বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

সলঙ্গায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় নতুন বছরের প্রথম দিনে উপহার হিসেবে বিনামূল্যে পাঠ্যবই পেয়ে খুশিতে আত্মহারা সলঙ্গার প্রাণ কেন্দ্রে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্প্রতিবার (১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলসহ সদরের প্রায় প্রতিটি স্কুল মাদ্রাসায় পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে।প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা স্ব স্ব স্কুল এবং মাদ্রাসায় গিয়ে বই গ্রহণ করেছে। সলঙ্গায় একাধিক স্কুলে এমন চিত্র দেখা গেছে। বই বিতরণ উপলক্ষে প্রতিটি স্কুল মাদ্রাসা মাঠে দেখা গেছে শিশু কিশোর শিক্ষার্থীদের সেই চিরাচরিত ভির।মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক/অধ্যক্ষ মোস্তফা জামান জানান, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে ৩দি...
রাজশাহীতে পুকুর খনন বিরোধে যুবক হত্যাকাণ্ড: এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে পুকুর খনন বিরোধে যুবক হত্যাকাণ্ড: এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রেফতার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে সংঘটিত যুবক হত্যার ঘটনায় এজাহারনামীয় ৫ নম্বর আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব-১০, ফরিদপুরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ দখল, ছিনতাই, অপহরণ, প্রতারণা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বাহিনীটি।মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত যুবকের পিতা রফিকুল ইসলাম (৫৮), পিতা—নহির উদ্দিন, সাং—বড় পালসা, থানা—মোহনপুর, জেলা—রাজশাহী। তিনি পেশায় একজন কৃষক। গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে স্থানীয় একটি মসজিদ...
ঝপঝপিয়া নদীতে নারীর মাথাবিহীন মরদেহ: প্রেমিক গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝপঝপিয়া নদীতে নারীর মাথাবিহীন মরদেহ: প্রেমিক গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটায় ঝপঝপিয়া নদী থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন এক নারীর মরদেহের ঘটনায় দীর্ঘদিনের চাঞ্চল্যের অবসান ঘটিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা। প্রায় ৪০ দিনের নিবিড় তদন্ত ও একাধিক জেলার সমন্বিত অভিযানের পর এ ঘটনার মূল অভিযুক্ত ও নিহত নারীর কথিত প্রেমিক মোঃ লালন গাজীকে গ্রেফতার করেছে পিবিআই। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।পিবিআই সূত্রে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন সাজিয়াড়া গ্রামের বাসিন্দা শামিম ফকির (৩০) তার মা সালেহা বেগম নিখোঁজ হওয়ার ঘটনায় একই গ্রামের লালন গাজীর বিরুদ্ধে আদালতে অপহরণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার গ্রহণ করেন পিবিআই খুলনার এসআই (নিঃ) রেজোয়ান।তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, সালেহা বেগম দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধ...
নাগেশ্বরীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।পৌর শহরের দৈনিক দিনকাল পত্রিকার নাগেশ্বরী উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হাকিম, নাগেশ্বরী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্প...
মানিকগঞ্জে ছালেক হোসেন নামে নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ছালেক হোসেন নামে নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ছালেক হোসেন (৪০) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত ছালেক হোসেন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কাইয়ুম মাতব্বরের ছেলে। এছাড়া তিনি হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।পুলিশ জানায়, মঙ্গলবার রাতের দিকে উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ ও...
নতুন বছরে ইবি শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নতুন বছরে ইবি শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৭ ডিসেম্বর, ২০২৫ থেকে শীতকালীন ছুটি জনিত কারণে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ হয়েছে; এর পরিণয়ে সকল শিক্ষার্থী বাড়িমুখী হয়ে পড়ে। যার ফলশ্রুতিতে ধূ-ধূ ফাঁকা অনুভূতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই ক্যাম্পাস, কনকনে শৈত্য প্রবাহে কোলাহল শূন্য হয়ে পড়েছে জিয়া মোড়, ডায়না চত্বর, ঝাল চত্বর সহ এই শিক্ষাঙ্গনের বিভিন্ন উল্লেখযোগ্য প্রাঙ্গণ; ঝরে পড়ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গার প্রবীণ আকাশচুম্বি সকল গাছের পাতা, হলের করিডোরে পায়ের শব্দ নেই, লাইব্রেরিতে বইয়ের পাতা ওল্টানোর আওয়াজ নেই, শাহ আজিজুর রহমান হলের পেছনের বা মেইন গেটের সামনের মেসপাড়ার যে জায়গাগুলো সবসময় শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত থাকতো সেখানে এখন শুধুই নির্জনতা আর ধূসর শীতল কুয়াশার হাতছানি। কিন্তু তারপরও পরিবার আর মায়ের উষ্ণ ভালবাসার ছোঁয়া উপেক্ষা করে কেউ কেউ রয়ে গেছেন এই ফাঁকা, ন...
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বেলকুচি প্রেসক্লাবের শোক পালন! 
সর্বশেষ, সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বেলকুচি প্রেসক্লাবের শোক পালন! 

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বিএনপি'র চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাব শোক পালন করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের হলরুমে জরুরী বৈঠক ডেকে সকল সদস্যদের সাথে নিয়ে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। এসময় তার বর্নাঢ্য জীবনী উপস্থাপন করা হয়। পরে প্রেসক্লাবের সকল সদস্যরা তার রুহের মাগফেরাত কামনায় দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এসময় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক এম এ মুসা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর  রাজ্জাক বাবু, কোষাধ্যক্ষ সবুজ সরকার, সমাজকল্যাণ সম্পাদক এস এম ফারুক সরকার, সদস্য&nb...
খুলনা-৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই: তিন স্বতন্ত্র প্রার্থীর আবেদন বাতিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা-৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই: তিন স্বতন্ত্র প্রার্থীর আবেদন বাতিল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে খুলনা-৩ সংসদীয় আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরীর নূরনগরে অবস্থিত খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এ সিদ্ধান্তের কথা জানান।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত খুলনা-৩ আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এতে প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ না হওয়ায় তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন...
সরিষা চাষে বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সরিষা চাষে বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা ও উল্লাপাড়ায় এবার সরিষা চাষে ভালো ফলনের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। সরিষা ফুলে কৃষকদের মুখে হাসির ঝলকানির দেখা মিলেছে। ভাল ফলনের পাশাপাশি ন্যায্যমূল্য পেলে সোনায় সোহাগা পেয়ে যাবেন এ অঞ্চলের কৃষক কৃষাণী।গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার  পুর্ণিমাগাঁতী, সলঙ্গা, রামকৃষ্ণপুর, বাঙ্গালা,বড়পাঙ্গাস, উধুনিয়া এবং মোহনপুর ইউনিয়নের বিশাল এলাকা জুড়ে এবার সরিষা চাষ করা হয়েছে।সরিষার হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে এসব মাঠ। হলুদের সমারোহে অপরুপ সৌন্দর্য বিরাজ করছে এসব অঞ্চল। ভ্রমর প্রজাপতি মৌমাছি সহ বিভিন্ন কীটপতঙ্গের গুঞ্জন একে আরও সুশোভিত করে তুলেছে। তুলনামূলক কম সময়ের এবং লাভ জনক এ ফসল কৃষকদের অনেকটাই আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করবে। তাছাড়া এ ফসলের জমিতে যে সার বিষ প্রয়োগ করা হয় তা পরবর্তী ফসলে...
খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়ালের মনোনয়ন অনুমোদন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়ালের মনোনয়ন অনুমোদন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-৩ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর নূরনগরে অবস্থিত খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ সিদ্ধান্ত ঘোষণা করেন।মনোনয়ন যাচাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশের পূর্ববর্তী নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হলেও এবারের নির্বাচন ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সরকারের বাইরে থেকে নির্বাচন আয়োজনের ফলে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনী পরিবেশে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ...