Thursday, October 29

Blog

আজ থেকে বাংলাদেশী কর্মীদের ভিসা দিচ্ছে সৌদি আরব
প্রবাস

আজ থেকে বাংলাদেশী কর্মীদের ভিসা দিচ্ছে সৌদি আরব

বাংলাদে‌শি কর্মীদের আজ বুধবার (১৪ আগস্ট) থেকে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু করেছে সৌ‌দি আরব দূতাবাস।আজ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে এ তথ‌্য গণমাধ্যমকে জানান বাংলাদেশে নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।রাষ্ট্রদূত বলেন, আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস‌্যু করা হতো।পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।...
৬ কেজি সোনার বারসহ বিমানবন্দরে যাত্রী আটক
অপরাধ, আইন ও আদালত

৬ কেজি সোনার বারসহ বিমানবন্দরে যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর মোট ওজন ৬ কেজি।মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।বুধবার (১৪ইআগস্ট) সকালে ঢাকা কাস্টম হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। সেইসঙ্গে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।...
শহীদদের রক্ত বৃথা যায় না : ড. সাইফুল ইসলাম সিদ্দিকী
শিক্ষাঙ্গন

শহীদদের রক্ত বৃথা যায় না : ড. সাইফুল ইসলাম সিদ্দিকী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, যাদের রক্তের বিনিময়ে আজ দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ায় বাংলাদেশের খ্যাতনামা একটি প্রতিষ্ঠানে মুক্ত বাতাসে বক্তব্য দিতে পারছি তাদের ঋণ কখনো পরিশোধ করা যাবে না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না।মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল দশটায় কুষ্টিয়া কুয়াতুল আলিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবকপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রফেসর সিদ্দিকী বলেন, সকল ছাত্রছাত্রীকে একজন দেশ প্রেমিক আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রতি আহ্বান জানাই। শুধু সার্টিফিকেট নিয়ে নিজের জন্য কিছু করতে পারাটা গৌরবের নয়। বড় বড় সার্টিফিকেট ছাড়াও দেশ জাতির সেবা করা যায়। দেশ জাতির সেবায় নিজেকে নিয়োজিত করলে দেশজাতি তোমাদেরকে এগিয়ে দিবে তার জ্বলন্ত উদাহরণ আজকে তোমরা ছাত্র ...
ইংল্যান্ডে সহিংসতার পর হাজারের অধিক গ্রেফতার
আন্তর্জাতিক

ইংল্যান্ডে সহিংসতার পর হাজারের অধিক গ্রেফতার

ইংল্যান্ডে তিন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর অন্তত এক হাজারের বেশি গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে অভিবাসনপ্রত্যাশী ও মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনায়।গত ২৯ জুলাই যুক্তরজ্যের সাউথপোর্টে তিন শিশুকে হত্যার ঘটনা ঘটে। হত্যার জন্য মুসলিম এক অভিবাসী দায়ী বলে গুজব ছড়ানো হয়। এরপরই শুরু হয় সহিংসতা। চলে বেশ কিছু দিন।ইংল্যান্ডের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়ে উত্তর আয়ারল্যান্ডেও। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর থেকেই অস্থিতিশীলতা কমতে থাকে।ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিল তার সবশেষ আপডেটে জানিয়েছেন, যুক্তরাজ্যজুড়ে এক হাজার ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে ও ৫৫৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।সূত্র: রয়টার্স...
জুলাই গণহত্যার বিচার সম্পর্কে জানালেন আইন উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

জুলাই গণহত্যার বিচার সম্পর্কে জানালেন আইন উপদেষ্টা

জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।ড. আসিফ নজরুল বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।তিনি বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশাকরি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে।তিনি আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমা...
১৫ আগস্ট পালন নিয়ে বার্তা দিলেন শেখ হাসিনা
রাজনীতি

১৫ আগস্ট পালন নিয়ে বার্তা দিলেন শেখ হাসিনা

১৫ আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয় সেই বার্তাটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন।মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে জয়ের ফেসবুক পেজে পোস্ট করা ওই বার্তায় যথাযথ মর্যাদায় ও ভাব গম্ভীর পরিবেশে ১৫ আগস্ট পালনের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।‘প্রিয় দেশবাসী, আসসালামুয়ালাইকুম, ভাই ও বোনেরা, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট শেখ জামাল, কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজী জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র ১০ বছর ছিল শেখ রাসেলকে নির্মমভা...
পুলিশি নিরাপত্তা পাচ্ছেন খালেদা জিয়া
রাজনীতি

পুলিশি নিরাপত্তা পাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য পুলিশ স্কট পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ স্কট আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।...
বর্ষাকালে বেশি ফলন সালাদের এই তিন উপকরণ
কৃষি

বর্ষাকালে বেশি ফলন সালাদের এই তিন উপকরণ

আমাদের দেশে সালাদের উপকরণ হিসেবে শসা, মুলা এবং কাঁচা মরিচ গুরুত্বপূর্ণ। যে কোনো মুখরোচক খাবারের সঙ্গে সালাদের জুড়ি নেই। এই তিনটি উপকরণই চাষ করা যায় বর্ষাকালে। কেননা বর্ষাকালে এসব সবজি চাষে বেশি ফলন পাওয়া যায়।শসাবর্ষাকালে শসা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। মূলত শসা চাষের জন্য সূর্যের আলোর পাশাপাশি প্রচুর পানির প্রয়োজন হয়। এমন অবস্থায় বর্ষাকালে শসা চাষ করে বেশি লাভ করা যায়। এটি একটি সহজে জন্মানো ফসল। নিত্যদিনের খাবারের টেবিলে শসা অতীব গুরুত্বপূর্ণ।মুলাআমাদের দেশের মানুষ সালাদে মুলা পছন্দ করে। এটি অনেক ধরনের তরকারি হিসেবেও ব্যবহার করা হয়। মুলা রোপণের প্রায় ৩ সপ্তাহ পরে ফসল তোলার জন্য তৈরি হয়। এটি চাষে বেশি পানি দরকার হয়। তাই কৃষকেরা বর্ষাকালে মুলা চাষ করে ভালো লাভ করতে পারেন।কাঁচা মরিচসবজি ও সালাদে কাঁচা মরিচ বেশি ব্যবহার করা হয়। কৃষকেরা যে কোনো ধরনের মাটিতে এটি চাষ করত...
আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
রাজনীতি

আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৪ আগস্ট)।মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। গত বছরের ১৪ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মঙ্গলবার (১৩ আগস্ট) দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার অবদানের কথা স্মরণ করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বিবৃতিতে জামায়াত আমির বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন।তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়...
আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ফখরুল
রাজনীতি

আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ফখরুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুসহ নেতাকর্মীরা যাবেন।জানা গেছে, বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যাবেন মির্জা ফখরুল। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি মহাসচিবের আগমন ও সম্প্রীতি সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্...