বুধবার, মার্চ ২৫

Blog

খুলনার বাইপাস সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

খুলনার বাইপাস সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাবুল হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর জয়বাংলা মোড় সংলগ্ন বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত বাবুল হোসাইন কয়রা উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওজিয়ার মোল্লার ছেলে এবং কয়রা উপজেলার মোমিন মার্কেটে অবস্থিত ‘আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ছিলেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।দোকানের কর্মচারী সুজন জানান, বাবুল হোসাইন ব্যক্তিগত কাজে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে তিনি প্রাণ হারান।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাবুল হোসাইন মোটরসাইকেলযোগে কয়রা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। পথে খুলনার জয়বাংলা মোড় এলাকার বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ...
লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

পরিবর্তনের লক্ষ‍্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে--সৈয়দা রিজওয়ানা হাসান|| নিজস্ব প্রতিনিধি ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে ৬১৯৩ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়।লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সমাবর্তন চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।সমাবর্তন শিক্ষা অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি উল্লেখ করে এসময় তিনি বলেন, আজ শিক্ষার্থীরা জীবনের এক দাপ থেকে আরেক দাপে পদর্পন ক...
শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান বাপ্পীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান বাপ্পীর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পাইকগাছায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে দলীয় ঐক্য অটুট রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় আপোষহীন ভূমিকার কারণে বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনগণের ভালোবাসায় তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সাম...
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
সর্বশেষ, সারাদেশ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||উৎসবমুখর পরিবেশ ও শতভাগ ভোটার উপস্থিতিতে শনিবার রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনটির জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির রাজশাহী স্পেশাল করেসপন্ডেন্ট শ. ম. সাজু এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ।সংগঠনের সাতটি পদের মধ্যে পাঁচটি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন—সহ-সভাপতি পদে যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট আব্দুল জাবীদ অপু,কোষাধ্যক্ষ পদে চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার আবরার শাঈর,দপ্তর সম্পাদক পদে এখন টিভির সিনিয়র রিপোর্টার ও ব্যুরো ইনচার্জ রাকিবুল হাসান রাজিব,এবং সদস্য পদে এনটিভির শরিফুজ্জামান রয়েল, চ্যানেল আইয়ে...
খুলনা-৪ সংসদীয় আসনে প্রার্থী যাচাই শেষ: বৈধ ৪, বাতিল ১
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা-৪ সংসদীয় আসনে প্রার্থী যাচাই শেষ: বৈধ ৪, বাতিল ১

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চতুর্থ দিনে খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়ার আংশিক এলাকা) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর খুলনা-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে একজনের মনোনয়ন বাতিল করা হয় এবং আরেকজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।যাচাইয়ে অযোগ্য ঘোষিত প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।এদিকে, খুলনা-৪ আসনে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হল...
বোর্ড পরীক্ষায় হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসার সাফল্য: গোল্ডেন এ প্লাসসহ শতভাগ পাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বোর্ড পরীক্ষায় হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসার সাফল্য: গোল্ডেন এ প্লাসসহ শতভাগ পাশ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া শিকার উত্তরপাড়া (সিরাজগঞ্জ রোড) হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসা থেকে বাংলাদেশ বেফাক বোর্ড কর্তৃক কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানটির মুহতামিম হাফেজ মাও: মোজাফফর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকাসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম।অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: মোজাফফর হোসেন এ প্রতিনিধিকে জানান, আমাদের মাদ্রাসা থেকে এ বছর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২২জন ছাত্রী অংশ গ্হণ করে। ১জন গোল্ডেন এ প্লাস, ২জন জিপিএ-৫ সহ বাকি ১৯জন এ গ্রেডে সাফল্য অর্জন করেছে এবং জেলায় আমাদের মাদ্রাসা বোর্ডের মধ্যে দ...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘বন্দি’ করার দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক, সর্বশেষ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘বন্দি’ করার দাবি ট্রাম্পের

|| আন্তর্জাতিক ডেস্ক ||দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এক সোশ্যাল মিডিয়া বার্তায় ট্রাম্প এই নাটকীয় ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত সংবাদে এসব তথ্য জানা গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পরিচালিত এক বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এই অভিযানকে একটি ‘বিশাল সাফল্য’ হিসেবে অভিহিত করেন এবং আজ ফ্লোরিডার মার-এ-লাগো থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্য...
মঙ্গলবার থেকে পড়বে হাড়কাঁপানো শীত : তীব্র শৈত্যপ্রবাহের আভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

মঙ্গলবার থেকে পড়বে হাড়কাঁপানো শীত : তীব্র শৈত্যপ্রবাহের আভাস

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||দেশজুড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। জানুয়ারি মাসের শুরুতেই কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা আরও হ্রাসের সম্ভাবনা রয়েছে, যার ফলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহজুড়েই এই তীব্র শীতের আমেজ বজায় থাকবে। আগামী মঙ্গলবার থেকে দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।আজ শনিবার (৩ জানুয়ারি) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে দেশে সব মিলিয়ে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই-তিনটি হবে মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ৬ থেকে ১২ জানুয়ারির মধ্যে...
বদলগাছীতে ইটভাটার গ্রাসে ফসলি জমির উর্বর মাটি, আবাদ হুমকিতে
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ইটভাটার গ্রাসে ফসলি জমির উর্বর মাটি, আবাদ হুমকিতে

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার কসবা গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। জমির মালিকেরা তাঁদের জমি ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। এসব ব্যবসায়ীরা ফসলি জমির মাটি কেটে ইটভাটার মালিক ও রাস্তার ঠিকাদারদের কাছে বিক্রি করছেন। জমি থেকে গভীর করে মাটি তোলায় আশপাশের ফসলি জমিগুলোতে ধস। একই ধারাবাহিকতায় উপজেলার চাংলা কোমারপুর মাঠ, গন্ধবপুর ভালকির বিলসহ উপজেলার বিভিন্ন স্থানে কিছু প্রভাবশালী ব্যক্তিরা রাতের আঁধারে আবাদি ভিটা মাটি কেটে বিক্রি করছেন এলাকার বিভিন্ন ইটভাটায়। যার কোনো অনুমতি নেই। অর্থাৎ তারা জমির মালিকদের কোনো রকম ম্যানেজ করে অবৈধভাবে এসব আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, এভাবে মাটি কাটা অব্যহত থাকলে উপজেলার বিভিন্ন গ্রামের মূল সড়ক নষ্ট হয়ে যেকোনো সময় সড়ক দূর্ঘটনার আশংকা রয়ে যাবে। পাশাপাশি ফসলি মাঠগু...
বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||ঘন কুয়াশা ও কনকনে শৈত্যপ্রবাহে নওগাঁর বদলগাছী উপজেলায় জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। বুধবার ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়ে। সকাল পেরিয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। ফলে হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়ে।বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, আজ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা থাকায় প্রকৃত অনুভূত তাপমাত্রা আরও কমে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শীতের তীব্রতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক ও ভ্যানচালকরা। কাজের অভাবে অনেকেই দিনভর ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শীতের কারণে উপজেলার বিভিন্...