বুধবার, মার্চ ২৫

Blog

মাধবদীতে ছোট ভাইদের আঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাধবদীতে ছোট ভাইদের আঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের। রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এই ঘটনা ঘটে।নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহারে পারিবারিক ভাবে বাঁধা দেয়া হলেও কোন কাজে আসেনি। গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সাথে ঝগড়ায় জড়ায় রমজান আলী। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, রমজান...
নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

|| রফিকহল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎বাংলাদেশ আর্মি ক্যাম্প ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ, নুনখাওয়া, হাসনাবাদ, বামনডাঙ্গা ও কালিগঞ্জ ইউনিয়নের ইউনিয়নের ২ শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম।‎সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় ভিতরবন্দ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ৫ ইউনিয়নের ২শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।‎কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম।...
পরিবর্তনশীল ভূ-রাজনীত ও কিছু কথা
অভিমত, সর্বশেষ

পরিবর্তনশীল ভূ-রাজনীত ও কিছু কথা

|| বাপি সাহা ||বাংলাদেশ এখনও শোকাহত। দীর্ঘদিনে পরিক্ষীত নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক দেশ এখানো কাটিয়ে উঠতে পারেনি। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা এবং ভালবাসায় তিনি সিক্ত হয়েছেন। সমাহিত হয়েছেন স্বামী মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান-এর পাশে। ঝড়ের মধ্যে দেশ শাসনের ভার নিয়ে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বামীর পাশে ছিলেন মৃত্যুর পরও তিনি স্বামীর পাশে সমাহিত হলেন। সংসার সামলিয়ে রাষ্ট্রনায়কের পাশে থেকে সাহস প্রদান করা এবং দেশ-বিদেশের রাষ্ট্রনায়কদের সাথে মতবিনিময় পর্যায়ে থাকাটা কি কম কথা? বিপথগামীদের হাতে নিহত হবার পর বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের হাল ধরাটা কি কম কথা। নেতৃত্ব প্রদান করা কিন্তু কঠিন বিষয়। দলকে শৃঙ্খলাবদ্ধ রাখার যে দায়িত্ব সেটি কিন্তু পরিপূর্ণভাবে পালন করেছেন তিনি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরেও দল ছিল সংগঠিত। কনিষ্ঠ পুত্র বিয়োগে...
মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
খেলাধুলা, সর্বশেষ

মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

|| স্পোর্টস ডেস্ক ||কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কঠোর নির্দেশনার কথা জানানো হয়।মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই এবং এটি বাংলাদেশের সাধারণ মানুষকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্...
বকেয়া পেপার রিটার্ন অনলাইনে এন্ট্রির সুযোগ দিচ্ছে এনবিআর; মিলবে জরিমানা মকুফ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বকেয়া পেপার রিটার্ন অনলাইনে এন্ট্রির সুযোগ দিচ্ছে এনবিআর; মিলবে জরিমানা মকুফ

|| নিজ প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ভ্যাট ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল ও করদাতাবান্ধব করার লক্ষ্যে সব পেপার রিটার্ন অনলাইনে সংরক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৫ জানুয়ারি) এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, করদাতারা অতীতে যেসব মাসিক ভ্যাট রিটার্ন হার্ড কপি আকারে দাখিল করেছিলেন, সেগুলো এখন থেকে নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দিতে পারবেন। এ লক্ষ্যে সিস্টেমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন সাব-মডিউল যুক্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি পরিপত্রও জারি করা হয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে পেপার রিটার্নগুলো সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টারের (সিপিসি) মাধ্যমে কর্মকর্তারা এন্ট্রি দেন। এই প্রক্রিয়ায় তথ্য ভুল হলে যেমন জটিলতা তৈরি হয়, তেমনি বিপুল পরিমাণ তথ্য এন্ট্রিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এছাড়া সঠিক সময়ে ডাটা এন্ট্রি না হওয়ায়...
তীব্র শীতে বিপর্যস্ত দেশ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

তীব্র শীতে বিপর্যস্ত দেশ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়

|| ​আলোকিত দৈনিক ডেস্ক ||টানা তিন সপ্তাহ ধরে চলা তীব্র শৈত্যপ্রবাহে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড়কাঁপানো ঠান্ডার প্রভাবে বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দুই মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে প্রায় এক লাখ মানুষ ভর্তি হয়েছেন। এই সময়ে ঠান্ডাজনিত বিভিন্ন জটিলতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন।​স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত দুই মাসে মোট ৯৮ হাজার ৭৪১ জন রোগী ঠান্ডাজনিত সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ২৯ হাজার ৫৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। অন্যদিকে, ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৮৬ জন, যার মধ্যে মারা গেছেন ৬ জন।বিভাগীয় পরিসংখ্যানে দেখা গে...
​ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

​ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

|| ​আন্তর্জাতিক ডেস্ক ||ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার পর দেশটিতে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, মাদুরো সরকারের বাকি সদস্যরা যদি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগে সহযোগিতা না করেন, তবে দেশটিতে দ্বিতীয় দফায় হামলা চালানো হতে পারে। গতকাল রবিবার (৪ জানুয়ারি) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কড়া হুঁশিয়ারি দেন।​এ সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। তিনি আরও জানান, দেশটির নবগঠিত ও শপথ নেওয়া নতুন নেতৃত্বের সঙ্গে ওয়াশিংটন নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা একসঙ্গে কাজ করছে। তবে বর্তমানে দেশটিতে নির্দিষ্টভাবে কে দায়িত্ব পালন করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে ট্রাম্প ব...
নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি
জাতীয়, সর্বশেষ

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

|| ​আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব এবং বর্তমানে পরিবেশ-পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।​এদিকে, আজ থেকেই নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথের মাধ্যমে এই আপিল গ্রহণ করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত স...
মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে হেনস্তা, ডিসি অফিসে উত্তেজনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে হেনস্তা, ডিসি অফিসে উত্তেজনা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির সিনিয়র নেতা ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হেনস্তা করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সভা শেষে এ ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী আফরোজা খানম রিতার এপিএস সোহেল স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে ঘাড় ধরে হল রুম থেকে বের করে দেন। ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা অভিযোগ করেন, যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের হল রুমে অবস্থানকালে আফরোজা খানমের এপিএস সোহেল তার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে হেনস্তা ক...
মানিকগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; চালকদ্বয় গুরুতর আহত
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; চালকদ্বয় গুরুতর আহত

|| ​সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর থানাধীন ধলেশ্বরী ব্রিজের ওপর দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।​জানা গেছে, ধলেশ্বরী ব্রিজের ওপর বিপরীতমুখী দুটি প্রাইভেট কারের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে গাড়ি দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকই শরীরে গুরুতর আঘাত পান।খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশি তৎপরতায় ব্রিজের ওপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা...