Thursday, October 29

Blog

পদত্যাগ করলেন বিসিবি সভাপতি পাপন
খেলাধুলা

পদত্যাগ করলেন বিসিবি সভাপতি পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার (২১ আগস্ট) ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন পাপন।...
প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতীয়

প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন। আগামী ৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে।২-৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭ জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা যোগ দেবেন।জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন এবং ৫ সেপ্টেম্বর ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ...
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানী

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১০তলা একটি ভবনের আটতলায় আগুন লাগার খবর পান তারা। এরপর তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।...
আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বিজিবি হাসপাতালে : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, স্বাস্থ্য

আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বিজিবি হাসপাতালে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সহিংসতায় আহতরা বিজিবি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য ও বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বিজিবি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সহিংসতায় আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার।জাহাঙ্গীর আলম বলেন, বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন...
বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলাধুলা

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হচ্ছে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের পরিবর্তে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে।আজ মঙ্গলবার (২০ আগস্ট) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।আগামী ৩-২০ অক্টোবর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।বাংলাদেশে গত কয়েকদিনে উদ্ভুত পরিস্থিতিতে এ বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় ছিল। যদিও অন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিল। আইসিসি বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরুর পর (২০ আগস্ট) পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনেই সভায় বসে আইসিসি।এর আগ পর্যন্ত বিসি...
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু আজ
খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু আজ

আজ বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি।সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। আড়াই বছরেরও বেশি সময় পর আজ ফের মুখোমুখি হচ্ছে দুই দল।দুই দলের মুখোমুখি লড়াইয়ে সব পরিসংখ্যানই পাকিস্তানের পক্ষে। ২০০১ সালের প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে লাল বলের ম্যাচ খেলেছিল টাইগাররা। সেটি ছিল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ।এই পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ১টি ম্যাচে ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ১২টি ম্যাচেই হারতে হয়েছে তাদের। সর্বশেষ ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজের দুটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ।পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এক ইনিংসে দলীয় সর্বোচ্...
এমআইইউতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা
শিক্ষাঙ্গন

এমআইইউতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। মঙ্গলবার (২০ আগস্ট, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নব নিযুক্ত উপাচার্য (ভারপ্রাপ্ত)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠােনে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্বিধা-দ্বন্দ্ব ও হতাশা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে।তিনি সততা, আদর্শবাদিতা, ন্যায়নিষ্ঠা, গবেষণা, উন্নত সুযোগ-সুবিধা, বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এগুলোকে ধারণ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে শিক্ষক ও ...
নিহত জাহিদ ও নিলয়ের বাবার সাথে পাবনা জেলা জিয়া পরিষদের সাক্ষাৎ
রাজনীতি

নিহত জাহিদ ও নিলয়ের বাবার সাথে পাবনা জেলা জিয়া পরিষদের সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ৪ আগস্ট'২৪ পাবনায় আওয়ামী সন্ত্রাসীর গুলিতে নিহত হয় জাহিদ ও নিলয়। সম্প্রতি এই দুই নিহতের বাবার সাথে সাক্ষাৎ করেছেন জিয়া পরিষদের পাবনা জেলার নেতৃবৃন্দ। এসময় তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।পাবনা জেলার জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ডঃ মোঃ জাকির হুসাইন বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত জাহিদ ও নিলয়ের পরিবারকে শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা এই হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।পরিষদ সভাপতি প্রফেসর জাকির নিহতের পরিবারের সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। পরে আলোচনাপূর্বক নিহতদ্বয়ের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।...
পাকিস্তান সিরিজে সাকিবকে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
খেলাধুলা

পাকিস্তান সিরিজে সাকিবকে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে। রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। এর আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি প্রত্যাশা করেছেন, এই সিরিজে বিশেষ কিছু করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।কোটাবিরোধী আন্দোলনের সময় থেকেই সমালোচনায় ছিলেন সাকিব। তখন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সময় উক্ত ইস্যুতে এক দর্শকের সঙ্গেও বাদানুবাদে জড়িয়েছিলেন। এদিকে সরকার পতনের পর পাকিস্তান সিরিজে সাবেক এই অধিনায়ক খেলবেন কি না তা নিয়েও আলোচনা ছিল।পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে খেলবেন সাকিব। কানাডা থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এই সিরিজে সাকিব দলের জন্য বিশেষ কিছু করবেন এমন প্রত্যাশাই করেছেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে...