মারা গেলেন মানারাত ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য ২৪ অক্টোবর' (মঙ্গলবার) দুপুর আড়াইটায় রংপুরস্থ দর্শনা সূত্রাপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।এ প্রতিথযশা শিক্ষাবিদ বেশ কিছুদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন সায়াহ্নে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তিনি আজ বিকেলে শেষ ইন্তেকাল করেছেন।বরেণ্য এ শিক্ষাবিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা-সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।২০১৯ সালের ৮ ডিসেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিয়েছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তৎকালীন রাষ্ট্রপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আচ...
