Sunday, October 25

Blog

মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপ
অভিমত, ধর্ম ও দর্শন

মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপ

|| মাওলানা মো: ওমর ফারুক রুহানী ||কিছু কিছু মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপে আমরা ইসলামী সংস্কৃতির অনেক কিছুই হারিয়ে ফেলছি (এখানে মোল্লাতন্ত্রের ফতুয়ার চাপ বলতে তথাকথিত কিছু কিছু সহীহ হাদীসের অনুসারী তন্ত্রের ফতুয়ার চাপ উদ্দেশ্য)। ইসলামী কৃষ্টি-কালচার বিদায়ের সাথে সাথে সে স্থলে বিজাতীয় সংস্কৃতি ঢুকে পড়ছে। এতে তরুণেরা ইসলামী সংস্কৃতি ভুলে ইবাদত বিমুখ হয়ে অন্যদের আচার-অনুষ্ঠান পালনে ব্যস্ত হয়ে পড়ছে।এ চাপে আমরা মিলাদ অর্থাৎ দোয়ার অনুষ্ঠান (ﷺ) উৎযাপন ছেড়ে দিয়েছি, বিভিন্ন পাড়ায়, মহল্লায় বিভিন্ন ক্ষেত্রে যেমন: নতুন ঘর দিলে দোয়ার অনুষ্ঠান-সহ এরকম বিভিন্ন ক্ষেত্রে দোয়ার অনুষ্ঠান ছেড়ে দিয়েছি। এরপর একে-একে ছাড়লাম ঈদ-এ-মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, আশুরা, ফাতেহা-ই ইয়াজদাহুম, মৃত্যুবার্ষিকী, জেয়াফত, নাতে রাসুল, জিকির, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।সব ছেড়ে আমরা যখন সহীহ্ সেজে বসলাম, তখন চোখ ফ...
পবিত্র শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আকরামুজ্জামানকে সুপ্রিম কোর্ট থেকে লিগ্যাল নোটিশ
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

পবিত্র শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আকরামুজ্জামানকে সুপ্রিম কোর্ট থেকে লিগ্যাল নোটিশ

মুসলমানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ১৪ শাবান দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আকরামুজ্জামানকে সুপ্রিম কোর্ট থেকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীস্থ ইজহারুস সুন্নাহ ফাউন্ডেশনের গবেষণা বিভাগের প্রধান ও পরিচালক জনাব মুহাম্মদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনীর পক্ষে লিগ্যাল নোটিশটি প্রদান করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান।নোটিশে আকরামুজ্জামানকে তার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য আগামী পাঁচ দিনের মধ্যে নোটিশদাতা মুহাম্মদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনীর কাছে ক্ষমা চেয়ে অনলাইন থেকে উক্ত বক্তব্যের ভিডিওটি প্রত্যাহারপূর্বক দুঃখ প্রকাশ করে ভিডিও বার্তা দিতে বলা হয়েছে। সেইসাথে ভবিষ্যতে এরূপ ধর্ম অবমাননাকর বক্তব্য হতে বিরত থাকতে বলা হয়েছে। নচেৎ তার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী বিশেষ করে সাইবার ...
“শব-ই-বরাত বা মধ্য শা’বানের রাত এর ফযিলত”
ধর্ম ও দর্শন, প্রবন্ধ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

“শব-ই-বরাত বা মধ্য শা’বানের রাত এর ফযিলত”

|| অধ্যাপক ড. মো: ময়নুল হক, ইবি. কুষ্টিয়া ||গতকাল ইবিতে ছিল শব ই বরাতের আলোচনা ও দোয়া মাহফিল। আলোচকদের সবার শেষ আলোচক হিসেবে আমাকে দেয়া হয়েছিল আট মিনিট সময়, যা বলার ছিল তার কিছুই বলতে পারি নাই। এরপর ফেবুতে একজন অর্বাচীনের বক্তব্য দেখে চক্ষু চড়কগাছ। অবশেষে ফেবুতেই ফেরা যদি জাতির খেদমতে আল্লাহ এ প্রচেষ্টাটুকু কবুল করেন সে আশায়-আল্লাহ তা’আলা পবিত্র কুরআনুল কারীমের সূরা –আদ-দুখানের চতুর্থ নং আয়াতে বলেন: ﴿فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ﴾ এতে(এই রাতে) প্রজ্ঞাপূর্ণ বিষয়াদি বন্টিত হয়ে থাকে। এ আয়াতের ব্যাখ্যায় ইকরামাহ রা. অন্যান্য মুফাসসিরীন থেকে বর্ণিত হয়েছে- এটা নিসফে মিন শা’বান (যা আমাদের দেশে প্রচলিত ফার্সী শব্দ-শবে বরাত) এবং অধিকাংশ মুফাসসিরীন বলেছেন, এটি লাইলাতুল ক্বদর এর রাত, যা শবে ক্বদর নামে আমাদের কাছে পরিচিত।ব্যাখ্যাগুলোর ব্যাখ্যা করলে বুঝা যায়, কুরআন নাযিল হয়েছে লাওহে...
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি'২৪) সকাল ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পক্ষে তাঁর প্রতিনিধি হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত ।সভাপতির বক্তৃতায় মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা না থাকলে শুধুমাত্র উচ্চশিক্ষা দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এজন্য তিন...
ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার-কে ইউআইটিএসের অভিনন্দন
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার-কে ইউআইটিএসের অভিনন্দন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউআইটিএস। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি'২৪) সকাল ১০ টায় ঢাবির উপ-উপাচার্যের কার্যালয়ে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।নবনিযুক্ত উপ-উপাচার্য-কে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে ইউআইটিএসের সার্বিক অবস্থা অবহিত করা হয়। তিনি ইউআইটিএসের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার সুযোগ প্রদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার প্রতি...
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২১শে পদক-২০২৪ লাভ করায় ইউআইটিএসের শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সংবাদ

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২১শে পদক-২০২৪ লাভ করায় ইউআইটিএসের শুভেচ্ছা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২১শে পদক-২০২৪ (ভাষা ও সাহিত্য) লাভ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউআইটিএস পরিবার। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ টায় ঢাবির উপ-উপাচার্য কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।ইউআইটিএস পরিবারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত ড. মুহাম্মদ সামাদকে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে ইউআইটিএসের সার্বিক অবস্থা অবহিত করা হয়। উপ-উপাচার্য মহোদয় ইউআইটিএসেএর শিক্ষার্থীরা যেন বাংলা ভাষার চর্চা করে এবং ভাষা ও সাহি...
আজ শবে বরাত, কিছু গুরুত্বপূর্ণ আমল জেনে নিই
ধর্ম ও দর্শন, সংবাদ

আজ শবে বরাত, কিছু গুরুত্বপূর্ণ আমল জেনে নিই

আজ দিবাগত রাত শবে বরাত। এ রাতটি হচ্ছে হিজরি শাবান মাসের ১৫ তারিখের রাত (১৪ শাবান দিবাগত রাত), যা গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে একটি। এই রাতকে ভাগ্যরজনি বলা হয়ে থাকে। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন। সে আলোকে এ রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো-নফল নামাজ পড়াএ রাতে দীর্ঘ (কেরাতে) তেলাওয়াতে নফল নামাজ পড়া। অর্ধ শাবানের রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন।কোরআন তেলাওয়াত, জিকিরবেশি বেশি কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ পাঠ, জিকির-আজকারে মশগুল থাকা।দোয়া করানিসফা শাবানের রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই বেশ...
খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, ব্যবস্থা নিতে জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, ব্যবস্থা নিতে জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী

অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করাতে গিয়ে সম্প্রতি রাজধানীতে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য খাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকাল আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- এ ব্যাপারে তুমি জিরো টলারেন্স, কোনো রকম অনিয়ম, গাফিলতির জন্য যদি বাচ্চা মারা যায় তুমি তোমার মতো ব্যবস্থা নেবে। এরকম কড়া নির্দেশ প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন।’বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কয়েকটি ঘটনা ঘটেছে, সেটার পর্যালোচনা করে আমরা সবাই আলাপ-আলোচনা করলাম কীভাবে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যা...
নামাজের সময়সূচি: ২৫ ফেব্রুয়ারি ২০২৪_রবিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২৫ ফেব্রুয়ারি ২০২৪_রবিবার

আজ রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-ফজর- ৫:১১ মিনিট।জোহর- ১২:১৫ মিনিট।আসর- ৪:২০ মিনিট।মাগরিব- ৬:০২ মিনিট।এশা- ৭:১৬ মিনিট।নামাজের সময়সূচি:আজ সূর্যোদয়- ৬:২৫ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:০০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
নামাজের সময়সূচি: ২৪ ফেব্রুয়ারি ২০২৪_শনিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২৪ ফেব্রুয়ারি ২০২৪_শনিবার

আজ শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-ফজর- ৫:১১ মিনিট।জোহর- ১২:১৫ মিনিট।আসর- ৪:২০ মিনিট।মাগরিব- ৬:০২ মিনিট।এশা- ৭:১৬ মিনিট।নামাজের সময়সূচি:আজ সূর্যোদয়- ৬:২৫ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:০০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...