বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

দিশারী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দিশারী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||দিশারী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কোচিং সেন্টারে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ফলাফলপত্র তুলে দেওয়া হয়।ফলাফল ঘোষণা শেষে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, চলতি বছরে পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলাই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত। ...
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের পরবর্তী করণীয় ও কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টা ৩৫ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি কার্যালয়ে পৌঁছান।গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্...
বেগম খালেদা জিয়া জানাজা বুধবার, দাফন শহীদ জিয়ার পাশে
জাতীয়, সর্বশেষ

বেগম খালেদা জিয়া জানাজা বুধবার, দাফন শহীদ জিয়ার পাশে

|| ​নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||​বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং শহীদ জিয়ার পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।​মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বেগম খালেদা জিয়ার মৃত্যু ও শেষ বিদায়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কথা জানান।তিনি জানান, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকা সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া...
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পিপলস পার্টির শোক
রাজনীতি, সর্বশেষ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পিপলস পার্টির শোক

|| ​নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||​বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।​শোকবার্তায় বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক আপসহীন ও কিংবদন্তি নেত্রী। দেশের মানুষের অধিকার আদায় এবং সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন নেতৃত্ব ও ত্যাগ চিরকাল ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো, যা অপূরণীয় এক ক্ষতি।"​তিনি আরও উল্লেখ করেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্...
থার্টি ফার্স্ট নাইটে কেএমপি’র নির্দেশনা: আতশবাজি, উন্মুক্ত পার্টি ও উচ্চশব্দে নিষেধাজ্ঞা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

থার্টি ফার্স্ট নাইটে কেএমপি’র নির্দেশনা: আতশবাজি, উন্মুক্ত পার্টি ও উচ্চশব্দে নিষেধাজ্ঞা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মহানগর এলাকায় একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত মহানগরের কোথাও আতশবাজি, পটকা ফোটানো, উন্মুক্ত স্থানে পার্টি, উচ্চ শব্দে গান-বাজনা ও অশালীন কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ছাদে বা উন্মুক্ত স্থানে সমবেত হয়ে উদযাপনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।পুলিশ জানায়, এ সময় মাদক সেবন, নারী-পুরুষের অনৈতিক সমাবেশ, হোটেল-রেস্তোরাঁয় অনুমোদনহীন অনুষ্ঠান আয়োজন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, থার্টি ফা...
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটিসহ ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
জাতীয়, সর্বশেষ

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটিসহ ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

|| অনলাইন ডেস্ক | আলোকিত দৈনিক ||বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। একই সাথে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তাঁর শেষ বিদায়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে ধৈর্য ও শান্তির সাথে শোক পালনের আহ্বান জানান।উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রেসক্লাব নাগেশ্বরীর শোক‎
সর্বশেষ, সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রেসক্লাব নাগেশ্বরীর শোক‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রেসক্লাব নাগেশ্বরী।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমান এই শোক প্রকাশ করেন।‎শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।‎বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের আবহ তৈরি হয়েছে।‎প্রেসক্ল...
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক
সর্বশেষ, সারাদেশ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এই শোক প্রকাশ করেন।শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের আবহ তৈরি হয়েছে।রাজশাহী বরেন্দ্র ...
পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচিতে ইরানে হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক, সর্বশেষ

পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচিতে ইরানে হামলার হুমকি ট্রাম্পের

|| ​আন্তর্জাতিক ডেস্ক ||​ইরান যদি পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যায়, তবে দেশটিতে আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন যে, গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর তেহরান সম্ভবত নতুন কোনো স্থানে আবারও তাদের কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। খবর: রয়টার্সের।​সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, "আমি সংবাদ পেয়েছি তারা আবারও পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম তৈরি করছে। যদি তারা এমনটি করে থাকে, তবে আমাদের জানা আছে তারা কোথায় এবং কী করছে।"ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, তেহরানের গতিবিধি যুক্তরাষ্ট্রের নজরদারিতে রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন ...
ত্রয়োদশ সংসদ নির্বাচন: খুলনার ছয় আসনে মনোনয়ন জমা পড়েছে ৪৬টি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: খুলনার ছয় আসনে মনোনয়ন জমা পড়েছে ৪৬টি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলকে ঘিরে ছিল ব্যস্ততা ও উৎসবের আমেজ। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৬ জন সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন অফিস এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র গ্রহণ করা হয়।নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।আসনভিত্তিক তথ্য অনুযায়ী, খুলনা-১ আসনে সর্বোচ্চ ১৩ জন প্রার...