আগ্রহী সৌদি আরব
জাতীয়, সংবাদ

বাংলাদেশে আরবি ভাষা ল্যাব স্থাপনে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পিকার আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে স্পিকার আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ এ আগ্রহের কথা জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে সফররত তার নেতৃত্বাধীন সৌদি আরবের একটি প্রতিনিধিদল।সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, নারী ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।স্পিকার শিরীন শারমিন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এর ধারাবাহিকতায় সংসদ অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী...
বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি
খেলাধুলা, সংবাদ

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে মাশরাফি নিজেই বিপিএল থেকে 'বিরতি' নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় সংসদের সদ্য শুরু হওয়া অধিবেশন।অনেক বিতর্কের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ইনজুরি নিয়ে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজেও পারফর্ম করতে পারছিলেন না। সে কারণে এবার আসর থেকেই বিরতিতে গেছেন মাশরাফি।এদিকে মাশরাফির অনুপস্থিতির এই সময়ে দলের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে। দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝখানে সুযোগ হলে 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত এই ক্রিকেটারকে আবারো দেখা যেতে পারে সিলেটের জার্সিতে, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তার অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।...
একুশে বইমেলা শুরু আগামীকাল
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

একুশে বইমেলা শুরু আগামীকাল

আগামীকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। মাসব্যাপী এ মেলা কাল বিকাল ৩টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবর্ষের কারণে এবারের বইমেলা হবে ২৯ দিন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্ব বাংলা একাডেমির।উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি সচিব খলিল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, একাডেমির পরিচালক (প্রশাসন) ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।এ সময় উপস্...
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে তিন পর্যায়ের একটি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।অন্যদিকে ইসরায়েল সরকারের কট্টরপন্থী সদস্যরা হুমকি দিয়ে বলেছেন, পছন্দসই চুক্তি না হলে তাঁরা জোট ভেঙে দেবেন।হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া গতকাল মঙ্গলবার নিশ্চিত করেন, যুদ্ধ বন্ধসহ ইসরায়েল-ফিলিস্তিনি বন্দী-জিম্মি বিনিময়ের লক্ষ্যে গত সপ্তাহান্তে প্যারিসের বৈঠক থেকে আসা প্রস্তাবটি তিনি পর্যালোচনা করছেন।ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেন, তাঁরা যেকোনো আন্তরিক ও বাস্তব উদ্যোগ বা ধারণা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো, তা যাতে আগ্রাসনের সর্বাঙ্গীণ সমাপ্তি ঘটাতে পারে।হামাস আরও বলেছে, পরিকল্পনায় অবশ্যই গাজা থেকে দখলদার বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে।ইসমাইল হানিয়া বলেন, চুক্তির ব্যাপারে একটি সমন্বি...
এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক, সংবাদ

এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। আর তার মাত্র সপ্তাহখানেক আগেই গতকাল সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন।এর আগে গত বছরের ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। বলা হয়েছিল, অনাদায়ে আরও ৬ মাস কারাগারে থাকতে হবে তাকে ও পাঁচ বছর কোনো নির্বাচন লড়তে পারবেন না তি...