Sunday, October 25

Blog

রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ

আসন্ন রমজানের পুরো মাস জুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল।রবিবার (১৮ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকে পাঠানো নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলিম। সংবিধান ২ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং ৩১ অনুচ্ছেদে আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদ ১৫২(১) আইন অর্থ ‘বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনও প্রথা ও রীতি’ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে, এটিই আইন প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্...
পাকিস্তানে সরকার গঠনে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করবে পিটিআই
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানে সরকার গঠনে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করবে পিটিআই

পাকিস্তানের জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছেন পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনে নতুন প্রচেষ্টা শুরু করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।পাকিস্তানে সরকার গঠনে পিটিআই এবার সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।কেন্দ্রে দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ওমর আইয়ুব দাবি করেন, দলীয় ব্যাট প্রতীক ছাড়াই পিটিআই-সমর্থিত প্রার্থীরা তিন কোটি ভোট পেয়েছেন।পিটিআইয়ের চেয়ারম্যান গহর খানের দাবি, তাঁর দল প্রকৃতপক্ষে জাতীয় পরিষদে ১৮০ আসনে জয়ী হয়েছে। আর পাঞ্জাবে ১১৫, সিন্ধুতে ১৬, খাইবার পাখতুনখাওয়ায় ৪২ ও বেলুচিস্তানে ৪ আসনে জয়ী হয়েছে পিটিআই।পাকিস্তানের ৮ ফেব্রুয়ারির জাতীয় ন...
জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সময় বেঁধে দিলো ইসরায়েল
আন্তর্জাতিক, সংবাদ

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সময় বেঁধে দিলো ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা লোকজনকে মুক্তি দেওয়ার সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। আগামী ১০ মার্চের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি এই নির্ধারিত সময়ের মধ্যে গাজায় আটক সব জিম্মিকে মুক্তি না দেয় তবে রাফায় তীব্র আক্রমণ চালানো হবে।গাজার জনাকীর্ণ দক্ষিণাঞ্চলীয় শহরে কবে সৈন্যরা প্রবেশ করতে পারে সে বিষয়ে প্রথম বারের মতো পরিষ্কার তথ্য দিলো ইসরায়েল। রাফায় এ ধরনের হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়েছে। শহরটিতে বর্তমানে ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।এর আগে জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা জানিয়েছে যে, ইসরায়েলি অভিযানের পর গাজার একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সার্বিক পরিস্থিতি মূল্য...
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
আবহাওয়া, সংবাদ

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৩৫। মান অনুযায়ী এখানকার বায়ু দুর্যোগপূর্ণ।দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির স্কোর ২১২ অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।দূষণ তালিকায় ৩ নম্বরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৩ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বাতাস।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০...
নামাজের সময়সূচি: ১৯ ফেব্রুয়ারি ২০২৪_সোমবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ১৯ ফেব্রুয়ারি ২০২৪_সোমবার

আজ সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ শাবান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:১৫ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১৮ মিনিট।মাগরিব- ৫:৫৯ মিনিট।এশা- ৭:১৩ মিনিট।আজ সূর্যোদয়- ৬:২৯ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫৭ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
ইবিতে ইন্তিফাদা ফাউন্ডেশনের সভাপতি আম্মারুল সম্পাদক ওসমান
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে ইন্তিফাদা ফাউন্ডেশনের সভাপতি আম্মারুল সম্পাদক ওসমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্তিফাদা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আম্মারুল হককে। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ ওসমান বিন হাসনাইনকে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ আগামী একবছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, নোমান আল হাদী ও ইসমাইল হোসেন রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলিফ, মোঃ মুরসালিন, মোঃ আবু জার ও সাজ্জাদ সাব্বির, সাংগঠনিক সম্পাদক, আবদুল্লাহ নূর মিনহাজ, সহ-সাংগঠনিক সম্পাদক, শাহজাদা ইয়ামিন, অর্থ সম্পাদক, এস এম শামীম, সহ অর্থ সম্পাদক, মাহমুদুল...
ডিবিতে অভিযোগ দিলেন তিশার বাবা
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ডিবিতে অভিযোগ দিলেন তিশার বাবা

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা মো. সাইফুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন।রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।অভিযোগের বিষয়ে তিশার বাবা সাইফুল ইসলাম জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে আমাকে বলেন, আপনি কি তিশার আব্বু বলছেন? আমি হ্যাঁ বললে তিনি বলেন, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলবো।তিশার বাবা ডিবির কাছে আরও অভিযোগ করেন, আমার মোবাইলে দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটের দিকে কল আসে। গভীর রাতে ঘুমিয়ে যাওয়ায় সকালে উঠে ওই দুই নম্বরের মিসড কল দেখতে পাই।বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ডিবিপ্রধান ম...
রোজায় পণ্য সরবরাহ ও দাম নিয়ে বিভ্রান্তি দূর করার প্রস্তুতি চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রোজায় পণ্য সরবরাহ ও দাম নিয়ে বিভ্রান্তি দূর করার প্রস্তুতি চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

রোজায় ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহ ও দাম নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেটা দূর করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, মাসখানেক ধরে আমরা যে চেষ্টা করছি, রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগেই সেটার বাস্তবায়ন হবে।রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, আমাদের জাতীয় যে কমিটি আছে, জাতীয় টাস্কফোর্সের বৈঠক আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) হবে। সেখানে তেলের দাম পুনর্নির্ধারণ করতে পারবো বলে আমরা আশা করছি। বাকি পণ্যগুলোর ইন্ডিকেটিভ (নির্দেশক) মূল্য, সেটা ২০ ফেব্রুয়ারি আমাদের জাতীয় টাস্কফোর্সের যে বৈঠক আছে, সেই কমিটিতে বসে করা হবে।‘আমি আগেও বলেছি, আমাদের সবকিছু রমজানকে কেন্দ্র করে। রমজান শুরু হবে ১১ মার্চ। বাকি সময়টা আমাদের প্রস্তুতির জন্য। আমরা চেষ্টা করবো, বৈঠকে একটা দামও নির্ধার...
ডিআইইউতে অনুষ্ঠিত হলো সিডিএসটিএফ এর প্রথম আসর
শিক্ষাঙ্গন, সংবাদ

ডিআইইউতে অনুষ্ঠিত হলো সিডিএসটিএফ এর প্রথম আসর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভল- সিডিএসটিএফ এর প্রথম জাঁকজমকপূর্ণ আসর। আজ রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম রহমানের উপস্থিতিতে আসরটির সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের উপজীব্য করে আয়োজিত এই স্টোরিটেলিং ফেস্টিভ্যালের ইতি টানা হয়।এর আগে, গতকাল ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আফতাব হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দুইদিনব্যাপী এই ফেস্টিভ্যালটির যাত্রা শুরু হয়। যেখানে অনন্য এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা ও ড্যাফোডিল ইন্টারনেশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা বিভাগের স...
প্রয়োজনে নিত্যপণ্য পরিবহনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

প্রয়োজনে নিত্যপণ্য পরিবহনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রয়োজনে নিত্যপণ্য পরিবহনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।বাজারে কারসাজি ও মজুমদারি কমে এসেছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ এগুলো করার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে বা কোথাও থেকে পাচ্ছি না। বিভিন্ন জায়গায় অভিযান চলছে। ট্রান্সপোর্ট, ট্রাকে পণ্য সরবরাহ, বিভিন্ন বাজার ব্যবস্থাপনা-এ জায়গাগুলোতে অনেক উন্নতি হয়েছে। কারওয়ান বাজারসহ আমাদের যে পাইকারি বাজারগুলো রয়েছে, সেখানে ব্যবস্থাপনা এবং মাল পরিবহন কিন্তু অনেক স্মুথ হয়েছে। আমরা আরও ভালো করতে চাই।’তিনি বলেন, ‘একটা বিষয় আমরা হয়তো এ সপ্তাহে লক্ষ্য করবো। সামনে রমজান এবং ঈদ কেন্দ্র করে প্রতি ট্রাকের যে পণ্য পরিবহন ভাড়া, সেটা যাতে বেড়ে না যায়। এটা আমার দৃষ্টিতে ছিল না, গত ব...